জগন্নাথপুরে পুলিশের অভিযানে চুরি হওয়া ৩টি গরু উদ্ধার ॥ গ্রেফতার ২

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ৩টি গরু সহ পেশাদার গরু চোর টিটু মিয়া(২৪) ও বাদল মিয়াকে (২২) গ্রেফতার করা হয়েছে। সোমবার(১৩আগষ্ট) বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর এলাকা থেকে বিশ্বম্ভরপুর থানা পুলিশের সহযোগিতায় তাদের কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চোর টিটু মিয়া নেত্রকোনা জেলার কন্দেুয়া উপজেলার বরৈাটী গ্রামের মো: ফজলু মিয়ার ছেলে এবং বাদল মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার শরীফগঞ্জ গ্রামের লাল মিয়ার ছেলে। তার উভয় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামে বসবাস করছে।

জানা যায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামের মৃত সৈয়দ মস্তফর আলীর ছেলে সৈয়দ সুজা মিয়ার ২টি গাভী ও ১টি বাছুর গরু শনিবার সকাল ৯টায় গ্রামের পশ্চিমে দলুয়ার হাওরে চড়াতে দেন। দুপুরে সুজা মিয়া হাওরে গিয়ে দেখেন তার চড়ানো ৩টি গরু নেই।

এ ব্যপারে থানায় একটি নিখোঁজ সাধারন ডায়েরী রুজু করেন। এদিকে গ্রেফতারকৃত চোরেরা জানায় তাদের অন্যান্য সহযোগিদের মাধ্যমে পিক আপ ভ্যান গাড়ি দিয়ে হাওর থেকে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯৫হাজার টাকা। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান সোমবার এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে এ এস আই মোঃ মোশাহদি ময়িা সহ পুলিশ সদস্যরা চুরি হওয়া গরু গুলো উদ্ধার করেন।

এ ব্যপারে সৈয়দ সুজা মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

১৫ আগস্ট উপলক্ষ্যে জগন্নাথপুর রসুলগঞ্জ বাজারে শোক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগ ২ নং পাটলী ইউনিয়ন শাখার উদ্যোগে রবিবার(১২আগষ্ট) বিকাল ০৪ ঘটিকায় রসুলগঞ্জ বাজার প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাত বরণ কারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি সম্পাদক শাহ্ শাহীন মিয়া সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মাছুম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সেলিনুর রহমান সেলিম।

সভায় ৭৫ এর ১৫ ই আগস্ট শাহাদৎ বরণ কারীদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের মানচেষ্টার সিটি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল কাহার রাসেল।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, হাবিবুর রহমান হাবিব। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোতাহির আলী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ কয়েছ মিয়া,

জয়নুল আহমেদ কোরেশী, দপ্তর সম্পাদক মোঃ রনি মিয়া, প্রচার সম্পাদক আক্তার হোসের, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মখলুছ মিয়া, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ মিয়া, স্বেচ্ছা সেবকলীগ নেতা গোলাম কিবরিয়া কাশেম, মোঃ সাবাজ মিয়া, আক্তার হোসেন, উপজেলা যুবলীগ নেতা তাজ উদ্দিন আহমেদ তাজ, ইউ/পি যুবলীগ নেতা মোঃ আনা মিয়া, মোঃ সুনা মিয়া,

ইউ/পি স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন আহমদ, মুক্তাদির হোসেন, এমদাদ চৌধুরী, আলতাব খান, আল-আমিন, কামরুল ইসলাম, রিপন মিয়া, সায়েল মিয়া, উজ্জ্বল মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, আগস্ট মাস বাঙালী জাতির বেদনার মাস, এই মাসে বারবার জাতি স্বত্ত্বার উপরে আঘাত করে পরাজিত শক্তিরা।

তাই আমাদেরকে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুবা পরাজিত শক্তিরা স্বাধীনতার সার্বভৌমত্ব ও দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বিঘ্নিত করবে। সভায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানিয়ে আগস্ট মাসের প্রতিটি কর্মসূচিকে সর্বস্থরের নেতাকর্মীদের সহযোগিতার প্রত্যশা ব্যক্ত করেন। সভা শেষে ১৫ আগস্ট শাহাদৎ বরণ কারীদের স্বরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মোমিন চৌধুরী।  প্রেস বিজ্ঞপ্তি

