জগন্নাথপুরে জাতীয় শোক দিবসে উপজেলা প্রসাশনের নানান কর্মসূচী উদযাপন

মো: আব্দুল হাই:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, সায়ত্বশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্টান ও বেসরকারি ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিককৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থীসহ শোক র‌্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম তুলে ধরে স্মৃতি চারণ মূলক প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পালের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মুখলেছুর রহমান, সাংবাদিক শংকর রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না।

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাফুজুল আলম মাসুমের ব্যতিক্রমী আয়োজনে দিন ব্যাপী নানান কর্মসূচীর মধ্যে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মধ্যে ৪টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতায় ৩৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১২ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে।

এদের মধ্যে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদের মেয়ে শ্রীরামসী চাঁদ বোয়ালীয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মারুফা জান্নাত প্রমী। ২য় হয়েছে গয়াসপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র বিলাওয়াল হোসেইন, ৩য় হয়েছে আব্দুল কাদির সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী তাহিয়া আনজুম,

খ. গ্রুপে ১ম হয়েছে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী আযহা সুলতানা বৃষ্টি, ২য় হয়েছে নয়াবন্দর স্কুল এন্ড কলেজের ৬ষ্ট শ্রেণীর ছাত্র রাহিম আহমদ, ৩য় হয়েছে শ্রীরামসী স্কুল এন্ড কলেজের ছাত্র ইব্রাহিম আলী, গ. গ্রুপে ১ম হয়েছে মীরপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর তাসমীম ইসলাম,

২য় হয়েছে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর সুহেদ আলী, ৩য় হয়েছে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর সালেহ আহমদ নাহিদ,ঘ. গ্রুপে ১ম হয়েছে হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ইজাজুল হক, ২য় হয়েছে ষড়পল্লী স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের তহুয়া বেগম, ৩য় হয়েছে ইকড়ছই সিনিয়র হাফিজিয়া মাদ্রাসার ২য় বর্ষের মহি উদ্দিন।

বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরন করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতা আয়োজন করায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমকে অভিন্দন জানানো হয়।

জগন্নাথপুর টুডে/ বিপ্লব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *