জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের যৌথ আয়োজনে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (৭জুন) নয়াবন্দর বাজারে রওশন কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে মহা সাফল্যে অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে।

জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়ক, কুশিয়ারা নদীতে রানীগঞ্জ সেতুর নির্মান কাজসহ সারা জেলাব্যাপী গ্রামীন জনপদ এবং প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের গনজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করতে জনসাধারনের প্রতি আহবান জানান।

তিনি দলীয় কার্যক্রমকে গতিশীল করে তুলতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,

সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রুহান, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শাহ নিজামুল করিম, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না।

আশারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাবির আহমদের সভাপতিত্বে, যুগ্ন-আহ্বায়ক শিম্পু কামালী, ছাত্রলীগ সভাপতি সুজন আহমদ ও শ্রমিকলীগ আহ্বায়ক আলী হোসেনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক আমির খান সাব্বির, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আশারকান্দি ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য আহমদ হোসেন রনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল হোসেন কুদ্দুস কামালী, আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান লেচু, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো: আব্দুল হাই, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীনুল ইসলাম বাবুল, প্রবীন আওয়ামী লীগ নেতা হাজী উস্তার মিয়া, হাজী আব্দুল হান্নান, আব্দুল গফুর, কাছন আহমদ, আব্দুল বারী, গোলাব আলী, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আজমান আলী, আবু মিয়া, ময়না মিয়া, সাজ্জাদুর রহমান,

উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও আশারকান্দি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলা উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, দপ্তর সম্পাদক দিলদার মিয়া , খলিল মিয়া, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম মিয়া, যুবলীগ নেতা প্রতাব খান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: মহিবুর রহমান রাসেল, সুফি মিয়া, তোফায়েল আহমদ, মারুফ আহমদ, যুগ্ন-সাধারন সম্পাদক খলিল কামালী,

সাংগঠনিক সম্পাদক ইসরাইল আহমদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সুজেল তালুকদার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, আবুল কালাম রাসেল, শের আলী, মিলাদ আহমদ, হাবিবুর রহমান, লিলু কামাল, রিজু সুলতান, মোজাহিদ হাসান, গয়াস মিয়া, জিতু মিয়া, আক্তার হোসেন, এমেল রাজা চৌধুরী, শাহ মেহবুল, নাজমুল আলী নাজু, জাবেদ মিয়া, শহিদুল ইসলাম, শাহ কামরুল, সাজন কবিরী, আব্দুল তাহিদ, ছাদিকুর রহমান, হেলাল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সায়েম কবিরী,

আজিজুর রহমান, আলীনুর মিয়া, সাহান খান, আলামিন, রাসেল আহমদ, যুগ্ন-সাধারন সম্পাদক মাসুম আহমদ, জোনাইদ আহমদ, রফি মিয়া, জুবায়ের আহমদ, নাজমুল আমিন, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সানী চৌধুরী, সেবু মিয়া, জগলু মিয়া, প্রচার সম্পাদক জাবরুল ইসলাম, রেজা চৌধুরী, সাহাব উদ্দিন, সায়েক আহমদ, মোতালিব হোসেন, মুহিবুর রহমান,

ফরিদ আলী, দিলাল, ফয়জুর, আলী হোসেন, শাকিল খান, ইমেল, নাঈম, শাহাজান, ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য সচীব আব্দুল মুমিন, যুগ্ন-আহ্বায়ক সাজ্জাদ চৌধুরী, সোলেমান মিয়া, রাজন মিয়া, শাকিল মিয়া, সাজন, সিপন, আক্তার আলী, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম আহমদসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক প্রবীন নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদের হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতা ইমেল আহমদ ছাত্রলীগে যোগদান করেন।

এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্রলীগের যোগদানকৃত ইমেল আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান। ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন জহিরপুর জামে মসজিদের ইমাম আহমদ উল্লাহ আল হেলালী।

জ.টুডে-৮ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে ব্রাকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

জগন্নাথপুর টুডে নিউজ:
এনজিও সংস্থা ব্রাক জগন্নাথপুর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) জগন্নাথপুর পৌর শহরের কামাল কমিউনিটি সেন্টার কমপ্লেক্্র ভবনে ব্রাক কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় এনজিও সংস্থা ব্রাক জগন্নাথপুরের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: তাজ উদ্দিন মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস।

এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করে যেতে হবে। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক কবির উদ্দিন, উপ-পরিদর্শক গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ, পূবালী ব্যাংক লিমিটেড জগন্নাথপুর শাখা কর্মকর্তা অমল চন্দ্র দেব, নাহিদুল ইসলাম, এনজিও সংস্থা ব্রাকের জগন্নাথপুরের শাখা ব্যবস্থাপক (দাবি) মিজান সরদার,

ব্রাকের (পিও প্রগতি) কর্মকর্তা মো: শাহজাহান মিয়া, জগন্নাথপুরের ব্রাঞ্চ একাউন্টস অফিসার কালীচরন রায়, ব্রাঞ্চ একাউন্টস অফিসার রইছ উদ্দিন, কলকলিয়া বাজার শাখা ব্যবস্থাপক (দাবি) মো: আকরাম হোসেন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির,

জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম’র বার্তা সম্পাদক বিপ্লব দেবনাথ, জগন্নাথপুর ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ম্যানেজার ওসমান গনী, ব্যবসায়ী ফারুক মিয়া, সায়েক আহমদ প্রমূখ। ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের মোয়াজ্জিন একরামুল হোসেন।

জ.টুডে- ৭ জুন ২০১৮/বিডিএন

প্রতিমন্ত্রী এম এ মান্নান শনিবার জগন্নাথপুরে আসছেন

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান  শনিবার( ৯ জুন ) জগন্নাথপুরে আসছেন।

তিনি ঐ দিন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠন উদ্যোগে শহরের কামাল কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোদান করবেন। প্রতিমন্ত্রী ঐ দিন সকাল ১১টায় দক্ষিন সুনামগঞ্জ উপজেলার জাহানপুর পঞ্চগ্রাম মাদ্রাসা প্রাঙ্গনে জাহানপুর, শ্রীনাথপুর, আসামুড়া গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্টানে যোগদান করবেন।

তিনি ঐ দিন দুপুর ১টায় নগর গ্রামে এবং বেলা-২টায় উজানীগাঁও গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্টানে যোগদান করবেন।  রবিবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় দক্ষিন সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে পঞ্চগ্রাম পূজা মন্ডপ নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানে যোদান শেষে ঐ দিন দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সনুয়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন এবং সনুয়া খাই গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্টানে যোগদান করবেন।

তিনি ঐদিন বেলা ২টায় পাইলগাঁও ইউনিয়নের দিঘলবাক গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বাধনী অনুষ্টানে যোগদান শেষে তিনি জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক বিডি হলে আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করবেন। ঐ দিন সন্ধ্যা ৭টায় প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে দক্ষিন সুনামগঞ্জ ত্যাগ করবেন।

জ.টুডে-৭ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে গাঁজাসহ গ্রেফতার-১

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুরে গাঁজাসহ মিরন চন্দ্র দেব (৫৫) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের যুগলনগর গ্রামের মৃত মাখন চন্দ্র দেবের ছেলে।

বুধবার (৬ জুন) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই অনুজ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ যুগল নগর পয়েন্ট থেকে গাঁজাসহ মিলন চন্দ্র দেবকে গ্রেফতার করে।

এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ( ৭জুন) তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

জ.টুডে-৭ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে গীতিকার সংসদের ইফতার ও দোয়া মাহফিল

আজহারুল হক ভূইয়া শিশু :
সিলেট বিভাগীয় গীতিকার সংসদ জগন্নাথপুর উপজেলার শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার (৬জুন) জগন্নাথপুর পৌর শহরের অভিজাত রেস্টুরেন্ট মাহিমায় আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার আবু সুফিয়ান ঝুনু।

গীতিকার সংসদ জগন্নাথপুর শাখার সভাপতি আব্দুল পরানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সানুর আলী মাষ্টারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গীতিকার সংসদ জগন্নাথপুর শাখার উপদেষ্টা ফকির মুক্তার, সাইফুল করিম জান্নাত, পিরোজ চৌধুরী, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ ডন, যুবলীগ নেতা সাবুল মিয়া, এমদাদ আহমদ, খলিল মিয়া প্রমূখ।

জ.টুডে-৭জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে দুরন্ত ক্লাবের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ

দুলন মিয়া, রানীগঞ্জ ( জগন্নাথপুর ) প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দুরন্ত ক্লাবের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষ্যে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ জুন) দুপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হল রুমে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা মো.নুরুজ্জামান নুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের দাতা সদস্য হাজী এখলাছুর রহমান আখলই ও মো: সুজাত আলী।

দুরন্ত ক্লাবের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দিদার হোসেন পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দুরন্ত ক্লাবের সদস্য রিপন আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: রিপন আহমদ, সহ অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান,

ধর্ম বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান ডায়েছ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রিপন, ত্রান বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান মন্তশির, শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ নাহিদ, সদস্য মাছুম মিয়া, রুমান আহমদ সহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সামাজিক সংগঠন দুরন্ত ক্লাবের মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন এলাকার অসহায় দরিদ্রদের কল্যানে ক্লাবের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান। আলোচনা সভা শেষে প্রতি বছরের মতো ক্লাবের অর্থায়নে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

জ.টুডে- ৬ জুন ২০১৮/বিডিএন

সংগীতশিল্পী আসিফ আকবর কারাগারে

জগন্নাথপুর টুডে ডেস্ক:

সংগীতশিল্পী আসিফ আকবরের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।

এর আগে গীতিকার-সুরকার শফিক তুহিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার করা হয় আসিফকে। পরে বেলা সোয়া ১১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসিফকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চায়।

শুনানি শেষে আদালত তা নাকচ করে দিয়েছেন। অন্যদিকে আসিফ আকবরের আইনজীবী আসাদুজ্জামান ও ফারুক মিয়া তার জামিনের আবেদন করেন। এ বিষয়েও আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৫ জুন) রাতে রাজধানীর মগবাজারে নিজ স্টুডিও থেকে আসিফ আকবরকে গ্রেফতার করে সিআইডি।

সুত্র- ইত্তেফাক ৬ জুন ২০১৮/বিডিএন

ইমরান এইচ সরকারকে র‌্যাব আটক করেছে

জগন্নাথপুর টুডে ডেস্ক:

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে আটক করেছে র‌্যাব-১০। বুধবার (৬ জুন) বিকালে তাকে রাজধানীর শাহবাগ থেকে আটক করা হয়। এ সময় ইমরান একটি কর্মসূচিতে ছিলেন।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, অভিযোগের প্রেক্ষিতে ডা. ইমরান এইচ সরকারকে আমরা আটক করেছি। তবে বিষয়টি যাচাইবাছাই চলছে।

জ.টুডে-৬ জুন ২০১৮/বিডিএন

প্রতিমন্ত্রী এম এ মান্নানের ডিও লেটারে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নে ৫০লাখ টাকার অনুদান

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের ডিও লেটারের মাধ্যমে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জের ১০টি শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নে ৫০লাখ টাকা অনুমোদন হওয়ার পর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রতিষ্টানগুলো হচ্ছে জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজে ৫লাখ টাকা, পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ে ৫লাখ টাকা, বালিকান্দি ইসলামিয়া মাদ্রাসায় ৫লাখ টাকা, রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া মাদ্রাসায় ৫লাখ টাকা, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজে ৫লাখ টাকা, আমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৫লাখ টাকা, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৫লাখ টাকা, শ্রীরামপুর ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ে ৫লাখ টাকা, পাগলা নারাইনপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ৫লাখ টাকা।

অর্থ প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্টানের সংস্কার ও উন্নয়নের জন্য ৫০লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। ইতো মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

জ.টুডে- ৬ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আজমল হোসেন মিঠু

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা তরুন সমাজকর্মী শিক্ষানুরাগী আজমল হোসেন মিঠু।

গত ৫ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট’র বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে ৪ সদস্যের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ৬মাসের জন্য অনুমোদন করেছেন।

এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম আকন্দ শিক্ষক প্রতিনিধি, মো: শাহ গোলাপ মিয়া অভিভাবক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব।

এদিকে আজমল হোসেন মিঠু রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় সুশীল সমাজসহ বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।

জ.টুডে-৬ জুন ২০১৮/বিডিএন