০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত-৩

  • Update Time : ১০:১৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
  • / 689

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রসুন উল্ল্যার ছেলে আব্দুর রউফ (৫০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বরাকা দক্ষিনপাড়া এলাকায়।

জানাযায়, কেশবপুর বরাকা এলাকার মৃত রসুন উল্ল্যার পুত্র আয়ফর আলীর সাথে একই গ্রামের রোয়াব উল্ল্যার ছেলে ফুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দুপুরে ফুল মিয়ার নেতৃত্বে আতাউর ও সেবুল মিয়া দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আয়ফর আলীর বাড়িতে হামলা চালায়।

এসময় তাদের হামলায় আব্দুর রউফ (৫০), আয়ফর আলী (৪০) ও তার স্ত্রী নেওয়ারুন বেগম (৩৫) আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত আব্দুর রউফকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যে আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

হামলার শিকার আয়ফর আলী জানান, ফুল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে আমার বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার ফুল মিয়ার নেতৃত্বে তার লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে আমাদের আহত করে এবং আমার ভাই আব্দুর রউফের ঘরে থাকা ২লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর আহত আব্দুর রউফের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

জগন্নাথপুর টুডে/১৮

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত-৩

Update Time : ১০:১৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