জন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে আইন শৃঙ্খলা শিক্ষার মানন্নোয়ন ও ঈদ-উল- আযহা উপলক্ষ্যে সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নিয়মিত মাসিক সভায় আইন শৃঙ্খলা, শিক্ষার মানন্নোয়ন ও পবিত্র ঈদ-উল- আযহা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। সোমবার(১৩আগষ্ট)উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম সভায় উপস্থিত উপজেলা প্রশাসনের বিভিন্ন কমিটির সদস্য বৃন্দের প্রতি অভিন্দন জানিয়ে বলেন উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে এগিয়ে যাওয়ায় সংশ্লিষ্টদের প্রতিও অভিন্দন জানান ।

তিনি প্রতিষ্টান ভিত্তিক শিক্ষার মানন্নোয়ন কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। এ ছাড়াও ঈদ-উল- আযহাকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন সহ শহরের যানজট নিরসনে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন এবং পৌর শহরকে পরিষ্কার পরিচন্ন রাখতে প্রয়োজনীয় স্থানে ডাস্টবিন স্থাপন সহ এ ক্ষেত্রে শহরবাসীকে সচেতনতা সৃষ্টির জন্য পৌরসভার দৃষ্টি আকর্ষন করেন।

তিনি আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় গাম্ভির্য রক্ষা করে নির্বিঘ্নে পালনের জন্য এবং কোরবানির পশু সুনিদিষ্ট স্থানে জবেহকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সকলের দৃষ্টি আকর্ষন করেন। তিনি শিক্ষা ক্ষেত্রে জগন্নাথপুর উপজেলাকে এগিয়ে নিতে তার সফল প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করে ৫ম বারের মত জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ পুরষ্কৃত হওয়ায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে অভিন্দন জানান।

জগন্নাথপুরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। পৃথক সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপাপ্ত)মো: জাহিদুল ইসলাম বিপ্লব, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ঘোসগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও এস এম সির সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শামস উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী,

জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পাটলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, ইকড়ছই আলিয়া মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হক, উপজেলা আবাসিক বিদ্যুৎ অফিস বিউবো’র সহ কারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল, ফায়ার সার্বিস স্টেশনের কর্মকর্তা অকিল সিনহা, দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, পূবালী ব্যাংক লি: জগন্নাথপুর শাখার ডেপুটি ম্যানেজার আলিম উদ্দিন, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট’র জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই।

বক্তারা নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমকে অভিন্দন জানান এবং তিনি তার সু-দক্ষ নেতৃত্বে উপজেলা প্রশাসন সহ শিক্ষা যোগাযোগ ও জনকল্যাণে সরকারের প্রতিটি উন্নয়ন কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করে সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।

বক্তারা জগন্নাথপুর উপজেলায় ২/১টি বিছিন্ন ঘটনা ছাড়া সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল উল্লেখ করে জগন্নাথপুর থানা পুলিশের অপরাধ দমনে নৈপুণ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ৫ম বারের মত জেলার শ্রেষ্ট হওয়ায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে অভিন্দন জানান।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

লন্ডনে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য’র সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডন অফিস :
সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য’র বার্ষিক সাধারণ সভা শুক্রবার (৯ আগস্ট) পূর্ব লন্ডনের ব্লু মুন সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি , মৌলিক আর্টস এর সভাপতি কবি মজিবুল হক মনির সভাপতিত্বে এবং রবীন্দ্র নজরুল জয়ন্তী পর্ষদের সাধারন সম্পাদক এবং টেগোর একাডেমীর সভাপতি বিশিষ্ট আবৃতিকার ডঃ সতত সুপ্রিয় রায়ের পরিচালনায় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয় ।

এ সভায় সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যে’র নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, কবি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। যে সকল সংগঠন বার্ষিক সাধারন সভায় অংশগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম মৌলিক আর্টস, অগ্নিবীণা, তাল তরঙ্গ ,

