জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে মাদক উদ্ধার, মাদক বিক্রেতা পলাতক আসামীসহ গ্রেফতার-৮

স্টাফ রিপোর্ট :
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক বিক্রেতাসহ ৮জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।  জানাযায়, শুক্রবার (২৬ অক্টোর) রাতে সিনিয়র এ এসপি সার্কেল মাহবুবুর রহমানের দিক নির্দেশনায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে

বিপুল সংখ্যক পুলিশ ফোর্স পৃথক অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রাম থেকে গাঁজাসহ মৃত শচীন্দ্র দাশের ছেলে ভৈরব দাশকে (৩২) ও পৌর শহরের ছিক্কা এলাকার কুতুব উদ্দিনের ছেলে জাবেদ মিয়াকে (২৭) গ্রেফতার করা হয়েছে। এদিকে বিভিন্ন মামলার পলাতক আসামী রানীগঞ্জ ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের

পরেশ দাসের ছেলে সঞ্চিত দাস, গিরেন্দ্র দাসের ছেলে পার্থ দাশ, বনমালী দাশের ছেলে বঙ্গ বিহারী দাশ, পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে ছালেক উদ্দিন, আশারকান্দি ইউনিয়নের অপসাধু গ্রামের মৃত ফজর আলীর ছেলে শাহিন আলম উরফে মজনু মিয়া, করিমপুর গ্রামের জমির আলীর ছেলে সুহেল মিয়াকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের  শনিবার আদালতে পাঠানো হয়েছে। পৃথক অভিযানে ওসি তদন্ত নব গোলাপ দাশ, সেকেন্ড অফিসার হাবিবুর রহমান, এস আই অনুজ কুমার দাশ, এস আই হাবিবুর রহমান, এস আই লূৎফুর রহমান, এস আই কবির উদ্দিন, এস আই মোঃ গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী,

এস আই মনিরুজ্জমান, এস আই অনিক চন্দ্র দেব, এস আই আফছার আহম্মেদ, এ এস আই শাহ জামাল, এ এস আই মুক্তার হোসেন, এ এস আই সাদেকুর রহমান, এ এস আই শাহিন চৌধুরী ও এ এস আই ফিরোজ মিয়া উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর টুডে/১৮

সিলেটে সে ফাউন্ডেশনের শিক্ষক সম্মাননা পদক অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

বিশেষ প্রতিনিধি:
সিলেটে সে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ জগন্নাথপুর টাইমস পত্রিকার সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জগন্নাথপুরের সে-ফাউন্ডেশন শিক্ষা ক্ষেত্রে অনন্য ভুমিকা রাখছে।

বিএ এমএ পাস করলে লেখা পড়ার গাইড লাইন পাওয়া যায়। কিন্তু গভীর জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হতে হয় গভীর অধ্যবসায়ের মাধ্যমে প্রচুর বই পড়ে জ্ঞান অর্জন করতে হয়। নিরবচ্ছিন্ন গবেষণামূলক অধ্যয়ন করে জ্ঞানী হতে হবে। মন্ত্রী বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে ভাল মানের পড়া হয়। কিন্তু মাধ্যমিক স্তরে আরও বেশি মনোযোগী হতে হবে। আমাদের শিক্ষকদেরকে সে দায়িত্ব নিতে হবে।

তিনি বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি অভিযাত হোটেলের হলরুমে সিলেট বিভাগের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সে ফাউন্ডেশনের উদ্যোগে সে ফাউন্ডেশন শিক্ষক সম্মাননা পদক, মিডিয়া অ্যাওয়ার্ড ও মেধাবী স্টুডেন্ট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, আজকে সে ফাউন্ডেশন শিক্ষকদের সংবর্ধনা দিয়ে গুরু দায়িত্ব পালন করছে।

পদক প্রদান করে অর্থাৎ শিক্ষকদের মর্যাদা দিয়ে, স্বীকৃতি দিয়ে অনেক বড় সামাজিক দায়িত্ব পালন করেছে। আমি ব্যক্তিগতভাবে এতে খুবই খুশি হয়েছি। তিনি সে ফাউন্ডেশনের এ কাজকে আরো গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। সে ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রধান শিক্ষক শাহজাদী খানমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া

অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, অধ্যাপক হোসনে আরা কামালী প্রমূখ। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সে ফাউন্ডেশন শিক্ষক সম্মাননা পদক প্রাপ্ত গুণী শিক্ষক মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, শাবি প্রবির অধ্যাপক ড. জফির সেতু, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোস্তাক আহমাদ দীন,

সিনিয়র শিক্ষক সুকেশ রঞ্জন তালুকদার, উপাধ্যক্ষ তাহিয়া সিদ্দিকা, প্রধান শিক্ষক মো: আলা উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক ও সহকারী শিক্ষক ফিরুজা আক্তার নিপা। কবি ও প্রভাষক মামুন সুলতান ও প্রভাষক আব্দুর রহিমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে মিডিয়া অ্যাওয়ার্ড গ্রহন করেন দৈনিক সিলেটের ডাক’র স্টাফ রিপোর্টার এনামুল হক রেনু, দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট জগন্নাথপুর প্রতিনিধি ও

অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম’র সম্পাদক মো: আব্দুল হাই ও সাংবাদিক জুবেল আহমদ সেকেল। ট্যালেন্ড স্টুডেন্ট অ্যাওয়ার্ড গ্রহন করেন মেধাবী শিক্ষার্থী সৈয়দা নুসরাত শারমিন ও সৈয়দ ফাহিম। বক্তব্য রাখেন শিক্ষক মিঠুন চন্দ্র দাশ। সমগ্র অনুষ্ঠান সহযোগিতায় ছিলো ট্যুরিস্ট ক্লাব অব এমসি কলেজ সিলেট।

জগন্নাথপুর টুডে/১৮

প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্টানে প্রতিমন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:-
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে শিক্ষা ক্ষেত্রে মহা জাগরন সৃষ্টি হয়েছে। দেশে ২৬হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করনের পর প্রতিটি উপজেলায় ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি কলেজ সরকারিকরন করা হয়েছে।

পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্টান জাতীয় করন করা হবে। তিনি প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে গুনগত মান ও জ্ঞান ভিত্তিক করে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান জানান। প্রতিমন্ত্রী জগন্নাথপুর সহ সারা দেশে উন্নয়নের মহা বিপ্লব সৃষ্টি হয়েছে উল্লেখ করে এর অগ্রযাত্রাকে ধরে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রিয় মাতৃভুমিকে উন্নয়নশীল রাস্ট্রে নিয়ে যেতে জনগনের প্রতি আহবান জানান।

তিনি বৃহস্পতিবার (২৫ অক্টোবর) জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন বিগত ১০বছরে শেখ হাসিনার সরকার সুনামগঞ্জ জেলাসহ দেশের প্রতিটি পাড়া মহল্লায় যত উন্নয়ন করেছে অতীতের কোন সরকার তা করেনি। তিনি বলেন জগন্নাথপুরে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্টানে আধুনিক ভবন নির্মান করা হয়েছে।

ভবিষ্যতে আরো আধুনিক ভবন নির্মান করা হবে। তিনি আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন আমার বয়স হয়ে গেছে। এটাই সম্ভবত আমার শেষ নির্বাচন হতে পারে। আমার সততা ও দক্ষতার প্রমান শেখ হাসিনার কাছে রয়েছে। তিনি জনসাধারনের স্নেহ ভালোবাসা প্রত্যশা করে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা করেন।

প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সভাপতি উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলামের সভাপতিত্বে ও বিশেষ অতিথি ছিলেন এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,

এলজিইডি উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক। শিক্ষানুরাগী রফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফকরুল হোসেন, সাধারন সম্পাদক দ্বিপাল কান্তি দে দিপাল,

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আওয়ামী লীগ নেতা সুফি মিয়া মাষ্টার, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু জিলানী আবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুহেল, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, আব্দুল মমিন নাসির, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়,

