০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে সুনামগঞ্জ-৩  আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা এম এ সাত্তারের মতবিনিময় সভা

  • Update Time : ০১:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 61

মো: হুমায়ুন কবির:-

জাতীয়তাবাদীদল বিএনপির যুক্তরাজ্য শাখার সহ সভাপতি এমএ সাওার বলেছেন মানুষের সেবার জন্য আমার রাজনীতি। জনগনের মৌলিক অধিকার আদায়ে আজীবন কাজ করে যাবো।  জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার লক্ষ নিয়ে বার বার দেশ মাতৃকার টানে ছুটে আসি।

তিনি বিএনপির ৩১ দফা উন্নয়নের পাশাপাশি অত্র অঞ্চলের বিশেষ করে জগন্নাথপুর -শান্তিগন্জ উপজেলার উন্নয়নে ভুমিকা পালনের অভিপ্রায় ব্যাক্ত করেন।

রবিবার (১৫ জুন) বিকাল ৩টায় জগন্নাথপুর পৌর শহরের টিএন্ডটি রোডস্থ আরএফসি রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে   তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

এম এ সাত্তার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আরো বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাহমানের নির্দেশে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জনসাধারণের পাশে রয়েছি। দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলে এই আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো।

তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারণী সিদ্ধান্তের বাহিরে গিয়ে প্রার্থী হবো না, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবো।

এসময় জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ সহ জগন্নাথপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে সুনামগঞ্জ-৩  আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা এম এ সাত্তারের মতবিনিময় সভা

Update Time : ০১:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