জগন্নাথপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগ করেছেন ছাত্রলীগ সভাপতি

স্টাফ রিপোর্ট:
নির্বাচন কমিশন কর্তৃক প্রচারিত নির্বাচনী আচরণবিধি লঙ্গন করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ ডনের সমর্থকরা। শুক্রবার এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে জগন্নাথপুর উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: সাফরোজ ইসলাম মুন্না।

অভিযোগে উল্লেখ করেছেন ১৫ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দলীয় মনোনয়ন চুরান্ত হওয়ার আগেই সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর – দক্ষিণ সুনামগঞ্জ আসনে আজিজুস সামাদ আজাদ ডনকে আওয়ামী লীগ মনোনীত সদস্য পদপ্রার্থী উল্লেখ করে প্রচারনা চালাচ্ছে। যা নির্বাচনী আচরণ বিধির চরম লঙ্গন ।

জ.টুডে- বি ডি নাথ

৪০তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা রেকর্ড পরিমাণ ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট:
৪০তম বিসিএসে আবেদনের সংখ্যা রেকর্ড পরিমাণ ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার এই বিসিএসে আবেদনের শেষ দিন ছিল। যেখানে আবেদন পড়েছে প্রায় ৩ লাখ ৯০ হাজার। ফি দেওয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ৭৮ হাজার।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন জানান, ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন। কিন্তু, এবার এর চেয়ে ১ লাখ বেশি প্রার্থী আবেদন করেছেন বলে ধারণা করা হচ্ছে। আর এটা হবে বিসিএসে আবেদনের সংখ্যায় রেকর্ড।

গত ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আর আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এবারের মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। প্রশাসনে ২শ, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮শ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

সূত্র-ইত্তেফাক

জগন্নাথপুরে সড়ক দূর্ঘটনায় চালকসহ আহত ৩

স্টাফ রিপোর্ট:
উপজেলার জগন্নাথপুর-চিলাউড়া সড়কের পৌর শহরের বলবল নামক স্থানে ১টি সিএনজি অটোরিক্সা দূর্ঘটনায় চালকসহ ৩জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিএনজি অটোরিক্সা চালক প্রদীপ বৈদ্য কে (৪২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বাউর কাপন গ্রামের প্রমোদ বৈদ্যের ছেলে। জানা যায় বৃহস্পতিবার সকাল ১১টায় চালক প্রদীপ বৈদ্য যাত্রী নিয়ে চিলাউড়া থেকে জগন্নাথপুর পৌর শহরে আসছিলেন হঠাৎ চলন্ত অবস্থায় সিএনজি অটোরিক্সার সামনের চাকার স্কেল ভেঙ্গে পড়লে চাকাটি চিটকে পড়ায় চালকসহ ২যাত্রী আহত হন।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে ছাত্রলীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্ট:
বিএনপি‘র আগুন দেয়া সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার ১৫নভেম্বর দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্নার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রুয়েল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সহ সভাপতি সুফি মিয়া, সহ সভাপতি আব্দুল মমিন নাছির,

সহ সভাপতি তফজ্জুল হক সুমন, সহ সভাপতি তোফায়েল আহমদ, সহ সভাপতি মুহিবুর রহমান লিটু, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভূইয়া, যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুয়েল আহমদ,

সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া আহমদ, প্রচার সম্পাদক সজীব রায় দূর্জয়, উপ সম্পাদক জুবায়ের আহমদ, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ, জুনেদ আহমদ,

পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আহমদ, সাধারণ সম্পাদক রুকন আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজ শেখর বৈদ্য প্রমূখ।

