০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ জুয়ারী গ্রেফতার
- Update Time : ১২:৪৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮
- / 856
স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৪ জুয়ারীকে খেলার সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬আগষ্ট) থানার এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার কলকলিয়া বাজারের দক্ষিনে একটি মুরগীর ফার্মের পাশে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ৪ জনকে জুয়া খেলার সরঞ্জাম সহ গ্রেফতার করেছেন।
এ ব্যপারে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নিখিল দাসের ছেলে রিপন দাস (৩২), দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কাউয়াজুরি গ্রামের মৃত কাচাই মিয়ার ছেলে পৌরশ মিয়া (৪৮), ছাতক উপজেলার শক্তিয়ার গাঁও গ্রামের মৃত তাজ উল্লাহর ছেলে আনফর আলী (৫২), গয়াসপুর গ্রামের মৃত হাবিজ উল্লাহর ছেলে মুক্তি মিয়া (৪৫)। পুলিশ জানায় গ্রেফতার কৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর টুডে/বিপ্লব