উদীচী শিল্পীগোষ্ঠী, কবিতা পরিষদ, নজরুল পরিষদ, উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস, সিতার ফিউশন, সি ই এন , আন্তর্জাতিক রবীন্দ্র পরিষদ, রবীন্দ্র নজরুল জয়ন্তী পর্ষদ, তানপুরা, বেতার বাংলা, বেঙ্গলি কালচারাল হেরিটেজ ফেসটিব্যাল, একতারা, আর্টস ওয়ার্ল্ড, ইস্টার্ন থিয়েটার, ই ৪ ইভেন্ট, বি সি হেইচ এফ , ইউরোপিয়ান বাংলাদেশ কালচারাল ফোরাম প্রমুখ।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সভার সর্বসম্মতি ক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। গঠনতন্ত্রের ধারা ৮ ও ৯ ধারায় অনুযায়ী সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে একটি নতুন সম্মেলনের মাধ্যমে শক্তিশালী কমিটি গঠন করার লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের আহবায়ক কমিটি তে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন আহবায়ক  মজিবুল হক মনি, যুগ্ম আহবায়ক দিলু নাসের, যুগ্ম আহবায়কঃ সারোয়ার ই আলম, সদস্য সচিব : চায়না চৌধুরী, যুগ্ম সদস্য, সচিব: ফজলুল বারি বাবু, যুগ্ম সদস্য সচিব: সাজিয়া স্নিগ্ধা সদস্য: সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সকল সংগঠনসমুহের প্রতিনিধি এবং সংগঠনসমূহ।

সভায় নব নির্বাচিত আহবায়ক কমিটির মাধ্যমে সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করে যত দ্রুত সম্ভব সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সম্মেলনের মধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখেন – মৌলিক আর্টসের সভাপতি মজিবুল হক মনি, কবি গোলাম কবির সহ সভাপতি উদীচী যুক্তরাজ্য, চায়না চৌধুরী , সভাপতি তাল তরঙ্গ ,ফজলুল বারি বাবু, উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস, সারোয়ার ই আলম, সভাপতি সিতার ফিউশন , ডঃ সতত সুপ্রিয় রায় , সাধারন সম্পাদক , রবীন্দ্র নজরুল জয়ন্তী পর্ষদ , বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ,

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি , সি ই এন এর কর্ণধার গোলাম মোস্তফা , সাজিয়া স্নিগ্ধা , সভাপতি অগ্নিবীণা, সালমা আকতার , অগ্নিবীণা/ বেতার বাংলা , শাহনাজ সুমি সভাপতি স্বপ্নিল , মাহমুদা মনি , সুর বন্ধন , সাইদুর রহমান , রবীন্দ্র পরিষদ, কাউন্সিলর মুজিবুর রহমান , সাধারন সম্পাদক , বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাতিরুল হক সরদার , বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম লন্ডন । আরও বক্তব্য রাখেন রুবি হক, সেলিনা চৌধুরী , প্রাক্তন কাউন্সিলর রহিমা রহমান , তাহমিনা আফরোজ রিতু প্রমুখ ।

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভায় দৃঢ় প্রত্যয়ের সাথে ঘোষণা করা হয় ঐক্য ও সেতু বন্ধন রচনার মাধ্যমে যুক্তরাজ্য এবং ইউরোপে বাংলা সাহিত্য ও সাংস্কৃতি বিকাশ, প্রচার প্রসারে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ অক্লান্তভাবে কাজ করে যাবে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী ৫ম বার জেলার শ্রেষ্ট

স্টাফ রিপোর্ট:
আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য এবং সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা তামিল করায় অবদানের স্বীকৃতি স্বরূপ পঞ্চম বারের মতো জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

শনিবার(১১আগস্ট) সুনামগঞ্জ পুলিশ লাইনসে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যান সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান দক্ষ নেতৃত্ব ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন। আন্তরিক ভাবে কাজ করার জন্য এবং সর্বস্তরের জনসাধারনের আইন শৃংখলা রক্ষা সহ সার্বিক সহযোগিতায় জগন্নাথপুর থানার সকল অফিসার ফোর্সদের প্রতি অভিন্দন জ্ঞাপন করেছেন পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান। এ সময় জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

