জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল মাদার তেরেসা এ্যাওয়ার্ডে ভুষিত হওয়ায় পৌর যুবলীগের সংবর্ধনা

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন মাদার তেরেসা এ্যাওয়ার্ডে ভুষিত হওয়ায় জগন্নাথপুর পৌর যুবলীগের সংবর্ধনা প্রদান করা হয়েছে। পৌর যুবলীগ নেতা আবুল কালাম আকনের সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি পৌরসভার সাবেক কাউন্সিলার মোঃ কামাল উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান, সহ সভাপতি এম ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা যুবলীগের সহ সম্পাদক রমজান আলী ছানা, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া সৈয়দ জিতু মিয়া আবুল ফজল।

সংবর্ধনা অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বকুল গোপ, সহ সম্পাদক মকবুল হোসেন ভুঁইয়া ফারুক কামাল কামালী, পৌর যুবলীগ নেতা রাসেল আহমদ, সুমন আহমদ, আজাদ মাহমুদ, রাজিব চৌধুরী বাবু, শিফুল মিয়া, সুবির বিজয় চৌধুরী, বিশ্ব বৈদ্য,

আমিনুর রশিদ ভুঁইয়া, ফয়ছল আহমদ, শাকিল আহমদ, সৈয়দুল মিয়া, শেখ সুমন, কফিল মিয়া, আক্তার হোসেন, বজলুর রশিদ, মোঃ দুলাল মিয়া, শফিউল করিম সুহেব, তাজুল ইসলাম, অসিত দাস, ইসহাক আহমদ শামীম, পিযুষ দে, ফ্র্রান্স যুবলীগ নেতা আজমল হোসেন প্রমূখ। পরে সংবর্ধিত অতিথি কামাল উদ্দিনের হাতে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদানসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৫

স্টাফ রিপোর্ট:-
জগন্নাথপুরে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ১জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ নভেম্বর) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের হাওরে। আহতরা হলেন মৃত ধনাই মিয়ার ছেলে বাছিত মিয়া (২০), ফুলকাছ মিয়ার ছেলে সালমান (১৮) ও আকল মিয়ার ছেলে জিয়াউর রহমান (২৪)।

এদের মধ্যে বাছিত মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জগন্নাথপুর টুডে/১৮

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা’কে আবারো ক্ষমতায় আনতে হবে

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা’কে আবার ক্ষমতায় আনতে হবে বলে অভিমত ব্যাক্ত করেছেন বৃটেনে বসবাসরত বাঙ্গালী বিশিষ্ট জনেরা। সোমবার (১৯ নভেম্বর) লন্ডনের একটি কলেজ অডিটোরিয়ামে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন লন্ডন বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে “একাদশ জাতীয় নির্বাচন: প্রবাসীদের করণীয়” শীর্ষক সেমিনারে বক্তারা বলেন,

গত দশ বছরে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে সেই ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা’কে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে।আর সেজন্য প্রবাসী বাঙ্গালীরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে। উন্নয়েনর এই বার্তা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে।

বিশেষ করে বৃটেনে বসবাসরত বাঙ্গালীরা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব সময় শেখ হাসিনার পাশে রয়েছেন। লন্ডন বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জুবায়ের আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষিয়ান জননেতা সুলতান মাহমুদ শরীফ।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক সৈয়দ বদরুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কবি শাহ শামীম আহমদ। সাংবাদিক সারোয়ার কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছায়েদ আহমদ সাদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুক্তরাজ্য শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন, যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খাঁন, ইউরো বিডি নিউজ এর সম্পাদক সেলিনা আক্তার জোৎস্না, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধা,

যুব শ্রমিক লীগের সভাপতি সৈয়দ বেলাল, শেখ রাসেল শিশু কিশোর সংগঠনের আহবায়ক রুহেল আহমদ, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম, জলিল চৌধুরী, রাহেলা শেখ, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক হেলাল, লন্ডন আওয়ামী লীগের আমিনুল হক জিলু, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের ফারুক উদ্দিন আহমদ,

