জগন্নাথপুরে মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের আয়োজনে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে। রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।

পরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে মুক্তিযোদ্ধা ও মুক্ত দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানার ওসি তদন্ত নব গোপাল দাশ,

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হক, মুক্তিযোদ্ধা রঞ্জিত কান্তি দাশ, আব্দুল হক, আব্দুল মতিন, সত্যন্দ্র কুমার দাশ, কবিন্দ্র কুমার দাশ, নরেন্দ্র কুমার দাশ, হাজি মনা মিয়া, বনমালী দাশ,

রবিন্দ্র কুমার দাশ, হাজি আব্দুল কাদির, বীরেন্দ্র কুমার দাশ, ইলিয়াছ আলী, আব্দুল হাফিজ, আছলম উল্ল্যা, দিলীপ কুমার গোপ, গৌরাঙ্গ কুমার গোপ, গগেন্দ্র কুমার দাশ, শৈলেন্দ্র নম: সুদ্র, কমর মিয়া, উপজেলা সন্তান কমান্ডের আহবায়ক আবুল কয়েছ, সন্তান কমান্ড নেতা শাহ সিরাজ কুতুবী, জিয়াউর রহমান,

শাহ জামাল, মিছির আলী, গোপাল গোপ, প্রদীপ বৈদ্য, আজিজ মিয়া, খোকন গোপ, শৈলেন্দ্র দাশ, আবু খালেদ চৌধুরী, প্রবিন্দ্র দাশ, মনরেন্দ্র দাশ, রিপন মিয়া, রাসেল মিয়াসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরের মীরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নৌকার সমর্থনে সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের সমর্থনে সভা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানে সকলকে আহবান জানানো হয়।

আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য এমেল মিয়ার সভাপতিত্বে ও মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আলী,

আব্দুল কাদির, মনফর আলী, খিজির খান, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান, আবু নাছের, ছাত্রনেতা সাদ্দাম হোসেন, রাসেল, কাওছার, মিজান, সেলিম প্রমূখ।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী

স্টাফ রিপোর্ট:
নানা জল্পনা কল্পনার পর সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্যাডে দলের মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষনা করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠি জেলা রিটার্নিং অফিসারের নিকট দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিএনপির মহা-সচিব স্বাক্ষরিত চিঠি তিনি পেয়েছেন।

প্রসঙ্গত, ২০০৫ সালে এই আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে আওয়ামী লীগের প্রয়াত নেতা হারুনুর রশীদ হিরন মিয়ার ১৮তম স্মরন সভায় প্রতিমন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার ১৮তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (০৮ ডিসেম্বর) বেলা ২টায় জগন্নাথপুর বাজারে মরহুম হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন

মরহুম হারুনুর রশীদ হিরন মিয়া ছিলেন একজন আপাদমস্তক রাজনীতিবিদ। দীর্ঘ বর্ণিল রাজনৈতিক জীবনে এবং জনপ্রতিনিধি হয়ে জনগনের কল্যানে কাজ করে গেছেন। তিনি ছিলেন মানুষের আত্মনিবেদিত প্রান। হিরন মিয়ার বর্নাঢ্য জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে তিনি বলেন তার কর্মক্ষমতাকে আমরা আমাদের অনুপ্রেরনা

হিসেবে লালন করে এবং মুক্তিযোদ্ধের একজন সংগঠক হিসেবে তার যে অবদান ছিল সে অবদানের কথা স্মরন করে মরহুম হিরন মিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন অতীতের আমার ভূলভ্রান্তি হলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখে ৩০ ডিসেম্বর নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।

এম এ মান্নান জগন্নাথপুরসহ পুরো জেলা ব্যাপী উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন আগামীতে জগন্নাথপুরে ইকড়ছই মাদ্রাসা সংলগ্ন হিরন মিয়া স্টেডিয়াম, আধুনিক হাসপাতাল, টেক্্রটাইল ইনষ্টিটিউট ও কৃষি ইনষ্টিটিউট নির্মাণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

GE DIGITAL CAMERA

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুন্নাহার শাহানা রব্বানী,

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল আলম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম,

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু।

মরহুম হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের সভাপতি পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে ও স্মৃতি সংসদের সাধারন সম্পাদক শশীকান্ত গোপের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার পুত্র স্মৃতি সংসদের উপদেষ্টা