এদিকে গত বছরের নভেম্বর মাসে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যান সভায় অস্ত্র উদ্ধার, ডাকাত ও সাজাপ্রাপ্ত আসামীসহ অপরাধ দমনে বিশেষ ভুমিকা রাখায় এবং চলতি বছরের এপ্রিল মাসে মাসিক অপরাধ ও কল্যান সভায় গণধর্ষন মামলার মূল রহস্য উৎঘাটন আসামী গ্রেফতারসহ গুরুত্বপূর্ন ভুমিকা এবং আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুণ্য অবদানের স্বীকৃতি স্বরূপ জুন মাসের সভায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইনশৃংখলা নিয়ন্ত্রনে বিশেষ ভুমিকা রাখায় এবং জুলাই মাসের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে সম্মাননা স্বারক প্রদান করেছেন পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান।

অপরাধ দমনে দিক-নির্দেশনার জন্য পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান’র প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করে অস্ত্র উদ্ধার, ডাকাতসহ বিভিন্ন অপরাধিদের গ্রেফতার এবং আইন শৃংঙখলা নিয়ন্ত্রনে সহযোগিতার জন্য জগন্নাথপুর থানার সকল অফিসার ও ফোর্সদের প্রতি অভিনন্দন জানিয়েছেন পঞ্চম বার নির্বাচিত জেলার শ্রেষ্ট জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

এদিকে ২০১৭সালের শুরুতে জগন্নাথপুর থানায় যোগদানের পর চৌকস অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী চোর, ডাকাতসহ বিভিন্ন অপরাধী গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধারে সফলতা অর্জনসহ দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রসংশিত হচ্ছেন।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ  অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা জগন্নাথপুর বাজারস্থ হবিব কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া (সাব্বির) এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ১ নং কলকলিয়া ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাশিম, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান মোঃ আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা সম্পাদক সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক আওয়ামী লীগ নেতা সালা উদ্দিন, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব কাউন্সিলর মোঃ আবাব মিয়া,

পৌর আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি ছিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক আক্তার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিনুর রহমান সেলিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ত্রাণ বিষয়ক সম্পাদক সামছুল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন, শায়েখ আলী, তোফায়েল আমিন মুটুক, মোঃ আলাই মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান সিতু প্রমুখ।

সভায় ব্যাপক আলোচনান্তে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ১৫ আগষ্ট সকাল ১০:০০ ঘটিকায়  হাবিব কমপ্লেক্স প্রাঙ্গনে সমবেত হয়ে র‌্যালী সহকারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, দুপুর ১২:০০ ঘটিকায় জগন্নাথপুর বাজার প্রাঙ্গনে আলোচনা সভা, বাদ জোহর ইকড়ছই কেন্দ্রিয় জামে মসজিদ,

জগন্নাথপুর বাজার জামে মসজিদ ও জগন্নাথপুর সদর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং জগন্নাথপুর সদরস্থ শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়া, শ্রী শ্রী বাসুদেব মন্দির ও শ্রী শ্রী কালিবাড়ী মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।  উপরোক্ত কর্মসূচি সফল করার লক্ষে যথাসময়ে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

লন্ডনে শেখ কামালের জন্মবার্ষিকীতে যুব মহিলা লীগের সভা

লন্ডন অফিস :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুব মহিলা লীগ আয়োজনে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠানের প্রথমেই ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আত্মত্যাগ কারী সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।সংক্ষিপ্ত জীবন কাহিনী পাঠ করেন যুক্তরাজ্য যুব মহিলা লীগের সহ সাধারন সম্পাদক শাহিন লিনা এবং তানাকা নাসরিন পিংকি। ক্ষণজন্মা সঙ্গীত সংগঠক শহীদ শেখ কামাল কে নিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার স্মৃতিচারণ মুলক লেখা পাঠ করেন নার্গিস সুলতানা।

যুব মহিলালীগ নেত্রী সালমা আখতার আলমের সভাপতিত্বে এবং যুব মহিলা লীগের সাধারন সম্পাদক সাজিয়া স্নিগ্ধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী। আলোচনার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নইমুদ্দিন রিয়াজ ।