কাজী সাফায়াত, জামান আহমদ, সুমন আহমদ, শ্রমিকলীগের এম এ বাছির, আবু বক্কর খাঁন ,আশুক আহমদ, আশিক মিয়া, যুব মহিলা লীগ নেত্রী জেনিফার সারোয়ার লাক্সমী, যুবলীগ নেতা কবির আহমদ, যুব শ্রমিকলীগের হারিক কামালী, মজুমদার মিয়া, শাহ ইমরান প্রমূখ।

জগন্নাথপুর টুডে/১৮

স্বাধীনতা ও বঙ্গবন্ধুর প্রতিক নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন—- সিদ্দিক আহমদ

স্টাফ রিপোর্ট:
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানিয়ে বলেন স্বাধীনতা ও বঙ্গবন্ধুর প্রতিক নৌকাকে বিজয়ী করে উন্নত সমৃদ্ধশালী দেশ গঠনে অঙ্গীকার বাস্তবায়নে

জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে। রবিবার ( ১৮ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী,

যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আবদুল আহাদ,

সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, কৃষি সম্পাদক ফরুক আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বিপাল কান্তি দে দিপাল,

যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মাস্টার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল গফুর, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কবেরী, সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাজাদ খান,

উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আরাফাত আলী, মহিলা লীগ নেত্রী সুফিয়া খানম সাথী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, এম ফজরুল ইসলাম, হামিদুর রহমান চৌধুরী বাচ্চু, যুগ্ম-সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু,

ইউনিয়ন যুবলীগ নেতা শাহিন মিয়া, কামরুল বক্স, জুয়েল আহমদ, সুজাত মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান সুমন, পাটলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ান, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লায়েক আহমদ, সাধারণ সম্পাদক রাজ শেখর বৈদ্য প্রমূখ।

পরে জাতীয় পর্যায়ে মাদার তেরেসা এ্যাওয়ার্ডে ভূষিত জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের প্রবীণ নেতা সিদ্দিক আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম,

কার্য নির্বাহী কমিটির সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতম আবু তাহিদসহ

উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্নাসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে স্বাস্থ্য কমপ্লেক্্েরর টিএইচও ডা: সামস্ উদ্দিনের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামস্ উদ্দিনের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়োজনে রবিবার (১৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে

স্বাস্থ্য কমপ্লেক্্েরর প্রশিক্ষন হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সিদ্দিক আহমদ মানবতার কল্যানে চিকিৎসকরা দেশের সম্পদ উল্লেখ করে বলেছেন

বিদায়ী কর্মকর্তা ডা: সামস্ উদ্দিন দীর্ঘদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের কর্মরত থেকে অত্যন্ত দক্ষতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি চিকিৎসা সেবায় উপজেলাবাসীর কল্যানে আন্তরিকতার সাথে কাজ করেছেন। তিনি তার ভবিষ্যত কর্মময় জীবনের সফলতা কামনা করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধরের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা: শারমিন আরা আশার সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামস্ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা পরিবার কল্যান কর্মকর্তা একরামুল হক, পৌর কাউন্সিলার দিলোয়ার হোসাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ব্যবস্থাপনা কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা

বজলুর রশীদ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও স্বাস্থ্য কমপ্লেক্্েরর ব্যবস্থাপনা কমিটির সদস্য এনামুল হক এনাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্্েরর নার্সিং সুপার ভাইজার খুদেজা বেগম, স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম প্রমূখ।

পরে বিদায়ী কর্মকর্তা ডা: সামস্ উদ্দিনের হাতে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামস্ উদ্দিন সম্প্রতি পদোন্নতি পেয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী পরিচালক হন।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনকে সংবর্ধনা দিয়েছেন ওয়ার্ড যুবলীগ

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি ও জগন্নাথপুর পৌর সভার ৭নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর মো: কামাল উদ্দিনকে সরকারের তৃণমূলে উন্নয়ন কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা এ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় সংর্বধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার ১৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলীগঞ্জ বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে বক্তারা সংবর্ধিত অতিথি উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনকে অভিন্দন জানিয়ে বলেন তিনি একাধারে দুই বারে জনপ্রতিনিধির দায়িত্বে থেকে সততা দক্ষতা ও আন্তরিকতার সাথে জনসাধারণের কল্যানে কাজ করে প্রসংশিত হয়েছেন।

এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হয়ে যুবলীগের কার্যক্রমকে গতিশীল করে তুলেছেন। যা অত্যন্ত প্রসংশনীয়। বক্তারা তার রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড সহ ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। ওয়ার্ড যুবলীগের সভাপতি জন্ম রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন,

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, আওয়ামী লীগ নেতা পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শিপন খানের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া,

সহ সভাপতি এম ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, উপ প্রচার সম্পাদক আব্দুল বারিক, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সুনু মিয়া, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আখলাক মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক কয়ছর রশিদ, রাসেল মাষ্টার, যুগ্ম আহবায়ক রুনু মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, যুবলীগ নেতা ওলিউর রহমান শাফুর, কামরুল বক্স, আব্দুল কাইয়ুম,

ওয়ার্ড যুবলীগ নেতা তুফায়েল আহমদ, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ওয়ার্ড যুবলীগ নেতা শাহজাহান, শাহ সিজার, ফয়েজ খান, সুহেল আহমদ, নুর আলম, বিশ্বজিৎ রায়, ফরিদ খান, সাগর রায় প্রমূখ। পরে সংবর্ধিত অতিথি কামাল উদ্দিনের হাতে সম্মাননা স্বারক ক্রেষ্ট তুলেদেন অতিথি বৃন্দ। এদিকে অনুষ্টানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দরা।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে আহত কুলসুমা বিবির অবস্থা আশংকা জনক ॥ হামলা কারীদের হুমকিতে আতংকে দিন কাটাচ্ছেন নিরিহ পরিবার

স্টাফ রিপোর্ট:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর মাঝপাড়া এলাকার বাসিন্দা মৃত গয়াছ আলীর স্ত্রী কুলসুমা বিবি (৫৫) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এদিকে প্রতিপক্ষের অব্যাহত হুমকিতে আতংকে দিন কাটাচ্ছেন আহত কুলসুমা বিবির পরিবারের সদস্যরা।

এ ঘটনায় আহত কুলসুমা বিবির ছেলে মো: রুবেল মিয়া বাদী হয়ে হামলা কারী কেশবপুর মাঝপাড়া এলাকার গোলাপ আলীর ছেলে মো: আবুল মিয়াকে(৪৫) প্রধান আসামী করে ৫জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায় প্রতিপক্ষ জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর মাঝপাড়া এলাকার বাসিন্দা গোলাপ আলীর ছেলে মো: আবুল মিয়া ও তার পরিবারের লোকজন পূর্ব বিরোধের জেরে দীর্ঘ দিন ধরে উছশৃংখল আচরন সহ অকথ্য ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রর্দশন ও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছে। তাদের অব্যাহত কর্ম কান্ডে অতিষ্ট হয়ে বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের জানালে প্রতিপক্ষরা ক্ষীপ্ত হয়ে উঠে।

এর জের ধরে গত ১৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় প্রতিপক্ষ আবুল মিয়ার স্ত্রী রানীয়া বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় আহত কুলসুমা বিবি গালিগালাজ করতে নিষেধ করলে প্রতিপক্ষ আবুল মিয়া ও তার সহযোগিরা দেশীয় অ¯্র রামদা, লোহার রড, লাঠি সোটা নিয়ে কুলসুমা বিবির বসত ঘরে হামলা চালায়। হামলা কারীরা কুলসুমা বিবিকে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ।

এসময় হামলা কারীদের কবল থেকে মাকে বাচাতে এসে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন কুলসুমা বিবির মেয়ে জগন্নাথপুর পৌর সভার সাবেক মহিলা কাউন্সিলর নাজমা বেগম(৩৪)সহ তার ২বোন। হামলা কারীরা পুরুষ শুন্য বাড়িতে মহিলাদের মারধর করে ক্ষান্ত হয়নি, তারা বসত ঘরে প্রবেশ করে তাদের ব্যবহৃত মালামাল ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে। এসময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হামলা কারীদের কবল থেকে তাদের উদ্ধার করা হয়।

আহত কুলসুমা বিবির মেয়ে নাজমা বেগম সহ ৪জনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কুলসুমা বিবির অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কুলসুমা বিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

