১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৫
- Update Time : ১১:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮
- / 674
স্টাফ রিপোর্ট:-
জগন্নাথপুরে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ১জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ নভেম্বর) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের হাওরে। আহতরা হলেন মৃত ধনাই মিয়ার ছেলে বাছিত মিয়া (২০), ফুলকাছ মিয়ার ছেলে সালমান (১৮) ও আকল মিয়ার ছেলে জিয়াউর রহমান (২৪)।
এদের মধ্যে বাছিত মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর টুডে/১৮










