০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতাঃ জননী- কবিঃ জান্নাতুল ফেরদৌস পিংকি

  • Update Time : ১২:০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 13

মা আমার সোনার টুকরো
যায় না ভোলা তারে।
মা’কে নিয়ে ভাবি আমি
মন প্রাণ ভরে।

মা’ আমার হারিয়ে গেছে
কোন অজানার দেশে
দেখিনা যদিও দু’চোখ ভরে
চোখে মুখে ভাসে।

“মাগো” তুমি কেমন আছো?
বড় জানতে ইচ্ছে করে।
মা আমার সোনার টুকরো
যায় না ভোলা তারে।

কতদিন হল মায়ের
রান্না করা খায় না
আদর করে হাত বুলানো
ভালোবাসাটাও পাইনা।

কোথায় তুমি মা?
একবার কাছে এসো না।
তোমার আদরের মুক্তা যে
কতদিন দেখিনা।

আমি মা ভালো আছি
তুমি কিছু ভেবো না।
তোমার দোয়াতে অনেক সুখি
একবার দেখবে এসো না!

মা, তুমি কি ভুলে গেছো!
একবারও মনে পড়ে না!
আমি যে তোমার সেই ছোট্ট মেয়েটি
একবার দেখবে এসো না।

Please Share This Post in Your Social Media

কবিতাঃ জননী- কবিঃ জান্নাতুল ফেরদৌস পিংকি

Update Time : ১২:০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মা আমার সোনার টুকরো
যায় না ভোলা তারে।
মা’কে নিয়ে ভাবি আমি
মন প্রাণ ভরে।

মা’ আমার হারিয়ে গেছে
কোন অজানার দেশে
দেখিনা যদিও দু’চোখ ভরে
চোখে মুখে ভাসে।

“মাগো” তুমি কেমন আছো?
বড় জানতে ইচ্ছে করে।
মা আমার সোনার টুকরো
যায় না ভোলা তারে।

কতদিন হল মায়ের
রান্না করা খায় না
আদর করে হাত বুলানো
ভালোবাসাটাও পাইনা।

কোথায় তুমি মা?
একবার কাছে এসো না।
তোমার আদরের মুক্তা যে
কতদিন দেখিনা।

আমি মা ভালো আছি
তুমি কিছু ভেবো না।
তোমার দোয়াতে অনেক সুখি
একবার দেখবে এসো না!

মা, তুমি কি ভুলে গেছো!
একবারও মনে পড়ে না!
আমি যে তোমার সেই ছোট্ট মেয়েটি
একবার দেখবে এসো না।