০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সচেতনতায় পুলিশ ও শিক্ষকদের যৌথ উদ্যোগ

  • Update Time : ১১:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 14

হারাধন সূত্রধর, ​পূর্বধলা (নেত্রকোনা)  প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা বৃদ্ধি, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং ভবিষ্যৎ সুন্দর জীবন গঠনের লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ ৩০ আগস্ট (রোববার) দুপুর ২:০০ ঘটিকার সময় উপজেলার ঐতিহ্যবাহী মৌদাম উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
​সভায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ব্যাধি সম্পর্কে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সজল কুমার সরকার এবং পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি স্থানীয় বিট অফিসারের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়।
​আলোচনা সভায় মাদকের অপব্যবহার ও ভয়াবহতা, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহের কুফল এবং অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিকসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি সুন্দর ও সুশৃঙ্খল ভবিষ্যৎ জীবন গঠনে তাদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আলোকপাত করেন।
​এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপস্থিত অন্যান্য শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পুলিশের এমন সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের জন্য প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে থানা প্রশাসনের এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

শিক্ষার্থীদের সচেতনতায় পুলিশ ও শিক্ষকদের যৌথ উদ্যোগ

Update Time : ১১:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