০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে আজম উপলক্ষে স্বাগত সালাতু সালাম সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৬:২০:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 11

চট্টগ্রাম প্রতিনিধি:
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা হালিশহর শাখার মা-বোনদের উদ্যোগে ঈদে আজম স্বাগত সালাতু সালাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা ঈদে আজমের তাৎপর্য তুলে ধরে বলেন, ঈদে আজম শুধু একটি দিন নয়, এটি মানবতার মুক্তির সনদ। এ দিনে প্রিয় নবীর শানে দরুদ ও সালাম পেশের মাধ্যমে আমরা প্রকৃত ঈমানদার হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে মানবতা ও ভ্রাতৃত্বের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আদর্শ সকল ধর্ম, বর্ণ ও জাতির মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
সমাবেশ শেষে প্রিয় নবীর শানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হালিশহর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মা-বোনেরা অংশগ্রহণ করেন।




