প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সুহেল খান, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হারুন মিয়া, ইউপি সদস্য ছায়াদুর রহমান ছায়াদ, প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা বেগম, সহকারি শিক্ষক রেহেনা বেগম, আনোয়ারা বেগম, পপি আক্তার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম, সদস্য লিটন মিয়া, হাফিজুর রহমান প্রমূখ। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

এর আগে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিনের সভাপতিত্বে ও আর এমও ডা: মধু সুদন ধরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা: আশুতোষ দাশ, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী প্রমূখ।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত-৩

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রসুন উল্ল্যার ছেলে আব্দুর রউফ (৫০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বরাকা দক্ষিনপাড়া এলাকায়।

জানাযায়, কেশবপুর বরাকা এলাকার মৃত রসুন উল্ল্যার পুত্র আয়ফর আলীর সাথে একই গ্রামের রোয়াব উল্ল্যার ছেলে ফুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দুপুরে ফুল মিয়ার নেতৃত্বে আতাউর ও সেবুল মিয়া দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আয়ফর আলীর বাড়িতে হামলা চালায়।

এসময় তাদের হামলায় আব্দুর রউফ (৫০), আয়ফর আলী (৪০) ও তার স্ত্রী নেওয়ারুন বেগম (৩৫) আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত আব্দুর রউফকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যে আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

হামলার শিকার আয়ফর আলী জানান, ফুল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে আমার বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার ফুল মিয়ার নেতৃত্বে তার লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে আমাদের আহত করে এবং আমার ভাই আব্দুর রউফের ঘরে থাকা ২লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর আহত আব্দুর রউফের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে পাটলী ইউনিয়ন পরিষদ আয়োজিত জনসভায় প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে অভূতপুর্ব উন্নয়ন হয়েছে। তবে ষড়যন্ত্রকারীদের প্রতি আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। যাতে আমাদের উন্নয়ন ও সমৃদ্ধিকে কেউ বাধা গ্রস্থ না করতে পারে।

তিনি বলেন গত ১০ বছর আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে কতটুকু অবদান রেখেছি তার বিচার আপনাদের উপর রাখলাম। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের অকৃতিম ভালোবাসায় জীবনের শেষ সময়ে পাশে থেকে কাজ করে যেতে চাই, সে জন্য আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ অসহায় জনগোষ্টির কল্যানে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি দেশের অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে জনগনের প্রতি আহবান জানান।

বৃহস্পতিবার ( ২৫ অক্টোবর) জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন শেষে বিকেলে ইউনিয়ন পরিষদের আয়োজনে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিরাজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু।

পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম ও অলি রাহমানের যৌথ পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এডভোকেট হোসেন আলী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির,

জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য খালিদ হাসান খালেদ, প্রধান শিক্ষক রজত কান্তি দাশ প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শিহাব উদ্দিন। জনসভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ,

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী এলজিইডি গোলাম সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফকরুল হোসেন,

সাধারন সম্পাদক দ্বিপক কান্তি দে দিপাল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, এম ফজরুল ইসলাম, ছালেহ হক, যুবলীগ নেতা আবু তাহের রুহান, এমদাদ আহমদ, জুবেদ খান, ইব্রাহিম আলী, ফারুক আহমদ, দিলদার মিয়া মিঠু, রাসেল চৌধুরী, আবু জিলানী আবু, কামরুল বক্্র, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ রুহেল, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, আব্দুল মমিন নাছির,

মুহিবুর রহমার লিটু, যুগ্ম সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উদ্দিন ছিলেন। পরে ইউনিয়ন পরিষদ কর্তৃক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৯জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বিভিন্ন বাজার এবং স্কুল মাদ্রাসা কলেজে ৪৩টি ডাসবিন বিতরন করেন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। এর আগে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৪লাখ টাকা ব্যায়ে কেশবপুর-রসুলগঞ্জ বাজার ভায়া এরালিয়া বাজার সড়ক, ৪০লাখ টাকা ব্যায়ে বনগাঁও-রসুলগঞ্জ সড়ক,