জ.টুডে- বি ডি নাথ

কয়ছর এম আহমদের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগন্জ ৩ (জগন্নাথপুর ও দক্ষিন সুনামগন্জ) আসনে যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক, ৯০ স্বৈরচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, সাবেক সাধারন সম্পাদক, দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন কয়ছর এম আহমদের পক্ষ থেকে ১৪ নভেম্বর বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক হাজী হারুনুজ্জামানের নেতৃত্বে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি ।
মনোনয়ন ফরম সংগ্রহে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ও মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নুর, উপজেলা বিএনপির সদস্য ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা: রাজা মিয়া, উপজেলা বিএনপির সদস্য ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আলি আহমেদ দুলা, উপজেলা বিএনপির সদস্য ও মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আখলুল করিম,
উপজেলা বিএনপির সদস্য ও পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ জুবায়ের আহমেদ আবু, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলি লখন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাহীন তালুকদার, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তুতি, পাটলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপন মিয়া।
জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও সুনামগন্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, দক্ষিন সুনামগন্জ উপজেলা যুবদলের সভাপতি ও জেলা যুবদলের সহ-সভাপতি সুহেল মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক সুহেল আহমদ খান টুনু, দক্ষিন সুনামগন্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন ইকবাল, দক্ষিন সুনামগন্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি রনজিত সুত্রধর,
দক্ষিন সুনামগন্জ উপজেলা যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক তুরন খান, আশারকান্দী ইউনিয়ন যুবদলের সভাপতি ও জেলা যুবদলের সদস্য ইউসুফ মিয়া, পাটলি ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ও উপজেলা যুবদল নেতা রাসেল বক্স, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবদল নেতা ও জেলা যুবদলের সদস্য রওশন মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সদস্য লিটন মিয়া, পৌর যুবদল নেতা ও জেলা যুবদলের সদস্য শামিম আহমদ, পৌর যুবদল নেতা তারেক আহমদ, সাদেক আহমদ।
সুনামগন্জ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিন সুনামগন্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারন সম্পাদক ও জগন্নাথপুর সেচ্ছাসেবক দল নেতা হাজী হারুনুর রশীদ, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক দল নেতা নুরুল আমিন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য ও উপজেলা সেচ্ছাসবক দল নেতা আবুল হাসনাত আমির।
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তী বিশ্ব বিদ্যালয় শাখা ছাত্রদল নেতা গালিব হাসান ভূইয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা শেখ মামুন হোসেন, মামুনুর রশীদ, জুনেদ আহমেদ, রাজু আহমেদ, পারভেজ আহমেদ তালুকদার, জুনেদ আহমদ এল.এল.বি সহ জগন্নাথপুর উপজেলা, দক্ষিন সুনামগন্জ উপজেলা ও সুনামগন্জ জেলা বিএনপি পরিবারের কর্মী ও সমর্থক বৃন্দ।
 বিজ্ঞপ্তি

কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হলে তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে …..প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অগ্রগতির ধারা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। তাই সবার সতর্ক থাকতে হবে। কোনো বিশ্বাসঘাতকদের দলে ঠাঁই হবে না।

১৪ নভেম্বর বুধবার সকালে গণভবনে আগামী জাতীয় নির্বাচনে নৌকা পেতে আগ্রহী ৪ হাজার ২৩ জনের সঙ্গে সাক্ষাত্কালে শেখ হাসিনা আরো বলেন, কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হলে তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘরের শত্রু বিবিশন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে। যাকে নৌকা প্রতীক দেয়া হবে, সব নেতাকর্মীকে তার পক্ষেই কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন জরিপ রিপোর্ট আমার কাছে। জরিপের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে।

গত টানা ১০ বছরে কোন মন্ত্রী-এমপি বা সম্ভাব্য প্রার্থী নিজ এলাকায় কী করেছেন, জনপ্রিয়তা বেড়েছে নাকি কমেছে, অনিয়ম-দুর্নীতি কিংবা দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে কিনা, এ সকল আমলনামা রয়েছে দলীয় প্রধানের হাতে। তাই সংসদীয় বোর্ডের ধারাবাহিক বৈঠক থেকে সর্বশেষ জরিপসহ সবকিছু বিবেচনা করেই এবার আওয়ামী লীগ একক প্রার্থিতা ঘোষণা করা হবে।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ জানিয়েছিল, মনোনয়ন প্রত্যাশীদের আনুষ্ঠানিকভাবে সাক্ষাত্কার শুরু করতে বুধবার দলের ধানমন্ডিস্থ কার্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবে সেখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। দলের সভানেত্রীর আগমন উপলক্ষে তার রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকেই অপেক্ষা করছিলেন নেতাকর্মীরা। তবে সাড়ে ১২টার দিকে জানা যায় বুধবার নয় বৃহস্পতিবার ধানমন্ডির কার্যালয়ে যেতে পারেন শেখ হাসিনা।                    ফাইল ছবি

সূত্র-ইত্তেফাক

সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন ফরম কিনলেন এনামুল হাসান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ) আসনের মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলার সাবেক সভাপতি, খেলাফত মজলিস সিলেট জেলার সাবেক প্রচার হাফিজ মাওলানা এনামুল হাসান।

১৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র কিনেন তিনি। খেলাফত মজলিস থেকে বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের মনোনয়ন নিয়ে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবেন খেলাফত মজলিস নেতা এনামুল হাসান।

দলীয় সুত্রে জানাগেছে, খেলাফত মজলিস সারাদেশে যে কয়টি অাসন জোটের কাছে দীর্ঘ দিন যাবত দাবি করে অাসছে তার মধ্যে সুনামগঞ্জ-৩ দাবির মধ্যে অন্যতম একটি।

জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ-৩ নির্বাচনী এলাকার খেলাফত মজলিসের নেতা-কর্মীরা তাদের দলীয় প্রার্থী এনামুল হাসানের পক্ষে জনসমর্থনে নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে বিরামহীনভাবে গণসংযোগ সহ প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

প্রেস বিজ্ঞপ্তি

জগন্নাথপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা কবি আবুল বশর আনসারী গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্ট:

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের কৃতি ব্যাক্তিত্ব সাবেক এমপি মরহুম আব্দুর রইছ এর সহোদর প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ঘনিষ্ঠ সহচর প্রবাসে মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক কবি আবুল বশর আনসারী গুরুতর অসুস্থ ।

তিনি লিভার ক্যান্সার ও বার্ধক্য জনিত কারন সহ জীবন মৃত্যুর সন্ধিক্ষনে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কবি আবুল বশর আনসারীকে দেখতে হাসপাতালে ছুটে যান রুশনারা আলী এমপি, টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস সহ যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ ও আত্মীয় স্বজন।

কবি আবুল বশর আনসারীর আশু সুস্থতা কামনায় বাংলাদেশ সহ প্রবাসে অবস্থানরত সর্বস্তরের নাগরিক বৃন্দের কাছে দোয়া চেয়েছেন কবি আবুল বশর আনসারীর সুযোগ্য কন্যা টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর জেনেত রহমান, ছেলে বিশিষ্ট ইনভেস্টমেন্ট ব্যাংকার ও ইউ কে বাংলা প্রেসক্লাবের মেম্বার আমজাদ সোলেমান আনসারী।

জ.টুডে- বি ডি নাথ

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা

ডেস্ক রিপোর্ট:

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন তারকারাও। এখন পর্যন্ত ১২ জন তারকা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। এরা হলেন চিত্রনায়িকা সারাহ বেগম কবরী, অভিনেত্রী তারানা হালিম, রোকেয়া প্রাচী, শমী কায়সার, শিল্পী মমতাজ, চিত্রনায়ক শাকিল খান, অভিনেতা সিদ্দিকুর রহমান, ডিপজল, ফারুক, তরুণ অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও দুর্জয়।

এবার নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চিত্রনায়িকা সারাহ বেগম কবরী। রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি নিজেই মনোনয়নপত্র সংগ্রহ করেন। কবরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির সাবেক মন্ত্রী নাজমুল হুদা।

সংরক্ষিত মহিলা আসনের এমপি তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম টাঙ্গাইল-৬ (দেলদুয়ার নাগরপুর) আসন থেকে নির্বাচন করবেন। মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করছেন কণ্ঠশিল্পী মমতাজ। দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

ফেনী-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী ফেনী জেলার সোনাগাজী-দাগনভূঞা উপজেলায় নৌকার হাল ধরতে চান। একই আসন থেকে শহীদ শহীদুল্লাহ কায়সারের কন্যা অভিনেত্রী শমী কায়সারও আবেদনপত্র ক্রয় করেছেন। এছাড়া ওয়ান ইলেভেনের সময় গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালনকারী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীও ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এক এলাকা থেকে দুই জনপ্রিয় অভিনেত্রীর প্রার্থী হতে চাওয়া সাংঘর্ষিক কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রোকেয়া প্রাচী বলেন, ‘পুরো বিষয়টি নির্ভর করছে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তিনি যাকে ভালো মনে করবেন তাকে নমিনেশন দিবেন। যেই নমিনেশন পাবে আমরা দলের হয়ে কাজ করব।’ শমী কায়সারও বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন। দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানান। এ আসনে সাবেক আমলা আলাউদ্দিন চৌধুরী নাসিমও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বাগেরহাট-৩ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চিত্রনায়ক শাকিল খান। টাঙ্গাইল-১ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। মধুপুর-ধনবাড়ী এই দু’টি উপজেলা নিয়ে টাঙ্গাইল-১ আসন গঠিত। এই আসনের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়াই করতে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মানিকগঞ্জ-১ আসনের নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান এমপি এ,এম, নাঈমুর রহমান দুর্জয়। গাজীপুর-৫ আসনে নৌকা প্রতীক পেতে মনোনয়ন ফরম কিনলেন ঢাকাই সিনেমার মিঞাভাই খ্যাত নায়ক ফারুক। ময়মনসিংহ-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তরুণ অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি।

