জগন্নাথপুরে জাতীয় শোক দিবসে উপজেলা প্রসাশনের নানান কর্মসূচী উদযাপন

মো: আব্দুল হাই:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, সায়ত্বশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্টান ও বেসরকারি ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিককৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থীসহ শোক র‌্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম তুলে ধরে স্মৃতি চারণ মূলক প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পালের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মুখলেছুর রহমান, সাংবাদিক শংকর রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না।

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাফুজুল আলম মাসুমের ব্যতিক্রমী আয়োজনে দিন ব্যাপী নানান কর্মসূচীর মধ্যে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মধ্যে ৪টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতায় ৩৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১২ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে।

এদের মধ্যে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদের মেয়ে শ্রীরামসী চাঁদ বোয়ালীয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মারুফা জান্নাত প্রমী। ২য় হয়েছে গয়াসপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র বিলাওয়াল হোসেইন, ৩য় হয়েছে আব্দুল কাদির সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী তাহিয়া আনজুম,

খ. গ্রুপে ১ম হয়েছে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী আযহা সুলতানা বৃষ্টি, ২য় হয়েছে নয়াবন্দর স্কুল এন্ড কলেজের ৬ষ্ট শ্রেণীর ছাত্র রাহিম আহমদ, ৩য় হয়েছে শ্রীরামসী স্কুল এন্ড কলেজের ছাত্র ইব্রাহিম আলী, গ. গ্রুপে ১ম হয়েছে মীরপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর তাসমীম ইসলাম,

২য় হয়েছে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর সুহেদ আলী, ৩য় হয়েছে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর সালেহ আহমদ নাহিদ,ঘ. গ্রুপে ১ম হয়েছে হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ইজাজুল হক, ২য় হয়েছে ষড়পল্লী স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের তহুয়া বেগম, ৩য় হয়েছে ইকড়ছই সিনিয়র হাফিজিয়া মাদ্রাসার ২য় বর্ষের মহি উদ্দিন।

বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরন করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতা আয়োজন করায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমকে অভিন্দন জানানো হয়।

জগন্নাথপুর টুডে/ বিপ্লব

জগন্নাথপুরে জাতীয় শোক দিবসে সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা দোয়া মাহফিল

স্টাফ রিপোর্ট:
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুর পৌর শহরের সুনামধন্য বিদ্যাপীঠ সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে ।

বুধবার (১৫ আগষ্ট) বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় শোকাবহ ১৫ আগষ্টের গুরুত্ব তুলে ধরে সভাপতির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মন্তেশ্বর আলীর পুত্র সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী জুনেদ আহমদ তালুকদার বলেছেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ।

জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করেছেন। সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক ইয়াছমিন বেগম, চম্পা রানী দেব নাথ, ছালেহ আহমদ, মোছাদ্দিক হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে দেশের গান পরিবেশন করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেলাল হোসেন, ৯ম শ্রেণীর ছাত্রী শ্যামা বেগম, গজল পরিবেশন করেন ৬ষ্ট শ্রেণীর ছাত্রী পান্না বেগম।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৬ষ্ট শ্রেণীর ছাত্রী নওশীন বেগম। পরে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হবিবপুর কেশবপুর আলীয়া মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আলী হোসেন।

জগন্নাথপুর টডে/বিপ্লব

জগন্নাথপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম আলীকে (৪৭) গ্রেফতার করেছে। (১৭আগষ্ট) শুক্রবার রাতে থানার এস আই কবির উদ্দিন, এ এস আই শাহ জামালের নেতৃত্বে পুলিশ দল জগন্নাথপুর পৌর শহরের হবিব নগর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইব্রাহিম আলীকে গাঁজা সহ গ্রেফতার করেন।

ইব্রাহিম আলী দিরাই উপজেলার পেরুয়া শেরপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। পুলিশ জানায় এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও পলাতক আসামী ৩জন কে গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ জুয়ারী গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৪ জুয়ারীকে খেলার সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬আগষ্ট) থানার এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার কলকলিয়া বাজারের দক্ষিনে একটি মুরগীর ফার্মের পাশে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ৪ জনকে জুয়া খেলার সরঞ্জাম সহ গ্রেফতার করেছেন।