বিশেষ অতিথি হিসাবে যুক্তরাজ্য আওয়ামীলীগের ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক এডভোকেট এম এ করিম, যুক্তরাজ্য আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি আঞ্জুমান আরা আঞ্জু , হুসনা মতিন, যুক্তরাজ্য যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আহমেদ খান ও সেখানে বক্তব্য রাখেন।

মুক্ত আলোচনায় বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের নিবেদিত প্রান সংগ্রামী আদর্শবাদী কর্মী ও সংগঠক হিসেবে ৬৬ এর স্বাধিকার আন্দোলন , ৬৯ এর গন আন্দোলন ও ৭১ এর অসহযোগ আন্দোলনে শহীদ শেখ কামালের অগ্রণী ভুমিকা তুলে ধরেন। আলোচকরা বলেন রাজনৈতিক অঙ্গনে বড় হয়েও শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি শেখ কামালের যে ভালবাসা,টান, শ্রদ্ধা ছিল তা বিশ্বে বিরল। শহীদ শেখ কামাল ভালো গান গাইতেন , চমৎকার সেতার বাজাতেন, অভিনেতা হিসেবেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপরিচিত ছিলেন। ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। গড়ে তুলেছিলেন স্পন্দন শিল্পী গোষ্ঠী।

অনুষ্ঠানে প্রধান বক্তা, ক্রীড়া ক্ষেত্রে শহীদ শেখ কামালের অবদান নিয়ে আলোচনা করেন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন এবং পুনর্বাসনে আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠা করা সে সময় দেশের যুব সমাজকে একটি দিক নির্দেশনা দিয়েছিল এবং হতাশ হয়ে অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করেছিলো বলে মন্তব্য করেন তিনি।

মুক্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন ৭৪/ ৭৫ এর জাতীয় ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, যুক্তরাজ্য যুবলীগের সহ সাধারন সম্পাদক জামাল আহমেদ খান, যুক্তরাজ্য যুবলীগের সহ সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ, লন্ডন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এহসান,

স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবদুল বাসির , স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি খালেদ জয়, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের তাওহীদ ফিতরাত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক কাউন্সিলর জসীম , বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লন্ডন শাখার সভাপতি নজরুল ইসলাম অকিব, রহিমা রহমান, ,লেখক,

সাংবাদিক জুয়েল রাজ ,ব্যারিস্টার মনিরুল ইসলাম , শাহ বেলাল, মেহেদি হাসান , দোলন ,সোহেল, জাকির,মুনিরা মলি , কামাল, সুফিয়ান, মৃধা , মাসুদ, আতিক , যুব মহিলা লীগের মাহমুদা মনি মুক্ত আলোচনায় অংশ নিয়ে শেখ কামালের জীবনের আলোকিত দিক, তাঁকে নিয়ে যে মিথ্যাচার করেছে খুনীদের পৃষ্টপোষকরা এসব নতুন প্রজন্মকে জানানোর জন্য বিভিন্ন কর্মসূচি ও প্রকাশনার প্রতি গুরুত্ব আরোপ করেন।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

আশরাফুলের সাথে লন্ডন স্পোর্টিফের মতবিনিময়

লন্ডন অফিস :

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুহাম্মদ আশরাফুলের সাথে মতবিনিময় সন্ধ্যার আয়োজন করে বৃটেনে বাঙালী মালিকানাধীন স্বনামধন্য স্পোর্টস ক্লাব,লন্ডন স্পোর্টিফ। ‘‘এন ইভিনিং উইথ মুহাম্মদ আশরাফুল‘‘ শিরোনামের এই অনুষ্ঠানে দেশের ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট ইব্রাহিম খলিলসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে লন্ডন স্পোর্টিফের খেলোয়ারদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুহাম্মদ আশরাফুল বলেন, বাংলাদেশের ক্রিকেট এখন অনন্য উচ্চতায়। টাইগার্সদের পারফমেন্স, বড়ো বড়ো দলগুলোর সাথে জয় এবং পেশাদার ক্রিকেটারদের কারনে দেশের নতুন প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় ক্রিকেট। বিদেশের মাটিতেও প্রবাসী বাঙালীরা ক্রিকেটকে ধারন করেন, এটি সত্যিই অনুপ্রেরনা দেয়।