ও জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, আওয়ামী লীগ নেতা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি,

যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট শুকুর আলী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,

তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, উপজেলা কৃষকলীগ সভাপতি আফছর উদ্দিন ভুইয়া,

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসম আবু তাহিদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সাংবাদিক শংকর রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম,

মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার পুত্র সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী বজলুর রশীদ ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিরন মিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুকুর আলী ভুইয়া।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে কালীপূজা পরিদর্শনে প্রতিমন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষ একত্রে বসবাস করতে সমান সুযোগ সুবিধা দিয়ে দেশ পরিচালনা করে যাচ্ছেন।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন দেশ বিরোধী চক্র নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদের প্রতিহত করে সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গঠনে নৌকায় রেকর্ড পরিমান ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারণের প্রতি আহবান জানান। তিনি নিজের প্রসঙ্গে বলেন ১০টি বছর আপনাদের সেবায় কাজ করেছি।

শেখ হাসিনা আবারো আপনাদের পাশে থেকে গরীব দুঃখী মেহনতি মানুষের কল্যাণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্টান সহ সর্বোপরি উন্নয়নে কাজ করে যেতে দলীয় মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। জগন্নাথপুর সহ পুরো জেলা ব্যাপী উন্নয়নের স্বপ্ন পূরনে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় শশ্মান মন্দিরের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

তিনি শুক্রবার(৭ ডিসেম্বর) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর এলাকার নলজুর নদীর তীরবর্তী কেন্দ্রীয় শশ্মান ঘাটে কালী মন্দিরে শহরের বাসুদেব বাড়ী এলাকার বাসিন্দা ব্যবসায়ী কাজল বণিকের আয়োজনে বাৎসরিক কালী পূজা অনুষ্টান পরিদর্শনে উপরোক্ত কথাগুলো বলেন।

কালী পূজা উদযাপন কমিটির সহ সভাপতি বিভাষ দেব’র সভাপতিত্বে ও কালী পূজার আয়োজক পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কাজল বণিকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আওয়ামী লীগ নেতা পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিনয় ভূষন বনিক, খোকন সুত্রধর, সুধাংশু শেখর রায় বাচ্চু, সতিশ গোষ্মমী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, আওয়ামী লীগ নেতা পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ,

পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, চিলাউড়া হলদিপুর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি মাহবুব রহমান ভূইয়া, সাইফুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভূইয়া প্রমূখ।

জ.টুডে-বি ডি নাথ

True friend of Bangladesh Nora Shariff remembered

M Shahed Rahman, Chief Correspondent London:

A memorial meeting organised by the UK Ekattorer Ghatak Dalal Nirmul Committee was held on 2 December at a college in Commercial Road, East London on the occasion of the 5th death anniversary of Bangladesh’s noble friend Barrister Nora Shariff.

The newly appointed Bangladesh High Commissioner to the UK Saida Muna Tasneem was present as the chief guest while the Deputy High Commissioner Zulqar Nain was present as the special guest in the event conducted by Nirmul Committee’s General Secretary Jamal Ahmed Khan and chaired by Nirmul Committee’s President Nooruddin Ahmed. The president of the United Kingdom Awami League Sultan Mahmud Shariff and journalist columnist Abdul Gaffar Choudhury were present as chief speakers.

Maulana Kutub Uddin recited from the Quran at the beginning of the remembrance meeting. Then Jamal Khan presented a brief life sketch of Barrister Nora Shariff. He said Barrister Nora Shariff was Irish, born in Ireland’s capital Dublin. Nora Shariff graduated as a linguist from Dublin, then went to study agriculture in France. From there she came to London and met Sultan Shariff, during the six-point movement.

Nora Shariff married Sultan Mahmud Shariff on 30 September 1968. Following Bangladesh’s’ independence Nora Shariff spent three years in Bangladesh, as a teacher in the law department of Dhaka University. She returned to England after the assassination of Bangabandhu in August 1975. For the last four decades, she had been active in almost every democratic cause related to Bangladesh.

Since the beginning of the justice process at the International Crimes Tribunal in Bangladesh in 2010, she had been a very active member of ICSF having played an integral role in the organisation’s Europe based networking and lobbying activities, and regular workshops for activists to support the ICT and the justice process. Nora Shariff used to wear sari as a Bengali woman. She knew Latin language and was fluent in Irish, English, Bengali, French and Italian also.

She always spoke to Bengalis in Bengali. In 1971, of our foreign friends who stood beside Bangladesh to contribute and participated in the liberation war were honoured by the Bangladesh government. In 2012, in recognition for her contribution in the Liberation War of Bangladesh, she was honoured with the ‘Friends of Bangladesh Liberation War’ by the Government of the People’s Republic of Bangladesh.

Chief guest Bangladesh’s High Commissioner Saida Muna Tasneem proposed of setting up a Foundation in London so that future generation would know more about Nora Shariff. Chief speaker journalist Abdul Gaffar Choudhury said that Nora Shariff helped to send a lawyer to assist Bangabandhu in the Agartala conspiracy case and did a lot of work towards war crimes trial.

Others who spoke at the event were two daughters of Sultan Mahmud Shariff and Nora Shariff, Razia and Fauzia, Acting General Secretary of the United Kingdom Awami League Naimuddin Riaz, Vice President Zalal Uddin, Organizing Secretary Abdul Ahad Chowdhury, Sajjad Miah, Mohila Awami League’s Khaleda Qureshi, Anjuman Aara Anju, Husneara Matin, Nazma Hussein, Nirmul Committee’s advisor freedom fighter Khalil Kazi, freedom fighter Lukman Hossain,

Bengali TV’s Samadul Haque, ATN’s Urmi Mazhar, JASOD’s Mojibul Haque Moni, , Shahin Akhtar, Nasima Rahim, Shahin Nahar, Salma Akhtar, Rozi, Shahnaz Shumi, Mita Kamran, Munira Molly, Miftat Noor, Mahmuda Moni , Nirmul Committee’s Ruby Haque, Pushpita Gupta, Smriti Azad, Salma Akhter Josna, Jubo Mohila League’s Sajia Snigdha & Jennifer. People of all levels of the community were present at the event.

On 29 November 2013, after months of battle with cancer, Nora Shariff passed away in her London home at the age of 70 years. She will always be fondly remembered as a true friend of Bangladesh.

jptoday – b. d. nath

UCL event ‘Reflections on 1971’ to celebrate Bangladesh’s Victory Day

london office :

An event titled ‘Reflections on 1971’ was held on 4 December at the University College London (UCL) organised by the UCL Bangla Society to coincide with the month of Victory of Bangladesh.

The event was held in Chadwick Building G08 UCL that included a documentary film screening and photo exhibition supported by the Drik Picture Library and the Swadhinata Trust. A panel based discussion with LSE’s Dr David Lewis, Drik CEO Saiful Islam & Rini Reka was chaired by Nazifa Ullah of UCL Bangla Society.

Saiful Islam gave a brief snapshot of Bangladesh’s contemporary history using images of Drik while Rini Reka spoke about her own experience of displacement during the war and finally taking refuge in neighbouring India and working in the refugee camps. Dr David Lewis brought the discussion to present day and Bangladesh’s position in the world today. He praised Bangladesh for moving forward despite being a war torn country in 1971. He said Bangladesh was doing well in terms of its economy and other social factors including health, and education.

Nazifa Ullah, one of the organisers of the event said 1971 marks the bloody birth of Bangladesh, and the end of the genocide endured by the people. The roots of 1971 can be traced back to the partition of India in 1947, the Bengali language movement, through to the 9 months of war and 3 million martyrs that liberated the country. She added, ‘The impacts of this period are still felt within regional, national and international spheres, and leave much to be discussed.

jptoday – b.d.nath

জগন্নাথপুরে চিলাউড়া বাজারে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এম এ মান্নানের আঞ্চলিক নির্বাচনী কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর -দক্ষিন সুনামগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের আঞ্চলিক নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বুধবার( ৫ ডিসেম্বর ) বিকেলে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন এখানে কারো কোন মতবিরোধ থাকতে পারে না বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গনজোয়ার কে বেগবান রাখতে ঐক্য বদ্ব হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গফুরের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ইউ.পি সদস্য মোঃ সুজাত মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু , উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভুইয়া, আওয়ামী লীগ নেতা চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া,

