০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের মীরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নৌকার সমর্থনে সভা অনুষ্টিত
- Update Time : ১১:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮
- / 681
স্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের সমর্থনে সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদানে সকলকে আহবান জানানো হয়।
আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য এমেল মিয়ার সভাপতিত্বে ও মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আলী,
আব্দুল কাদির, মনফর আলী, খিজির খান, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান, আবু নাছের, ছাত্রনেতা সাদ্দাম হোসেন, রাসেল, কাওছার, মিজান, সেলিম প্রমূখ।
জগন্নাথপুর টুডে/১৮










