১০:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৯:১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮
- / 830
স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম আলীকে (৪৭) গ্রেফতার করেছে। (১৭আগষ্ট) শুক্রবার রাতে থানার এস আই কবির উদ্দিন, এ এস আই শাহ জামালের নেতৃত্বে পুলিশ দল জগন্নাথপুর পৌর শহরের হবিব নগর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইব্রাহিম আলীকে গাঁজা সহ গ্রেফতার করেন।
ইব্রাহিম আলী দিরাই উপজেলার পেরুয়া শেরপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। পুলিশ জানায় এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও পলাতক আসামী ৩জন কে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর টুডে/বিপ্লব