সাতহাল কুড়িয়াল সড়কে বুকানদীর উপর ২ কোটি ৪৬লাখ টাকা ব্যায়ে সেতু নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৭লাখ টাকা ব্যায়ে সংস্কার কাজের উদ্বোধন এবং শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি টাকা রসুলগঞ্জ বনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রসার ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এছাড়াও তিনি পাটলী ইউনিয়ন পরিষদের অর্থায়নে পাটলী পরিষদ মার্কেট উদ্বোধন ও ১২ লাখ টাকা ব্যায়ে রসুলগঞ্জ বাজার সড়ক ও সবজি সেট নির্মান কাজের উদ্বোধন করেন।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৫

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার রানীগঞ্জ ইউনিয়েন কামড়াখাই গ্রামের রুকুম উল্লাহ ছেলে নছির মিয়া (৩১), ওয়াছির মিয়া (৩৬), হারিছ মিয়া (৫১), হারিছ মিয়া ছেলে জুবেল মিয়া (২৩) ও পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের আইন উদ্দিনের ছেলে সাহেল মিয়া (৩০)।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো: গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে এস আই হাবিবুর রহমান, এস আই মনিরুজ্জমান, এস আই আফছার আহমেদ, এ এস আই ফিরোজ মিয়া সহ একদল পুলিশ অভিযান চালিয়ে নছির মিয়া, ওয়াছির মিয়া, হারিছ মিয়া, জুবেল মিয়াকে গ্রেফতার করে।

এদিকে ঐ দিন এ এস আই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ফেঞ্চগঞ্জ থানার মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত এবং ২হাজার টাকার জরিমানা প্রাপ্ত আসামী সোহেল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে/১৮

পাটলী ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের কর্মীসভা অনুষ্টিত

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্বোগে কর্মীসভা অনুষ্টিত হয়েছে। সোমবার (২২ অক্টোবর) এরালিয়া বাজারে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ শাহরিয়ান আহমদ ইমন বলেছেন দেশের অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে আগামী জাতীয় নির্বাচনে পূনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। ঐক্যবদ্ব ভাবে দলীয় কার্যক্রমকে গতিশীল করে তোলার আহবান জানিয়ে নৌকায় ভোট প্রদানে জনগনের পাশে থেকে কাজ করে যেতে ছাত্রলীগ কর্মীদের প্রতি আহবান জানান।

কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি এম এ ইসলাম মিজু, বিশেষ বক্তার বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক এন আই রোকন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিমান বন্দর থানা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইমাদ উদ্দিন আকাশ, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মতিউর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আহমদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম দুলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ রাফু, অর্থ সম্পাদক রায়হান আহমেদ।

১ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সালমান আহমদ রনির সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জুনুর ইসলাম ও ইফতেখার আহমদ নাহিদের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাব্বির আহমদ, আব্দুল খালিক, জসিম উদ্দিন প্রমূখ। কর্মী সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি রোমান আহমদ, সহ সভাপতি ছালাল আহমদ, সহ সভাপতি আমির হামজা, সহ সভাপতি মুন্সি কামাল, যুগ্ম সাধারন সম্পাদক জুম্মান আহমদ, সাংগঠনিক সম্পাদক সুজল আহমদ,

সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, দপ্তর সম্পাদক সামসুল ইসলাম জীবন, শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক শাহ আল আমিন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আনোয়ার আহমদ, শামীম আহমদ, আলী রফু প্রমূখ। কর্মীসভা শেষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ শাহরিয়ান আহমদ ইমন ও সাধারন সম্পাদক এন আই রোকনের নেতৃত্বে নৌকার সমর্থনে বিশাল মিছিল এরালিয়া বাজার এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

