০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওড়া স্টেশনে লাইন ব্লক, নাকাল হাজারো যাত্রী

  • Update Time : ০১:১৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 16

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা থেকে:

শুক্রবার দুপুরে আপ তারকেশ্বর লোকালে এই ঘটনা ঘটে। হাওড়া স্টেশনে লোকাল ট্রেন ঢোকার মুখে প্যান্টোগ্রাফ ছিঁড়ে গিয়ে এই বিপত্তি দেখা যায়। ফলে হাজার হাজার যাত্রী নাকাল হন।

রেল সূত্রে জানাযায়, ট্রেনটি যখন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দেয়, ঠিক ১০ মিটার দূরে হঠাৎ প্যান্টোগ্রাফের তার ছিঁড়ে যায়। এর ফলে ট্রেনটি লাইনের উপর দাঁড়িয়ে পড়ে। এর ফলে হাওড়া স্টেশনে ঢোকার মুখে বেশ কয়েকটি লাইন ব্লক হয়ে যায়।

বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। কিছু লোকাল ট্রেন লিলুয়া স্টেশনের আশপাশে দাঁড়িয়ে পড়ে। হাজার হাজার যাত্রী বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনের দিকে রওনা দিতে দেখা যায়।

রেল সূত্রে আরও খবর, ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত ট্রেন চলাচল সবচেয়ে বেশি ব্যাহত হয়। পরে রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করলে, দুপুর সাড়ে তিনটে নাগাদ ট্রেনটি ছেড়ে যায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই গলযোগ দেখা দেওয়ায়, হাজার হাজার যাত্রী হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকেন। সময় মতো ট্রেন না পেয়ে বাড়ি যেতে বিলম্ব ঘটে এবং যাত্রীদের মনে সংশয় দেখা দেয় কখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে। তবে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। যাত্রীদের মনে আতঙ্ক দেখা দেয় এবং অনেকে স্টেশন থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে রেল পুলিশ থেকে শুরু করে রেলের আধিকারিকরা সকলে পৌঁছে যান।

Please Share This Post in Your Social Media

হাওড়া স্টেশনে লাইন ব্লক, নাকাল হাজারো যাত্রী

Update Time : ০১:১৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