এদিকে আহত কুলসুমা বিবির ছেলে রুবেল মিয়া জানান প্রতিপক্ষ আবুল মিয়া ও তার ভাই সেলি মিয়া এবং আবুল মিয়ার স্ত্রী রানীয়া বেগম মেয়ে পিংকী বেগম ও মৃত রশিদ মিয়ার ছেলে ফারুক মিয়া সহ ভাড়াটে সন্ত্রাসী দ্বারা অব্যাহত ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হত্যার হুমকিতে চরম আতংকে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। এদিকে হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা রেকর্ড ভুক্ত হয়নি।

জ.টুডে- বি ডি নাথ

রসুলগঞ্জ বাজারে নৌকার সমর্থনে ওয়ার্ড আওয়ামী লীগের বিশাল কর্মী সভা

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নৌকার সমর্থনে বিশাল কর্মী সভা অনুষ্টিত হয়েছে। শনিবার ১৭ নভেম্বর বিকেল ৩টায় রসুলগঞ্জ বাজারে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মো:মতচ্ছির

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আবু জিলানী আবু, পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান মুহিব, পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সদস্য খালিদ হাসান খালেদ, যুবলীগ নেতা আব্দুল মমিন ময়নার পরিচালনায় অন্যান্যের বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, সদস্য আব্দুল মালিক,

সহ সভাপতি ইব্রাহিম আলী, সমাজ কল্যাণ সম্পাদক ফটিক মিয়া, ওয়ার্ড যুবলীগ নেতা সুরুজ আলী নুনু, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান মুহিব, আলামিন, ইউনিয়ন যুবলীগের সদস্য আব্দুল কাহার প্রমূখ। বক্তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারণের প্রতি আহবান জানান। বিপুল সংখ্যাক দলীয় নেতাকর্মীর অংশ গ্রহনে কর্মী সভায় নৌকা নৌকা শ্লোগানে এলাকা মূখরীত হয়ে উঠে।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫৫৩৯জন শিক্ষার্থী অংশ নিচ্ছে

মো: আব্দুল হাই:
রবিবার ১৮নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। জগন্নাথপুর উপজেলায় ৫হাজার ৫৩৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাযায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনজিও চালিত প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্টান থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪হাজার ৭১৯জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

এর মধ্যে ২হাজার ১২জন ছেলে এবং ২হাজার ৭০৭জন মেয়ে রয়েছে। এছাড়াও উপজেলার ইবতেদায়ী মাদ্রাসা থেকে শিক্ষা সমাপনী পরীক্ষায় ৮২০জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলে ৪৭৮জন এবং মেয়ে ৩৪২জন। উপজেলার ১টি পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্টিত হবে। জগন্নাথপুর পৌরসভার স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ১৮৩ মেয়ে ২০৬জন মোট ৩৮৯জন।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ৫১ মেয়ে ২১জন মোট ৭২জন। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ১২৫ মেয়ে ১৭৮জন মোট ৩০৩জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ৩৬ মেয়ে ২৭জন মোট ৬৩জন।কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ৯৬ মেয়ে ১৮৬জন মোট ২৮২জন।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ৭ মেয়ে ৮জন মোট ১৫জন। আটপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে২০১ মেয়ে ২৮০জন মোট ৪৮১জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে২৫ মেয়ে ২২ জন মোট ৪৭জন। পাটলী ইউনিয়নের পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে১০৭ মেয়ে ১৪৫জন মোট ২৫২জন।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে৭৭ মেয়ে ৫৮জন মোট ১৩৫ জন। এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ৮৪ মেয়ে ১০৫জন মোট ১৮৯জন। মীরপুর ইউনিয়নের মীরপুর পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয়কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে১৬৬ মেয়ে ২২৫জন মোট ৩৯১জন।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে১৪ মেয়ে ৭ জন মোট ২১জন। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ৮৮ মেয়ে ১২৫জন মোট ২১৩ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে৭৯ মেয়ে ৫৭জন মোট ১৩৬জন। খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ৮৬ মেয়ে ১৩২জন মোট ২১৮জন। রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ১০০ মেয়ে ১৮০জন মোট ২৮০জন।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ৩৮ মেয়ে ২৬জন মোট ৬৪জন। অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে৭৭ মেয়ে ১১৪জন মোট ১৯১জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে২৮ মেয়ে২৫ জন মোট ৫৩জন। রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ১২২ মেয়ে ১৩৫জন মোট ২৫৭জন।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ১৫ মেয়ে ১৫জন মোট ৩০জন। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ৮১ মেয়ে ১০৬জন মোট ১৮৭জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ৩১ মেয়ে ১৩জন মোট ৪৪জন। শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ৭৮ মেয়ে ৯১জন মোট ১৬৯জন।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ২০ মেয়ে ১৯জন মোট ৩৯জন। আশারকান্দি ইউনিয়নের ষড়পল্লী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ১০৭ মেয়ে ১০১জন মোট ২০৮জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ২৩ মেয়ে ২২জন মোট ৪৫জন। বড়ফেচী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ৮১ মেয়ে ১২৪জন মোট ২০৫জন।

আশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ৬২ মেয়ে ৬৬জন মোট ১২৮জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ১৯ মেয়ে ১০জন মোট ২৯জন। পাইলগাঁও ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ৬৬ মেয়ে ৯১জন মোট ১৫৭জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ১৫ মেয়ে ১২জন মোট ২৭জন।

পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছেলে ১০২ মেয়ে ১১৭জন মোট ২১৯জন। পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জয়নাল আবেদীন জানান, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্টু ও শান্তিপূর্ন অনুষ্টানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

১৯টি কেন্দ্রে ১৯জন ভারপ্রাপ্ত কর্মকর্তা, ১৯জন কেন্দ্র সচিব, ১৯জন হল সুপার, ১৯জন সহকারি হল সুপার ও ২২১জন হল পরিদর্শক পরীক্ষা কেন্দ্র গুলোতে নিয়োজিত থাকবেন।

জ.টুডে-বি ডি নাথ

জগন্নাথপুরে রাধা রমন দত্তের ১০৩তম তিরোধান তিথি স্মরনে ৩দিন ব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসব সম্পন্ন

বিপ্লব দেব নাথ :
বৈঞ্চব পদাবলির মহারাজা প্রায় ৩সহ¯্রাধিক গানের গীতিকার উপমহাদেশের আধ্যাত্মিক মরমী সাধক কবি শ্রী শ্রী রাধারমন দত্ত পুরকায়স্থের ১০৩তম তিরোধান তিথি স্মরনে অষ্ট প্রহর ব্যাপী রাধা গোবিন্দের নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব অনুষ্টিত হয়েছে।

মহান এ সাধক কবির জন্মস্থান জগন্নাথপুর উপজেলার পৌর শহরের কেশবপুর গ্রামে রাধা রমন সমাধি মন্দির প্রাঙ্গনে রাধা রমন স্মৃতি সংঘের আয়োজনে ১২নভেম্বর সোমবার থেকে শুরু হওয়া ৩দিন ব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসব ১৪নভেম্বর বুধবার সম্পন্ন হয়।

শ্রী শ্রী বিশ্বাম্বর দাশ বৈঞ্চব বাবাজী জকিগঞ্জের পরিচালনায় মহোৎসবে শ্রীমদ্ভগবত পাঠ করেন জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামের বাসিন্দা শ্রীযুক্ত ব্রজেন্দ্র কুমার দাস ও স্থানীয় ভক্ত বৃন্দ। ঐ দিন রাত ৮টায় জকিগঞ্জের গৌর সুন্দর দাস গোপাল বাবাজির পরিবেশনায় শুভ মঙ্গলঘট স্থাপন শুভ অধিবাস কীর্ত্তন অনুষ্টিত হয়।

মহোৎসবের ২য় দিন মঙ্গলবার নাম সুধা পরিবেশনায় ছিলেন জকিগঞ্জের গৌর সুন্দর দাস গোপাল বাবাজী, ছাতক উপজেলার পীরপুরের শ্রী শ্রী রাধা মাধব সেবক সংঘের স্বপন মালাকার, সিলেট বাগবাড়ীর সুবল সম্প্রদায়ের রিংকু চন্দ্র দাস, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রিফাতপুরের বুড়া ঠাকুর সম্প্রদায়ের জোৎ¯œা রানী দাস।