চলতি মাসেই আর্ন্তজাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে মুহাম্মদ আশরাফুলের। জাতীয় দলে কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় দলের খেলোয়াররা এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থানে। এই মুহুর্তে দলে ফেরা খুবই কঠিন। সকলেই ভালো ক্রিকেট খেলছে। তবে বিপিএলসহ বিভিন্ন আসলে পারফর্মেন্স করেই জাতীয় দলে আবারো ফিরতে পারবেন বলে আশাবাদী তিনি। ইংল্যান্ড এবং ওয়েলসে আগামী ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল খুব ভালো খেলবে বলে দাবী করেন দেশের ক্রিকেটের একসময়ের এই আশার ফুল।

হাতুরু সিং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভলো হেড কোচ ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। ক্রিকেটারদের ব্যক্তিগত চরিত্র নিয়ে করা এক প্রশ্নের জবাবে সাবেক এই অধিনায়ক বলেন, মাঠের বাইরে চরিত্র, খেলার মাঠেও প্রভাব ফেলে। তাই এ ক্ষেত্রে শৃঙ্খলা খুবই জরুরী।

লন্ডন স্পোর্টিফের সেক্রেটারী মুহিবুল আলমের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন ভাইস প্রেসিডেন্ট জাকির আহমদ। ক্লাবের খেলোয়ার ও কর্মকর্তাদের পরিচয় করিয়ে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট সাংবাদিক ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানে উপস্থিত ক্লাবের খেলোয়ার ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন মুহাম্মদ আশরাফুলের কাছে। পরে মুক্ত আলোচনায় উঠে আসে দেশের ক্রিকেটের বিভিন্ন খুঁটিনাটি বিষয়। অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রেজারার মুহাম্মদ সাব্বির ইসলাম চৌধুরী, ম্যানেজার কলিম উদ্দিন, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শুয়েব আহমদ, ইভেন্ট সেক্রেটারী আজহারুল ইসলাম আদনান, ক্লাব সদস্য মুহি উদ্দিন মিকদাদ, সাইফুর রহমান, রোমান বক্ত চৌধুরী, আব্দুল্লাহ রহিম পাঠানী, এখলাছুর রহমান পাক্কু, মুহিবুর রহমান জনি,ফরদাদ উদ্দিন, সাজু মিয়া, সালমান আহমদসহ আরো অনেকে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে মৎস্য অফিসের উদ্যোগে হাওরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে হাওরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১০আগষ্ট) উপজেলার বৃহৎ মইয়ার হাওরে কার্পু মাছের ৩শ ৩৪কেজি পোনা মাছ অবমুক্ত করন কার্যক্রমের উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মো: আমিনুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ,সুনামগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুরব, ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম প্রমূখ। জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার জানান সরকারি বরাদ্দের আওতায় ৩শ ৩৪কেজি কার্পু জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে ।

হাওর জলাশয়ে পোনা মাছ নিধন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। ইতো মধ্যে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল, কোনা জাল সহ পোনা মাছ ধ্বংসকারী বিভিন্ন জাতের বিপুল পরিমান জাল মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করে তা জন সম্মুখে পুঁড়িয়ে ফেলা হয়েছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গেছেন

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের জন নন্দিত চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য শিক্ষানুরাগী দানশীল ব্যাক্তিত্ব আলহাজ্ব তৈয়ব মিয়া কামালী সংক্ষিপ্ত সফরে স্ব-পরিবারে যুক্তরাজ্য গেছেন।

তিনি ১০ আগষ্ট হযরত শাহজালাল(র:) আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে যুক্তরাজ্যের হিথ্রো বিমান বন্দরের উদ্দ্যেশে যাত্রা করেছেন। তিনি যুক্তরাজ্য সফর শেষে সুস্থ শরীরে দেশে ফিরে আসতে সকলের দোয়া কামনা করেছেন।

জগন্নাথপুর টুডে/বিপ্লব