এ ব্যপারে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নিখিল দাসের ছেলে রিপন দাস (৩২), দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কাউয়াজুরি গ্রামের মৃত কাচাই মিয়ার ছেলে পৌরশ মিয়া (৪৮), ছাতক উপজেলার শক্তিয়ার গাঁও গ্রামের মৃত তাজ উল্লাহর ছেলে আনফর আলী (৫২), গয়াসপুর গ্রামের মৃত হাবিজ উল্লাহর ছেলে মুক্তি মিয়া (৪৫)। পুলিশ জানায় গ্রেফতার কৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে চুরির মামলায় সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিয়ানে চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামী অজুদ মিয়াকে গ্রেফতার করেছে। জানা যায় বৃহস্পতিবার(১৬ আগষ্ট) জগন্নাথপুর থানার এ এস আই শাহ জামালের নেতৃত্বে পুলিশ দল আশারকান্দি ইউনিয়নের পূর্ব তিলক গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের এবারত উল্লাহর ছেলে অজুদ মিয়াকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত অজুদ মিয়া একটি চুরির মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান গ্রেফতারকৃত অজুদ মিয়াকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জনগনের ভালবাসায় আগামীদিনেও মানুষের সেবক হয়ে কাজ করে যেতে চাই- পীর ফজলুর রহমান মিসবাহ্

সুনামগঞ্জ অফিস :
সুনামগঞ্জ সদর ও বিশ^ম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ বলেছেন,‘আমি সংসদ সদস্য হওয়ার পর থেকে জনগণের সেবায় কাজ করে যাচ্ছি। জনগনের ভালবাসায় আগামীদিনেও মানুষের সেবক হয়ে কাজ করে যেতে চাই। এই এলাকা অন্ধকার ছিল আলো ছিল না।

আমি প্রতিটি গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিচ্ছি। এই এলাকা অবহেলিত ছিল এখন এই এলাকায় উন্নয়ন ছিল না এখন উন্নয়ন হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঝরঝরিয়া গ্রামে বিদ্যুতায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিসবাহ আরোও বলেন,জনগণের ভালবাসা পেতে হলে জনগণের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে। আমি মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই, শোষক হিসেবে নই। আমি যতদিন ক্ষমতায় থাকব ততদিন আমার জন্মভূমি সুনামগঞ্জের জন্য কাজ করে যাব। আমি যে দায়িত্বে পেয়েছি সেটাকে মনে করি এটা একটা ইবাদত।

বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে বী সভাপতিত্বে মো.সিদ্দিকুর রহমানের অন্যদের মধ্যে বক্ত রাখেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো.হেমায়েত হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রশিদ আহমদ,মো.নজরুল ইসলাম,সামসুল হক,ইউপি সদস্য ইসমাইল,আব্দুল হাই, জাপা নেতা মো.সিরাজুল ইসলাম সিরাজ, এরশাদ মিয়া,মো.মকব্বির আলি প্রমুখ।

এদিকে-সদর উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়নের রাজানগর গ্রামের মসজিদ কমিটির সভাপতি ডা: আবুল কাশেমের সভাপতিত্বে সুনামগঞ্জ সদর ও বিশ^ম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ রাজানগর গ্রামে বিদ্যুতায়ন উদ্বোধন করেন।

শেষে সদর উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়নের নলুয়া গ্রামের মহিলাদের সাথে মতবিনিময় করেন সুনামগঞ্জ সদর ও বিশ^ম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্ট:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

মীরপুর বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন দিক আলোক পাত করে বলেছেন বঙ্গবন্ধু সারা জীবন বাঙ্গালী জাতির অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, মীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না,সহ সভাপতি কল্যান কান্তি রায় সানি, সাধারন সম্পাদক শাহ রুয়েল,

মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রুবেলের সভাপতিত্বে যুবলীগ নেতা আব্দুল আহাদ দোলন ও মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরহাদ আহমেদ পারভেজের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের এান ও সমাজকল্যান সম্পাদক ইলিয়াস আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা: রনজিৎ কুমার দেব, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মো: মতছির,

মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবুল মিয়া, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য এমেল মিয়া, মীরপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সাজাদ খান, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক জালাল আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুহিবুর রহমান লিটু, সহ সভাপতি আফরোজ আলী,

যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, যুগ্ম সম্পাদক আকমল খান, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম জামাল, সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আনহার মিয়া,মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আবু নাসের, সহ সভাপতি সাহাব উদ্দিন,যুগ্ম সাধারন সম্পাদক মো: জুয়েল উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক রোমান রাহিম, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,

সাংগঠনিক সম্পাদক আল আমিন তুষার, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ফারহান আহমদ, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সম্পাদক মিজানুর রহমান, সহ সম্পাদক সাদিকুর রহমান, সহ সম্পাদক মিতুন পাল, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সুবেরাজ আলী, আব্দুর রহিম, সাজাদ মিয়া, সফিক মিয়া, আব্দুল মুমিন, মনাফ মিয়া, জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক বাদশা মিয়া,

যুবলীগ নেতা লিটন মিয়া, দিলাল মিয়া, জিয়াউল হক, এখলাছ মিয়া, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাইযুম মিয়া, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুমাদ খাঁন, সহ দপ্তর সম্পাদক মুন্না দে, ক্রীয়া সম্পাদক সালমান খাঁন, সহ সম্পাদক হাসান আহমদ, জেবলু মিয়া, হামিদুর রহমান, মুন্না খাঁন, বশির আহমদ, সেলিম, জুয়েল, দিলওয়ার, রাজু প্রমূখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রায়হান আহমদ, বিষেশ মোনাযাত পরিচালনা করেন ওলামা লীগ নেতা আব্দুস সালাম রেজবী।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে জাতীয় শোক দিবস পালিত

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, মসজিদে-মন্দিরে মিলাদ মাহফিল ও প্রার্থনা এবং আলোচনা সভা।

জগন্নাথপুর বাজার প্রাঙ্গন থেকে শুরু করে শোক র‌্যালী উপজেলা পরিষদস্থ স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর বাজারস্ত হাবিব কমপ্লেক্স এর সম্মুখে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মনাফের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র’র পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া সাব্বির, উপজেলা আওয়ামী লীগ নেতা কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাশিম, উপজেলা আওয়ামী লীগের কার্যকরি পরিষদ সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম বকুল,

উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আওয়ামী লীগ নেতা সালা উদ্দিন, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব কাউন্সিলর মোঃ আবাব মিয়া, মিরপুর ইউ/পি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির, পৌর সভার প্যানেল মেয়র-২ মোঃ সুহেল আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা কাউন্সিলর দীপক গোপ, পৌর আওয়ামী লীগ নেতা ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিন,

পৌর আওয়ামী লীগ নেতা মোঃ শাবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, মোতাহীর আলী নুনু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ছালিক আহমদ পীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ হোসেন তানিন, সুদীপ ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক মোঃ কয়েছ মিয়া, জয়নুল আহমদ কোরেশী, কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রনি মিয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন,

উপজেলা যুবলীগ নেতা জামাল হোসেন, মোঃ সেলিম মিয়া, আনহার মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মুহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ দেব দেবু, শাহানুল হক, প্রচার সম্পাদক শেখ শাহজাহান, ত্রাণ সম্পাদক সামছুল হক, উপজেলা ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান সিতু, মিঠন দেব, মাছুম আহমদ, সৈয়দ সারওয়ার আহমদ ইনান, সুয়েবুর রহমান লেবু, ফয়ছল আহমদ, তামিম আহমদ, সৈয়দ তায়েফ, জুনেদ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন ৭৫ এর এই দিনে বাঙ্গালি জাতি হারিয়েছিল জাতির জনক সহ তাহার নিকট আত্মীয়দের। প্রতি বৎসর স্বাধীনতার পরাজিত শক্তিরা আগষ্ট মাসে আমাদের জাতি সত্তার উপর আঘাত হানে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে ষড়যন্ত্রক্বারীদের বিরুদ্ধে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভা শেষে ৭৫ এর ১৫ আগষ্ট শাহদাৎ বরণকারীদের আত্মার শান্তি কামনায় দাড়িয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। বাদ জোহর উপজেলা সদর জামে মসজিদ, ইকড়ছই কেন্দ্রিয় জামে মসজিদ, জগন্নাথপুর বাজার জামে মসজিদ দোয়া মাহফিল ও বিকালে শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়া, শ্রী শ্রী বাসুদেব মন্দির, শ্রী শ্রী কালী বাড়ী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।   প্রেস বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন

স্টাফ রিপোর্ট :
সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে কর্মসূচীটি পালন করেছেন।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালী জাতির আকাক্সক্ষার প্রতীক।

তিনি বলেন বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা না হলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বের অন্যতম একটি উন্নত রাষ্ট্রে পরিণত হত। বিভীষিকা ময় ইতিহাসের আজ এক ভয়ংকর দিন উল্লেখ করে তিনি বলেন বঙ্গবন্ধুকে স্মরন করার মধ্য দিয়ে আমরা আত্ম জিজ্ঞাসায় উপনীত হই। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

সাবেক সংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল তাহিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফিরোজ আলী, যুক্তরাজ্যের লীডস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা বজলুর রশীদ ভূইয়া, দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান ছাদেক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদির,  উপজেলা আওয়ামী লীগ নেতা ইলিয়াছ মিয়া, জামাল মিয়া তালুকদার, নুরুল হক, শহিদুর রহমান লেচু, জহির উদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া,

পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা কৃষক লীগ সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শশীকান্ত গোপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাই, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক দিপাল কান্তি দে দ্বীপাল,

পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর, সাধারন সম্পাদক হাজি আলাউদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী,

আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন,  উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া, এম ফজরুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন,যুগ্ম সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না,

আবু জিলানী আবু, রমজান আলী ছানা, ইব্রাহিম আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানি, আব্দুল মমিন নাসির, সাধারন সম্পাদক শাহ রুহেল আহমদ, পৌর আওয়ামী লীগের শেখ মামুন হোসেন, মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক ক্ষিতিশ দাস, আওয়ামী লীগ নেতা ইউনুছ আলী, যুবলীগ নেতা রইছ মিয়া, কয়ছর রশীদ, আখলাক মিয়া, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া,

রাজিব চৌধুরী বাবু, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল আহাদ, নাজমুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তোহা চৌধুরী, ছায়াদ আহমদ ভূইয়া, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ, কলেজ ছাত্রলীগ সভাপতি রোয়েল আহমদ, সাধারন সম্পাদক তাহা আহমদ প্রমূখ।

পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু। দিবসের শুরুতে সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিককৃতিতে পুষ্পস্তবক অর্পন ও বিশাল শোক র‌্যালী অনুষ্টিত হয়।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে পুলিশের অভিযানে চুরি হওয়া ২টি গরু উদ্ধার ॥ গ্রেফতার ১

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ২টি গরু সহ পেশাদার গরু চোর শফিক মিয়াকে(৪০) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ আগষ্ট) এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ দল জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সমদল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত গরু চোর শফিক মিয়া চিলাউড়া সমদল গ্রামের মৃত ফেদা মিয়ার ছেলে। গরু চুরির ঘটনায় চিলাউড়ার আশিঘর সমদল গ্রামের জফর আলীর ছেলে রুপ মিয়া বাদী হয়ে ধৃত শফিক মিয়াকে প্রধান আসামী করে ৬জনের নাম সহ অজ্ঞাত নামা গরু চোরদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় আসামীরা হলেন দিরাই উপজেলার হালেয়া গ্রামের মছব্বির মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫) জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পন্ডিতা গ্রামের মসাইদ আলীর ছেলে কালাম মিয়া (২৮) নয়াপুঞ্জি গ্রামের আছরত আলীর ছেলে সিতাব আলী (৩৫) সমদল গ্রামের তোয়াজ মিয়ার ছেলে হামদু মিয়া (৫৫) রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও উত্তর পাড়া গ্রামের মৃত কদরিছ মিয়ার ছেলে ফিরোজ মিয়া(৩৫)।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন গ্রেফতার কৃত গরু চোর শফিক সহ অন্যান্য আসামীরা শনিবার ১১ আগষ্ট গভীর রাতে গোয়াল ঘর থেকে তার গরু ২টি চুরি করে নিয়ে যায়।

জগন্নাথপুর টুডে/বিপ্লব