বুধবার মহোৎসবের সমাপনী অনুষ্টানে জকিগঞ্জের গৌর সুন্দর দাস গোপাল বাবাজীর পরিবেশনায় দধির ভান্ড ভঞ্জন অনুষ্টিত হয়। ৩দিন ব্যাপী মহোৎসবে বিভিন্ন এলাকা থেকে রাধা রমন দত্তের ভক্ত বৃন্দের আগমনে উৎসবটি আনন্দ মুখর হয়ে উঠে।

মহোৎসবের সার্বিক সহযোগিতায় উৎসব অঙ্গনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন রাধা রমন স্মৃতি সংঘের উপদেষ্টা মানিক লাল দে, সুধীর বৈদ্য, আশিষ লাল দে, নিরেন দেবনাথ, ধীরু সরকার নান্টু মালাকার, বিরেন্দ্র বৈদ্য, ডা: শিমুল দাস, হীরা লাল সরকার, সুবোধ বৈদ্য, খোকা দাস, নিকাশ সরকার, শংকর দাশ, বিরেন্দ্র দেবনাথ,

গৌরহরি দেব,কর্ন সরকার,ধীরেন্দ্র বৈদ্য, কর্ন দেবনাথ, মনোরঞ্জন দেবনাথ, অমর চন্দ্র দাস, রঞ্জিত মালাকার, রঞ্জিত দে, অজিত দে, বাবুল দাস, রাধারমন স্মৃতি সংঘের সভাপতি সুশীল বৈদ্য, সহ-সভাপতি নিশী দাস, বিজয় বৈদ্য, সঞ্জু দাস, সাধারন সম্পাদক রুনু মালাকার সাধু, সহ সাধারন সম্পাদক মৃদুল কান্তি দেব, স্বপন বৈদ্য, নিতাই দে, সমিরন রায়, সুজিত দেব নাথ, সাংগঠনিক সম্পাদক নিখিল দাশ,

মিন্টু মালাকার, নন্দ লাল দাশ, কোষাধ্যক্ষ বাবুল মালাকার, সহ কোষাধ্যক্ষ বিপুল বৈদ্য, লিটন দাশ, অরুন মালাকার, প্রচার সম্পাদক রাজমল্লিক, বিকাশ বৈদ্য, সহ প্রচার সম্পাদক নিকলেশ দেবনাথ, খোকন সরকার, বিজয় মালাকার, সাংস্কৃতিক সম্পাদক নকুল দাস, নিপেশ দেবনাথ, সজল বিশ্বাস, সহ সাংস্কৃতিক সম্পাদক বিজন দেব নাথ, সজল বৈদ্য, গোবিন্দ মালাকার, কাজল মালাকার, সিপন দাস,

সুমন বৈদ্য, দপ্তর সম্পাদক আনন্দ মালাকার, সহ-দপ্তর সম্পাদক সন্তুস দাস, সঞ্জু বৈদ্য, লিটন দাস, আলোক সজ্জা সম্পাদক আকল মালাকার, সুমন সরকার, সুকেশ বৈদ্য, লিটন সরকার, সতন সরকার, রজত বাবু, নকুল বিশ্বাস, আপ্যায়ন সম্পাদক কিতেশ সরকার, ভানু চন্দ্র, রানা দাস, দিপক সরকার, জীবন সরকার সজল মালাকার,

কাজল মালাকার, লাখন দাস, দ্বিপন দাস, খোকন চন্দ্র প্রমূখ। রাধা রমন দত্ত পুরকায়স্থের ১০৩তম তিরোধান তিথি স্মরনে অষ্ট প্রহর ব্যাপী রাধা গোবিন্দের নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবকে ঘীরে রাধা রমন সমাধি মন্দিরসহ আশ-পাশ এলাকায় ৩দিন ব্যাপী উৎসবের আমেজ বিরাজ করে।

উৎসব প্রাঙ্গনে শিশুদের খেলনা ও গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন পণ্যের মেলায় শিশু কিশোর ও সকল বয়েসী নারী পুরুষদের উপ”ে পড়া ভীড় ছিল লক্ষ্যনীয়।

জ.টুডে- বি ডি নাথ