ব্যবসায়ী যেসব নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন

বেক্সিমকো’র ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বর্তমানে এই আসনে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য আরেক ব্যবসায়ী গ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্ত্রী সালমা ইসলাম। বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মোর্শেদী সম্প্রতি খুলনা-৪ আসন থেকে উপনির্বাচনে আওয়ামী লীগের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তিনি ওই আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বাংলাদেশ জুয়েলার্স সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক দুই সভাপতি আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন।

এর মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা-১ আসন থেকে নির্বাচন করতে চান। এই আসনের বর্তমান এমপি সোলায়মানুল হক জোয়ার্দার একাধিকবারের এমপি। আর ফরিদপুর-১ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সভাপতি দিলীপ রায় ও কাজী সিরাজুল ইসলাম। এখানে বর্তমান এমপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি সেলিমা আহমাদ কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন। বর্তমানে এই আসনের এমপি মহাজোটের শরিক জাপার আমির হোসেন।

এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালক আবু নাসের, আমিনুল হক শামীম, মাসুদ পারভেজ খান, তাবারুকুল তোসাদ্দেক খান টিটু ও রেজাউল করিম রেজনু আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন। মাসুদ পারভেজের বাবা আফজল খান ও বোন আঞ্জুম সুলতানাও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আমিনুল হক ময়মনসিংহ সদর আসনের জন্য ফরম সংগ্রহ করলেও এই আসনের বর্তমান এমপি রওশন এরশাদ। এফবিসিসিআই-এর সাবেক সহসভাপতি হেলাল উদ্দিনও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

পরিবহন মালিকদের শীর্ষ সংগঠনের নেতা ও দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী ঢাকা-১৪ আসন থেকে অওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন। এর বাইরে ব্যবসায়ী নেতাদের মধ্যে মোহাম্মদ নাসির, এস এম মান্নান, আসলাম সানি, মশি উজ জামান, মঈন উদ্দিন আহমেদ, নুরুল আলম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পপতি গোলাম মোস্তফা কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন।

যেসব চিকিত্সক মনোনয়ন ফরম ক্রয় করেছেন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত। রাজবাড়ি-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান। সাতক্ষীরা-৩ আসন থেকে মনোনয়ন ফরম নেন স্বাচিপের সাবেক সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।

মানিকগঞ্জ-১ আসন থেকে নাঈমুর রহমান দুর্জয় এবারও আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন। তবে নির্বাচনের মাঠে পিছিয়ে থাকছেন না ফুটবলাররাও। সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন চার সাবেক তারকা ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, খুরশিদ আলম বাবুল, আরিফ খান জয়। তারা সবাই আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সালাম মুর্শেদী এমপি হয়ে আছেন। শফিউল আরেফিন টুটুল মনোনয়ন ফরম নিয়েছেন মানিকগঞ্জ-২ আসন থেকে। এর আগে ২০০১ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন টুটুল। এ ছাড়া আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম কিনেছেন আবাহনী ও মোহামেডানের একসময়কার তারকা মিডফিল্ডার খুরশিদ আলম বাবুল। তিনি নির্বাচন করতে চান টাঙ্গাইল-৬ আসন থেকে। বর্তমান ক্রীড়া উপমন্ত্রী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় নেত্রকোনা-২ (সদর) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন।

সুত্র-ইত্তেফাক

জগন্নাথপুরে ডকাতি মামলার আসামীসহ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামী সহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার(১১ নভেম্বর) রাতে জগহন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের আছলম আলীর ছেলে মো: লাল মিয়া, মৃত সিরাজ মিয়ার ছেলে রবিন মিয়া,

সিরাজ আলীর ছেলে শামছু জামান ও এনামুল হককে গ্রেফতার কারা হয়। তারা জিআর মামলায় পলাতক আসামী। ওপর দিকে সিলেট কোতয়ালী থানার ডাকাতি মামলার পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীচর গ্রামের আলকাছ মিয়ার ছেলে আশিক মিয়াকে গ্রেফতার করা হয়।

এছাড়াও একটি নিয়মিত মামলার আসামী উপজেলার মুজাহিদপুর গ্রামের ইজ্জত উল্লার ছেলে তাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযানে এস আই মো: হাবিবুর রহমান, এস আই মো: গোলাম র্মোশেদ ফাত্তাহ চৌধুরী, এস আই লুৎফুর রহমান, এস আই অনিক চন্দ্র দেব, এস আই আফছার আহমদ,

এস আই মনিরুজ্জামান, এ এস আই শাহ জামাল ও এ এস আই শাহিন চৌধুরী সহ বিপুল সংখ্যক পুলিশ ফোর্স অভিযানে অংশ নেন। থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান বিশেষ অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

জ.টুডে- বি ডি নাথ