জ.টুডে-বি ডি নাথ

জগন্নাথপুরে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ সুনামগঞ্জ জেলা নির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষ্যে পরিচিতি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্ট:
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ সুনামগঞ্জ জেলা নির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষ্যে সুহরাব-আসাদ-আরিফ প্যানেলের নেতৃবৃন্দের পরিচিতি ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে। সোমবার(২২ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ জগন্নাথপুর উপজেলার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা নাজিম উদ্দিন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন,বাংলাদেশ সুনামগঞ্জ জেলা নির্বাহী কমিটির নির্বাচনে সুহরাব-আসাদ-আরিফ প্যানেলের নেতৃবৃন্দকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন,বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অরুন কান্তি রায় পরিচিতি সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দকে অভিন্দন জানিয়ে বলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন,বাংলাদেশ সুনামগঞ্জ জেলা নির্বাহী কমিটির নির্বাচনে সুহরাব-আসাদ-আরিফ প্যানেলের নেতৃবৃন্দকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে মনমুগ্ধ কর অনুষ্টানের জন্য আয়োজকদের প্রতি অভিন্দন জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীলের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দোয়ারা বাজার উপজেলার উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সুহরাব হোসেন,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাতক উপজেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাহিরপুর উপজেলার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার উপ সহকারি কৃষি কর্মকতা রুহুল আমিন, উপ সহকারি কৃষি কর্মকতা ফজলুল হক, উপ সহকারি কৃষি কর্মকতা মাফিজুর রহমান, উপ সহকারি কৃষি কর্মকতা শরিফুল ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, ছাতক উপজেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা পারভেজ মিয়া, তাহিরপুর উপজেলার উপ সহকারি কৃষি কর্মকতা বাবুল দাস দোয়ারা বাজার উপজেলার উপ সহকারি কৃষি কর্মকতা বদরুল আলম, সাংবাদিক শংকর রায়, সাংবাদিক গবিন্দ দেব, সাংবাদিক বিপ্লব দেব নাথ।

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ সুনামগঞ্জ জেলা নির্বাহী কমিটির নির্বাচন ২০১৮ সুহরাব-আসাদ-আরিফ প্যানেলের নেতৃবৃন্দরা হলেন সভাপতি পদে মোহাম্মদ সুহরাব হোসেন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান, সিনিয়র সহ সভাপতি মো: নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, সহ সভাপতি লিটন চন্দ্র পাল, যুগ্ম সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক বিভুতোষ চৌধুরী, অর্থ সম্পাদক সঞ্জিত চন্দ্র দাস, দপ্তর সম্পাদক মো: ফিরোজ খান,

প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক মো: মনিরুজ্জামান, শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক তপন চন্দ্র শীল, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত) শামসুল আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক(বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত) আলা উদ্দিন, মহিলা সম্পাদক মাধুরী রায় রীতু, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মাহমুদ, নির্বাহী সদস্য শাহীনুর আলম।

জ.টুডে-বি ডি নাথ

জগন্নাথপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মুত্যৃ

স্টাফ রিপোর্ট:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরে আজ রবিবার গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবিদ হোসেন নামের (৪৫) শ্রমিকের মর্মান্তিক মুত্যৃ হয়েছে। নিহত আবিদ হোসেন চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার উপাদি গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ উপজেলা হাসপাতালের জরুরী বিভাগ থেকে আবিদ হোসেনের লাশ উদ্ধার করেছে। আবিদ হোসেন দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের বটেরতল এলাকায় একটি কলোনিতে বসবাস করে গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।

জানা যায় শহরের হবিবপুর দক্ষিণ পাড়া এলাকায় একটি বাড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তার ছিড়েঁ নিচে পড়লে শ্রমিক আবিদ হোসেন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। এসময় স্থানীয় লোকজন তাকে আশংকা জনক অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করেন। থানার এস আই আফছার আহমদ জানান নিহতের সুরতহাল শেষে লাশ থানায় রাখা হয়েছে।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সমর রবি দাস কে গ্রেফতার করেছে। সে জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর এলাকার কেতকি রবি দাসের ছেলে। শনিবার থানার এ এস আই শাহ জামালের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে সমর দাস কে গ্রেফতার করে। গতকাল রবিবার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সমর রবি দাস কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জ.টুডে-বি ডি নাথ