স্টাফ রিপোর্টারঃ-
যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কয়ছর এম আহমদের অনুপ্রেরণায় জগন্নাথপুরে সহস্রাধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ মে) দিনব্যাপী জগন্নাথপুর পৌরশহরের হাসপাতাল পয়েন্টস্হ আলী কমিউনিটি সেন্টারে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির সহযোগীতায় ও মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্পের ফিতা কেঁটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন।
পরে আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কয়ছর এম আহমদ।
জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠুর সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহবায়ক এম এ মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, এডভোকেট নুরুল ইসলাম নুরুল, আনিসুল হক, আনছার উদ্দিন,
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, এম এ মুকিত, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার প্রমুখ। চক্ষু রোগীদের মধ্যে ছানী পড়া প্রায় শতাধিক রোগীদের বাছাই করে মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালে বিনা মূল্যে চোখে অপারেশনের জন্য পাঠানো হয়েছে।
দিনব্যাপী চিকিৎসা সেবায় জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, সৈয়দ মোছাব্বির আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দিলু মিয়া, শামসুল হক সমসু, তকবুর মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন, পৌর যুবদলের আহবায়ক লিটন আহমদ, যুগ্ম আহবায়ক শামীম আহমদ,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশীদ, যুগ্ম আহবায়ক নাসিম আহমদ রুয়, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন,উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।