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী সুনা মিয়া, আওয়ামী লীগ নেতা জামাল আহমদ, আবু তাহের , উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সিলেট এমসি কলেজ ছাত্রলীগ নেতা আক্তার হোসেন প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবুল মাহমুদ, ইউপি সদস্য জুয়েল মিয়া, ইউপি সদস্য হিরা মিয়া, যুবলীগ নেতা রফিকুল ইসলাম তাজ, ছাত্রলীগ নেতা তোহা চৌধুরী, ছায়াদ আহমদ ভূইয়া, সজিব রায় দূর্জয়, সুহিন আহমদ, ফরহাদ আহমদ, রিদুয়ান আহমদ, জাহেদ মিয়া, আব্দুল মন্নান, আখলাকুর রহমান লুলু, আব্দুল গফুর, হানিফ উল্লাহ, আনোয়ার মিয়া, আব্দুল হান্নান, সাজন মিয়া, ইউছুফ আলী, ছুরত আলী, গফুর মিয়া,

রহিম মিয়া, তকবুল হোসেন, আব্দুল মালেক, সুনাই মিয়া, আব্দুল মালিক, আব্দুস শহিদ, আলেখ মিয়া, সুলতান মিয়া, সাব্বির আহমদ, গিয়াস উদ্দিন, কবির মিয়া, জিয়াউর রহমান, আলামিন, নুর মিয়া, ফয়জুল ইসলাম, সুফি মিয়া, সাজ্জাদ মিয়া, সজ্জাদ আলী, নছির খাঁ, আব্দুল মনাফ, সাবাজ মিয়া, আতাউর খাঁন, আকল মিয়া, রাহিম আলী, হাসান আহমদ প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলোয়াত করেন ছাত্রলীগ নেতা সেবু আহমদ।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে পুলিশের দুঃসাহসিক অভিযান ॥ অস্ত্র গুলি সহ ২ কুখ্যাত ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে পুলিশের দুঃসাহসিক অভিযানে অস্র  গুলি সহ আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার বাদশা মিয়া @ বাচা (৩৮) ও মোজাক্কির আলীকে (৪০) গ্রেফতার করা হয়েছে। বুধবার(০৫ ডিসেম্বর) ভোর রাতে জগন্নাথপুর থানার এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে

এস আই কবির উদ্দিন,  এস আই অনিক চন্দ্র দেব ও এ এস আই ফিরোজ মিয়া সহ একদল পুলিশ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারে অভিযান চালিয়ে ১টি পাইপগান ২ রাউন্ড গুলিসহ ডাকাত বাদশা মিয়া @ বাচা ও মোজাক্কির আলীকে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুডে ডটকমকে জানান গ্রেফতার কৃত ডাকাত সর্দার বাদশা মিয়া @ বাচা ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের মান উল্লাহর ছেলে, ডাকাত মোজাক্কির আলী জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের চন্দন মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি খুনসহ একাধিক মামলা রয়েছ।

এ ব্যাপারে এস আই লুৎফুর রহমান বাদী হয়ে অস্র আইনে মামলা দায়ের করেছেন। এদিকে কুখ্যাত ডাকাত সর্দার খুনী বাদশা মিয়া উরফে বাচা ও মোজাক্কির আলী পুলিশের খাঁচায় বন্দী হওয়ার খবর ছাতক ও জগন্নাথপুর উপজেলায় পৌছলে সর্বত্রই জনমনে স্বস্তি ফিরে আসে।

জ.টুডে- বি ডি নাথ

জগন্নাথপুরে শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্ট:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্টাতা শেখ ফজলুল হক মনির ৭৯ তম জন্ম দিন উপলক্ষে মঙ্গলবার ৪ ডিসেম্বর বিকেলে জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া মাহবুব, সহ সভাপতি এম ফজরুল ইসলাম, সহ সভাপতি সালেহ আহমদ, যুগ্ন সম্পাদক এনামূল হক এনাম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, বকুল গোপ, এমদাদ আহমদ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহীম আলী, সদস্য কবির আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়, রাজীব চৌধুরী বাবু, বিশ্ব বৈদ্য, সুমন মিয়া সৈয়দ জিতু মিয়া প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জেলা পরিষদ সদস্য হাজি মাহতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, আওয়ামী লীগ নেতা পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, ইউপি সদস্য তেরাব আলী,

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু কয়েছ, যুগ্ম আহবায়ক ফকির আজিজ মিয়া, আব্দুল সোবহান, মো: আছিম উল্লা, ইউনিয়ন যুবলীগ নেতা সুহিন আহমদ দুদু, কামরুল বক্স, আবুল কালাম, রায়হান মিয়া প্রমূখ। পরে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।

জ.টুডে- বি ডি নাথ