পাইলগাঁও ইউনিয়নের  ৮ ও ৯ নং ওয়ার্ড  বিএনপির উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ-

সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৮ ও ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যােগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) ইউনিয়নের  ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী জয়নাল উদ্দিনের বাড়িতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পাইলগাঁও  ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাতা  সাবেক  সাধারণ সম্পাদক অলিউর রহমান মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সহ-প্রচার সম্পাদক মহিদুল ইসলাম মাহিদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব নেতা সৈয়দ সামির আলী ও তোফায়েল আহমদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপি’র সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দবিরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজমুদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন  যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সামাদ মিয়া, সাংগঠনিক ফরুক আহমেদ, কোষাধক্ষ মিজানুর রহমান জাবেদ,

ইউনিয়ন যুবদলের ক্রীড়া সম্পাদক শুয়েন আহমেদ প্রমুখ। আলোচনা সভায় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজনু মিয়া, ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি রশিক মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি  আবু সাঈদ, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাদ মিয়া, রফু মিয়া, আব্দুল বাহার, ফারুক মিয়া, আলা মিয়া সাবেক মেম্বার, আলীম মিয়া,

ইউনিয়ন যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুয়েল মিয়া, যুব নেতা সোহেল আহমেদ, সোহেল মিয়া, সায়েদ মিয়া,  লায়েক মিয়া,  কামরুল আহমদ, সাবুল মিয়া, মাসুম আহমদ, ইয়াসিন আরাফাত, রিপন মিয়া, অলিউর, ছাত্রনেতা শাহরিয়ার আহমদ, আলমগীর ওমেদ আহমাদ, সাহান, নাঈম, নবীন খান, জাহিদ, সাঈদ, লায়েক, মাহিয়ান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দবির উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *