০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিবন্ধনহীন দিরাই প্রতিদিন পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ

  • Update Time : ১১:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 8
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

সুনামগঞ্জ প্রতিনিধি:

নিবন্ধনহীন দিরাই প্রতিদিন নামে একটি পোর্টালে চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

প্রতিবাদে বলা হয়, দিরাই প্রতিদিন নামে পরিচালিত পোর্টালটির কোনো বৈধ নিবন্ধন নেই। নিবন্ধন ছাড়াই বেআইনিভাবে পোর্টাল খুলে নাম-পরিচয় গোপন রেখে সংবাদ প্রচার করা হচ্ছে।

সোমবার ওই পোর্টালে প্রকাশিত সংবাদে কোনো প্রতিনিধির নাম উল্লেখ করা হয়নি। সংবাদ প্রকাশের আগে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও নেওয়া হয়নি বলে প্রতিবাদে উল্লেখ করা হয়।

প্রতিবাদকারীরা বলেন, সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী কারো বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে তথ্য-প্রমাণ যাচাই করা এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া বাধ্যতামূলক। কিন্তু নিবন্ধনহীন এই পোর্টালে সেই নীতি অনুসরণ করা হয়নি।

রতন কুমার দাস দিরাই উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকায় স্বনামধন্য ব্যক্তি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে বলে প্রতিবাদে দাবি করা হয়।

এতে আরও বলা হয়, নিবন্ধনহীন পোর্টাল থেকে গোপন পরিচয়ে সংবাদ প্রকাশ করে কোনো ব্যক্তির চরিত্র হনন করা হলে তা শুধু ওই ব্যক্তির নয়, পুরো সমাজের জন্যই ক্ষতিকর।

প্রতিবাদে দিরাই প্রতিদিন পোর্টালের নিবন্ধন ও সংশ্লিষ্ট প্রতিনিধির পরিচয় প্রকাশের দাবি জানানো হয়। পাশাপাশি এমন ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

নিবন্ধনহীন দিরাই প্রতিদিন পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ

Update Time : ১১:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