জগন্নাথপুরে ৭টি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নে আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।  ঘোষণা করা হয়েছে।

রবিবার পহেলা জুন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার ও ১ম যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ কমিটিগুলো অনুমোদিত হয়।

অনুমোদন কমিটিতে  ১নং কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আনিচুর রহমান তুতিকে আহবায়ক,  মোঃ কামরুজ্জামানকে যুগ্ম আহবায়ক । ২নং পাটলি ইউনিয়ন বিএনপির মোঃ খলিলুর রহমানকে আহবায়ক, মোঃ শফিকুল আলমকে যুগ্ম আহবায়ক । ৩ নং মীরপুর ইউনিয়ন বিএনপির এম. এ. নূরকে আহবায়ক,  মোঃ আখলুল করিমকে যুগ্ম আহবায়ক ।

৬ নং রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির হাজী চান মিয়াকে আহবায়ক,  মোঃ কয়েস উদ্দিনকে যুগ্ম আহবায়ক।  ৭নং সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন বিএনপির মোঃ লুৎফুর রহমান কামালীকে আহবায়ক,  মোঃ রাহিন তালুকদারকে যুগ্ম আহবায়ক।  ৮নং আশারকান্দি ইউনিয়ন বিএনপির মোঃ আক্তার হোসেনকে আহবায়ক,  মোঃ ফখরুল ইসলাম খানকে যুগ্ম আহবায়ক।

৯নং পাইলগাঁও ইউনিয়ন বিএনপির মোঃ আলিম উদ্দিনকে আহবায়ক, সৈয়দ জুবায়ের আহমদ আবুকে যুগ্ম আহবায়ক করে কমিটি করা হয়েছে।###

জ.টুডে/এইচ কে/০২ জুন ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *