জগন্নাথপুরে দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে ২ শিক্ষককে প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌরশহরের ইকরছই জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে ২শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার অপরাধে ২শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন।

প্রত্যাহার হওয়া শিক্ষকরা হলেন উপজেলার পাটলী ইউনিয়নের হযরত আবু ব্বকর সিদ্দিক(রাঃ)সুন্নি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইমদাদ হোসেন এবং পৌর শহরের আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল বশির।

উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম জানান, পরীক্ষার হলে শিক্ষার্থীদের সহযোগিতার বিষয়টি তাৎক্ষনিক ভাবে প্রমাণিত হওয়ায় তাদের পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

তবে ঐ ২শিক্ষকের পরীক্ষায় দায়িত্ব পালনের অবহেলার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবেন। কেন্দ্র সচিব অধ্যক্ষ মো.ছমির উদ্দিন শিক্ষক প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে জানান, দায়িত্ব অবহেলার কারনে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ঐ ২শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

আইজিপি ব্যাজ পেলেন জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী

নিজস্ব প্রতিনিধি:

আইন শৃংখলা রক্ষা ও কর্ম ক্ষেত্রে কৃতিত্বপূর্ন বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আইজিপি ব্যাজ পেয়েছেন জগন্নাথপুর থানার

অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী।

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বুধবার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ২০১৮সালে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের সাহসী ও চৌকশ অফিসার ফোর্সদের

মধ্যে আইজিপি ব্যাজ প্রদান করা হয়।

আইন শৃংখলা রক্ষা ও কর্ম ক্ষেত্রে কৃতিত্বপূর্ন বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জগন্নাথপুর থানার

অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরীকে ব্যাজ

পড়িয়ে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড.

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার)। এসময় অতিরিক্ত

আইজিপি মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান

মিয়া, সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম,

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকত উল্লা খাঁন সহ পুলিশের

উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ

চৌধুরী আইজিপি ব্যাজ পদক প্রাপ্তিতে সিলেট রেঞ্জের ডিআইজি

মো. কামরুল আহসান বিপিএম, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকত

উল্লা খাঁন এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং থানার সকল

অফিসার ফোর্সদের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার জন্য বিশেষ কৃতজ্ঞতা

প্রকাশ সহ জগন্নাথপুর থানার সর্বস্তরের জনগনকে আইন শৃংখলা রক্ষায়

সার্বিক সহযোগিতা করায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে

ভবিষ্যৎ কর্মময় জীবনের সাফল্য অর্জনে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য সুনামগঞ্জ জেলায় ৬ষ্ঠ বার নির্বাচিত জেলার শ্রেষ্ঠ অফিসার

ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জগন্নাথপুরে আইন

শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য গত বছরের ২৩ অক্টোবর নেলসন ম্যান্ডেলা

পিস এ্যাওয়ার্ড ও সনদপত্র পেয়েছেন। ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন

নিয়ে গঠিত জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ

হারুনুর রশীদ চৌধুরী যোগদানের পর থেকেই চোর, ডাকাতসহ

বিভিন্ন অপরাধী গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধারে সফলতা অর্জন এবং

থানার প্রতিটি এলাকায় আইন শৃংঙখলা পরিস্থিতি উন্নতি কল্পে

কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করন সহ সৎ,

দক্ষ ও চৌকশ পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে প্রসংশা

কুড়িয়েছেন। পাশাপাশি ক্রীড়া সংগঠক ও একজন কৃতি খেলোয়ার

হিসেবে সুনাম অর্জন কারী মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী

জনসাধারণ, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের

মনিকোঠায় স্থান করে নিয়েছেন।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ আইজিপি ব্যাজ পদকে মনোনিত

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি  মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সর্বোচ্চ আইজিপি ব্যাজ পদকে মনোনিত হযেছেন।

ক্লু-বিহীন খুন, অপহরন ধর্ষন, গনধর্ষন মামলার মূল রহস্য উদঘাটন সহ ঘটনায় জরিত আসামীদের গ্রেফতার সহ আইন শৃংখলা রক্ষায় বিশেষ নৈপুন্য অবদান রাখায় অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে  সর্বোচ্চ আইজিপি ব্যাজ পদকে মনোনিত করা হয়।

এদিকে সুনামগঞ্জ জেলায় ৬ষ্ঠ বার নির্বাচিত জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে  আইন শৃংখলা রক্ষায় বিশেষ  অবদানের জন্য গত বছরের ২৩  অক্টোবর নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ও সনদপত্র পেয়েছেন।

প্রসঙ্গঁত  ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর থানায় ২০১৭ সালের শুরুতে অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী যোগদানের পর থেকেই চোর, ডাকাতসহ বিভিন্ন অপরাধী গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধারে সফলতা অর্জন এবং  থানার  প্রতিটি এলাকায় আইন শৃংঙখলা পরিস্থিতি উন্নতি কল্পে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করনসহ সৎ,দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে প্রসংশা কুড়িয়েছেন।

পাশাপাশি ক্রীড়া সংগঠক ও একজন কৃতি খেলোয়ার হিসেবে সুনাম অর্জন কারী মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ইতোমধ্যে জনসাধারণ, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের মনিকোঠায় স্থান করে নিয়েছেন ।

অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী তার এই সাফল্যের জন্য সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান, জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ ও জগন্নাথপুর থানার অফিসার ফোর্স এবং জনসাধারণের প্রতি অভিন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যৎ কর্মময় জীবনের সাফল্য অর্জনে দোয়া কামনা করেছেন।     

জগন্নাথপুরে পাটলী মহিলা কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন: দেশের অগ্রগতিতে শিক্ষার বিকল্প নেই পরিকল্পনামন্ত্রী

স্টাফ রির্পোটার:

জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, বিগত ১০ বছরের উন্নয়ন দেখই জনগন বিশ্ব বাঙ্গলীর নেত্রী শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। আওয়ামী লীগ সরকার দেশ ও জনগনের কল্যাণে কাজ করে বলেই জনগন তাদের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছে।

দেশের শিক্ষা ব্যবস্থা অগ্রাধিকার দিয়ে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের মহোৎসব সৃষ্টি-করেছেন উল্ল্যেখ করে মন্ত্রী বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে নাগরিক বৃন্দের প্রতি আহবান জানান। মন্ত্রী বলেন শিক্ষার কোন বিকল্প নেই আবার কু শিক্ষার ও যেন বিকল্প নেই অর্থাৎ কু শিক্ষার বিকল্প সু-শিক্ষা আর সু-শিক্ষার বিকল্প গভীর খাঁদ যদি অন্ধকার অতল দুনিয়া, মুর্খতার জন্য আমরা কি সেদিকে  দিকে যাব না আলোর পথে যাবো এসবের সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে।

তিনি নারী শিক্ষা প্রসারে পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক সহ দেশ ও প্রবাসে অবস্থানরত পাটলী ইউনিয়ন বাসীর মহিলা কলেজ প্রতিষ্টার জন্য ভূয়াশী প্রশংসা করে-এর অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ^াস দিয়ে- ইউ, পি চেয়ারম্যান সিরাজুল হকের প্রতি অভিনন্দন জানান। জগন্নাথপুর উপজেলা পাটলী ইউনিয়নের পাটলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাটলী ইউনিয়ন মহিলা কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সূধী সমাবেশে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান উপরোক্ত কথাগুলো বলেছেন।

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাটলী ইউনিয়ন মহিলা কলেজের উদ্যোক্তা সিরাজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম,

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ বিউবো আবাসিক প্রকৌশলী মোঃ আজিদুল ইসলাম আজাদ, উপ-সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাভেল,

পাটলী এলাকার বাসিন্দা সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হুসেন আহমদ, পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি আব্দুল মছব্বির দুলু, এলাকার বিশিষ্ট মুরব্বি লালা মিয়া, আসাদুর রাজা চৌধুরী, আকিকুর রহমান কোরেশী, আব্দুল জলিল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার উদ্দিন, ইউ.পি সদস্য জসিম উদ্দিন ফারুক,

সায়াদুর রহমান, তরুন সমাজকর্মী এনাম শাহ কেনান প্রমুখ। পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক জানান, ১শ ১০ শতাংশ ভূমির উপর চারতলা ভবন নিমার্ণে প্রায় ৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে কলেজের শিক্ষাকার্যক্রম পরিচালিত হবে বলে।

লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনে এমদাদুল হক সভাপতি, জুবায়ের সেক্রেটারি, আসম মাছুম কোষাধ্যক্ষ নির্বাচিত

মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন :

আনন্দঘন পরিবেশে অনেক জল্পনা কল্পনা শেষে ফলাফলের মাধ্যমেই যবনিকা টানা হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন-২০১৯ । এবারের নির্বাচনে সৈয়দ নাহাস পাশা টিম ও এমদাদুল হক চৌধুরী,  এদুটি টিমে মোট ১৫টি পদের মধ্যে ৩০জন প্রার্থী হয়েছিলেন।  

রবিবার ( ২৭ জানুয়ারি ২০১৯) পূর্বলন্ডনের স্থানীয় একটি হলে লন্ডন বাংলা প্রেসক্লাবের ২০১৯-২০ কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের পূর্বে  একই ভ্যানুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে যুক্তরাজ্যের প্রেস ক্লাবের অধিকাংশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে ব্যাপক আলোচনায় অংশ গ্রহণ করে এজিএম কে প্রাণবন্ত করে তোলেন। এ সভায় সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের সম্পাদকীয় রিপোর্ট ,

ট্রেজারার আসম মাছুম বার্ষিক অর্থনৈতিক রিপোর্ট পেশ করেন এবং সভাপতি সৈয়দ নাহাস পাশা স্বাগত বক্তব্য রাখেন। সাংবাদিক নেতৃবৃন্দ প্রশ্ন-উত্তর পূর্বে উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । এজিএম শেষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ২০১৯-২০ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এ নির্বাচনে বিজয়ী হয়েছেন এমদাদুল হক চৌধুরী ও মোহাম্মদ জুবায়েরের নেতৃত্বাধীন এমাদ-জুবায়ের প্যানেল। মোট ১৫টি পদের মধ্যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারীসহ ১০ টি পদ লাভ করেন এমাদ-জুবায়ের প্যানেল।

বিপরিতে ট্রেজারার, আইটি সেক্রেটারী ও কমিউনিকেশন সেক্রেটারীসহ মোট ৫টি পদ লাভ করেছেন সৈয়দ নাহাস পাশার নেতৃত্বাধীন টিম নাহাস পাশা। 

নির্বাচনে সভাপতি প্রার্থী সৈয়দ নাহাস পাশাকে ১২ ভোটের ব্যবধানে হারিয়েছেন মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশার মোট ভোটের সংখ্যা ১৫১ এবং মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরীর মোট প্রাপ্ত ভোট ১৬৩। 

সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মোহাম্মদ জুবায়ের ৭৯ ভোটের ব্যবধানে আনিসুর রহমান আনিছকে হারিয়ে পুন:নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ জুবায়ের পেয়েছেন ১৯২ ভোট, আনিসুর রহমান আনিছ পেয়েছেন ১১৩ ভোট।

কোষাধ্যক্ষ পদে সাংবাদিক আবু সালেহ মোহাম্মদ মাসুম তার আগের অবস্থান ধরে রেখেছেন।

এ নির্বাচনে সাবেক কোষাধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ মাসুম পেয়েছেন ২০০ ভোট, আব্দুল কাদির চৌধুরী মুরাদ পেয়েছেন ১০৭ ভোট।  আসম মাছুম পুন:নির্বাচিত হয়ে আব্দুল কাদির চৌধুরী মুরাদকে ৯৩ ভোটের ব্যবধানে হারিয়েছেন। 

এসিস্ট্যান্ট সেক্রেটারি পদে মতিউর রহমান চৌধুরী হারিয়েছেন মোহাম্মদ সোবহানকে। মতিউর রহমান চৌধুরী ৫৩ ভোটের ব্যবধানে হারিয়েছেন গত বারের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ সোবহানকে। মতিউর রহমান চৌধুরীর প্রাপ্ত ভোট ১৭৮ আর মোহাম্মদ সোবহান পেয়েছেন ১২৫ ভোট।

কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে এম এ কাইয়ুম হারিয়েছেন জাকির হোসেন কয়েছ কে। এম এ কাইয়ুম এর প্রাপ্ত ভোট ১৬৪, জাকির হোসেন কয়েছ পেয়েছেন ১৩৯।

ট্রেনিং এন্ড রিসার্চ সেক্রেটারি হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ইব্রাহিম খলিল মাত্র ৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন শক্ত প্রতিদন্দ্বি আহাদ চৌধুরী বাবু কে। 

সাবেক ট্রেনিং এন্ড রিসার্চ সেক্রেটারি  ইব্রাহিম খলিলের প্রাপ্ত ভোট ১৫৫, আহাদ চৌধুরী বাবু‘র প্রাপ্ত মোট ভোট ১৫১।

ইনফরমেশন এন্ড টেকনোলজি সেক্রেটারি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আনোয়ার শাহজাহানকে হারিয়েছেন সালেহ আহমদ।

আনোয়ার শাহজাহানের মোট প্রাপ্ত ভোট ১২৮ আর সালেহ আহমদ পেয়েছেন ১৮০ ভোট। সালেহ আহমদ ইনফরমেশন এন্ড টেকনোলজি সেক্রেটারি পদে পুন:নির্বাচিত হলেন।

ইভেন্টস এন্ড ফেসিলিটিজ সেক্রেটারি পদে আজহার ভুঁইয়াকে হারিয়েছেন রেজাউল করিম মৃধা। আজহার ভুঁইয়ার মোট প্রাপ্ত ভোট ১৩৫ আর রেজাউল করিম মৃধা পেয়েছেন ১৭১।

নির্বাহী সদস্য পদে মোট ৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন  মোট ১১ জন প্রার্থী।  বিজয়ী প্রার্থীরা হলেন- আব্দুল কাইয়ুম ১৯১ ভোট, রুপি আমিন ১৬৫ ভোট, মো. এমরান আহমদ ১৫৭ ভোট, পলি রহমান ১৫৭ ভোট, নাজমুল হোসেইন ১৫৬ ভোট, এবং শাহনাজ সুলতানা ১৪৭ ভোট।

উল্লেখ্য নির্বাহীসদস্যপদে মোট ৬জন বিজয়ীর মধ্যে ৩ জনই নারী সদস্য বিজয়ী হয়েছেন। নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন কমিউনিটি ব্যক্তিত্ব বজলুর রশীদ এমবিই, আজিজ চৌধুরী ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া। 

জগন্নাথপুরে স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীট স্বরুপ চন্দ্র সরকারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

আজ রবিবার সকাল ১০ টায় বিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগীতার উদ্ধোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছায়াদ আলী।

উদ্ধোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, শিশুদের সুস্থ প্রতিভা বিকাশে শিক্ষাঅর্জনের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চার প্রতি মনোযোগী হতে হবে।

তিনি তথ্য প্রযুক্তির এ যুগে মেধা ভিত্তিক শিক্ষা অর্জন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগীতা সভাপতি মো. ছায়াদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মখলিছুর রহমান,

উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায়, স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আজাদ আলী, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আব্দুল হাই।

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক গুরুপদ সূত্রধরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাজিবুল হাসান, হাবিবুর রহমান, জনিরঞ্জন দে, মো. আনোয়ার হোসেন, মো. জিয়াউর রহমান, অশোক রঞ্জন দাশ, ফেরদৌস আহমদ রানা, শাহ্ আলম প্রমুখ।

পরে মশাল জ্বালিয়ে প্রতিযোগিতা উদ্ধোধন করা হয়। বিকাল ৪টায় ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি শিক্ষানুরাগী মো. আজাদ আলী বলেছেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অর্জন বিশ্বেরর বিভিন্ন দেশে প্রসংশা পাচ্ছে।

যুৃব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলার কোন বিকল্প নেই উল্লেখ করে বলেন খেলাধুলা ও সংস্কৃতিক চর্চা মানুষকে সবসময় ভালো কাজে উৎসাহিত করে।

বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক গুরুপদ সূত্রধরের সভাপতিত্বে ও শিক্ষক অশোক রঞ্জণ দাশের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য

জগন্নাথপুর অনলাইনে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক বৃন্দ পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আজাদ আলী।

জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী.. বিশ্ব বাঙ্গালীর নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম হবে শহর

স্টাফ রিপোর্টার:

জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন নেতা ছাড়া কাজ হয় না, আমাদের নেতৃত্ব পরিস্কার সাহসী, অভিজ্ঞ এবং দেশ প্রেমিক শতভাগ অকৃত্রিম অসাম্প্রদায়িক, আধুনিক বাঙ্গালী। বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্ব বাঙ্গালীর নেত্রী শেখ হাসিনাকে তার অবস্থানে আরো শক্তিশালী করে তুলতে হবে।

তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশের স্বপ্নস্বাদ পূরণ হবে। দেশে এখন উন্নয়নের মহোৎসব চলছে উল্ল্যেখ করে মন্ত্রী বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম হবে শহর। আর সে লক্ষ্যকে সামনে রেখেই দেশের উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

আজ শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে পাটলী ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে তাঁকে দেয়া গণসংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান উপরোক্ত কথাগুলো বলেছেন।

মন্ত্রী বিশাল গণসংবর্ধনায় আবেগণ বক্তব্যে বলেন আমার পড়ন্ত বেলায় আমাকে ভালোবাসা দেখিয়েছেন ও আত্নবিশ্বাস যোগিয়েছেন। ফুলে ফুলে সিক্ত করেছেন, হাতের ছোঁয়া দিয়ে উষ্ণ করেছেন, এজন্য আপনাদের কাছে চির কৃতজ্ঞ।

মন্ত্রী আরো বলেন আত্মবিলাসী রাজনীতি করতে হবে। প্রমাণ হয়েছে যারা ২০১৪ সালে বয়কট করে নিজেরা আত্মহত্যা করেছিল তারা এবার পুরোপুরি কবরস্থ হয়ে গেছে। আমাদের কোন আনন্দ নয়, আমরা চাই সুস্থ রাজনীতি করে দেশ প্রেমের মাধ্যমে জণগনের কল্যানে কাজ করতে।

তিনি বলেন লন্ডনে ঠান্ডা ঘরে বসে স্যুট টাই পরে যারা ইন্টারনেটে ইউটাবে বক্তত্বা দেন তাদের এই দিন শেষ হয়ে গেছে। এই সকল লোক যারা বাংলার মানুষের সঙ্গে মসকরা করে তাদেরকে চিরতরের জন্য বাংলার মানুষ নির্মূল করবে।

পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ,

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি পৌরসভার মেয়র আব্দুল মনাফ, সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশিদ ভূইঁয়া,

উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, তথ্য গবেষণা সম্পাদক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার,

পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, যুক্তরাজ্য যুবলীগ নেতা খসরুজ্জামান। পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মো. মতচ্ছির ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিমের যৌথ পরিচালনায়

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা পাটলী ইউ.পি সদস্য খালেদ হোসেন তালুকদার, যুবলীগ নেতা মুহিবুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ্ শাহরিয়ার ইমন, সাধারণ সম্পাদক এন আই রুকন প্রমুখ।

এর আগে পাটলী ইউনিয়নবাসীর উদ্যোগে পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাটলী মহিলা কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনে শেষেমন্ত্রী এম এ মান্নান বলেন, শিক্ষা বান্ধব আওয়ামী লীগ সরকার নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছেন।

এলাকাবাসীর মহতি কার্যক্রম এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হকের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনন্দন জানিয়ে এর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সিদ্দিক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,

সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান,

থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, মন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি হাবিবুব রহমান হাবিব,

যুক্তরাষ্ট আওয়ামী লীগ নেতা লিটন আহমদ তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা ছাত্রলীগ নেতা ছায়াদ আহমদ ভুইয়া, আব্দুল মুকিত  সহ প্রকৌশলী কর্মকর্তা, জন প্রতিনিধি রাজনৈতিক ও সুশিল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে আমেরিকা প্রবাসী আব্দুশ শহিদ ইব্রাহিমের পিতার মৃত্যু বার্ষিকীর স্মরণ সভা ও চাল বিতরনী অনুষ্টানে এম এ মান্নান

নিজস্ব প্রতিনিধি:

পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন দেশের জনগন উন্নয়ন চায়। গনতন্ত্রের মানষকণ্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের কল্যাণকর কাজ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছেন।

তিনি বিগত ১০টি বছরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন আগামী দিনগুলো হচ্চে জনগনের জন্য উন্নয়নের মহোৎসব, আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকলে ইউরোপ, যুক্তরাষ্ট্রের মত উন্নত রাষ্ট্রকে পেছনে পেলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।

জননেত্রী শেখ হাসিনার সরকার জনরায়কে মুল্যায়ন করে জনকল্যাণ মূলক কাজ বাস্তবায়নে অগ্রাধিকার দিবে। তিনি দেশের অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

বুধবার জগন্নাথপুর উপজেলার পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকার বাসিন্দা আমেরিকান বাংলাদেশি ওয়েল ফেয়ার অর্গানাইজেশন ইউ এস আই,এন, সির ফাউন্ডার সভাপতি আব্দুশ শহীদ ইব্রাহীমের উদ্যোগে ও জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা আই,এন,সির আয়োজনে

আওয়ামী লীগের প্রয়াত নেতা আলহাজ্ব মারফত আলীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও জগন্নাথপুর উপজেলার ৬ শতাধিক অসহায় দরিদ্র লোকজনদের মধ্যে চাল বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন।

পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান প্রয়াত আওয়ামী লীগ নেতা মারফত আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তিনি ছিলেন একজন সামাজিক ন্যায়পরায়ন ব্যাক্তি। তিনি মরহুমের আতœার শান্তি কামনা করে তার সুযোগ্য ছেলে আমেরিকা প্রবাসী আব্দুশ শহীদ ইব্রাহীমের মানবতার কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রমের জন্য অভিনন্দন জানান।

মন্ত্রী জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ সহ পুরো জেলা ব্যাপী উন্নয়নের বিভিন্ন চিত্র উল্লেখ করে বলেন শীঘ্রই জগন্নাথপুরে আরোও একটি আধুনিক হাসপাতাল নির্মান কাজ শুরু করা হবে।

মন্ত্রী আগামী দিনগুলো জনসেবায় কাটাতে চান উল্ল্যেখ করে বলেন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী দানশীল ব্যাক্তিত্ব আমেরিকা প্রবাসী আব্দুস শহিদ ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি পৌরসভার মেয়র আব্দুল মনাফ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর দিলোয়ার হোসেন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব,

এলজিইডির উপজেলা প্রকোশলী গোলাম সরোয়ার, জগন্নাথপুর থানার অসি তদন্ত নব গোপাল দাশ, উপজেলা আওয়ামী লীগ নেতা পৌরসভার সাবেক  চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান,

প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, উপজেলা যুবলীগের সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, যুক্তরাষ্ট্রের টেলিফনিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি লিটন আহমদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ছায়াদ আহমদ ভূইয়া, উপজেলা যুবলীগের স্ব্যাস্থ বিষয়ক সম্পাদক ইব্রাহীম আলী, হবিবপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাজী ইছরাক আলী,

যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল মছব্বির, যুক্তরাজ্য প্রবাসী এহসান বক্স সায়েখ, যুক্তরাজ্য প্রবাসী রবিউল আলম নানু, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শফিক আলী, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আছকন আলী, সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান ঝুনু, প্রবীণ সাংবাদিক কবি দিলদার হোসেন দিলু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ,

তছির আলী দিলু মিয়া, ব্যবসায়ী সাজিদুর রহমান, জগন্নাথপুর বাস শ্রমিক সমিতির সাবেক সভাপতি গোলাম রব্বানী, ওমান আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলী, সাজিদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, হবিবপুর গ্রামের চুনু মিয়া, হাজী আবরু মিয়া, আবু সাঈদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী হোসেন। মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর মান্নান, আমেরিকা প্রবাসী সাবিহা আক্তার শাহিদ রুহেনা।

শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ লন্ডন থেকে আরো ভালো দেশ হবে… পরিকল্পনা মন্ত্রী

জগন্নাথপুরে স্মরণ সভা ও প্রবাসীর উদ্যোগে চাল বিতরণ

বিশেষ প্রতিনিধি:

জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন বিগত ১০ বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের গনজোয়ারকে গতিশীল রাখতে জনগণ পুনরায় রাষ্ট্র ক্ষমতায় এনেছে। আগামীতে-শেখ হাসিনার নেতৃত্বে লন্ডন থেকে আরো ভালো একটি দেশ হবে।

তিনি বলেন শেখ হাসিনা সরকার বুঝতে পেরেছে বাংলাদেশ কিভাবে সম্পদ অর্জন করা যায়। তিনি বলেন স্বাধীনতা সংগ্রামে পরাজিত শত্রুরা এখনও দেশে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশকে রক্ষা করতে হলে শক্রদের দমন করতে হবে। তিনি দেশের সামাজিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান যানান।

আজ বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলার পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকার বাসিন্দা আমেরিকান বাংলাদেশি ওয়েল ফেয়ার অর্গানাইজেশন ইউ এস এ আই এন সির ফাউন্ডার সভাপতি আব্দুশ শহীদ ইব্রাহীমের উদ্যোগে ও জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা আই এন সির আয়োজনে আওয়ামী লীগের প্রয়াত নেতা

আলহাজ্ব মারফত আলী ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও জগন্নাথপুর উপজেলা ছয় শতাধিক অসহায় দরিদ্রদের মধ্যে চাল বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান উপরোক্ত কথা গুলো বলেছেন।

পরিকল্পনা মন্ত্রী প্রয়াত আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মারফত আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তিনি ছিলেন একজন সামাজিক ন্যায়পরায়ন ব্যাক্তি। তিনি মরহুমের আতœার শান্তি কামনা করে তার সুযোগ্য ছেলে আমেরিকা প্রবাসী আব্দুশ শহীদ ইব্রাহীমের মানবতার কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রমের জন্য অভিনন্দন জানান।

স্থানীয় মন্ত্রী জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ সহ পুরো জেলা ব্যাপী উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন শীঘ্রই জগন্নাথপুর আরো একটি আধুনিক হাসপাতাল নির্মান কাজ শুরু করা হবে। মন্ত্রী আগামী দিনগুলো জনসেবায় কাটাতে চান উল্ল্যেক করে বলেন সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী দানশীল আমেরিকা প্রবাসী আব্দুস শহিদ ইব্রাহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি পৌরসভার মেয়র আব্দুল মনাফ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর দিলোয়ার হোসেন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগ নেতা পৌরসভার সাবেক  চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান,

প্রচার সম্পাদক আব্দুল জব্বার, যুক্তরাজ্যের ডেলিফনিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি লিটন আহমদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ছায়াদ আহমদ ভূইয়া, উপজেলা যুবলীগের স্ব্যাস্থ বিষয়ক সম্পাদক ইব্রাহীম আলী, হবিবপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাজী ইছরাক আলী, যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল মছব্বির, যুক্তরাজ্য প্রবাসী এহসান বক্রা সায়েক, যুক্তরাজ্য প্রবাসী রবিউল আলম নানু, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শফিক আলী,

আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আছকন আলী, সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান ঝুনু, প্রবীণ সাংবাদিক কবি দিলদার হোসেন দিলু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, তছির আলী, দিলু মিয়া, ব্যবসায়ী সাজিদুর রহমান, বাস শ্রমিক সমিতির সাবেক সভাপতি গোলাম রব্বানী,

ওমান আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, শিক্ষিকা সাজেদা খানম, হবিবপুর গ্রামের চুনু মিয়া, হাজী আবরু মিয়া, আবু সাঈদ প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী হোসেন। মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর মান্নান, আমেরিকা প্রবাসী সাবিহা আক্তার শাহিদ রুহেনা।

জগন্নাথপুরে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্টানে সম্পন্ন হয়েছে। 

আজ সোমবার ২১ জানুয়ারী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাপনি অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব।

উপজেলা গর্ভন্যান্স ডেভলাপম্যান্ট প্রজেক্টের কর্মকর্তা রাজিব কুমার দাশ ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের যৌথ সঞ্জালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাসুদ উজ্জামান, রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, থানার ওসি তদন্ত নব গোপাল দাস, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সষ্ট্রাক্টর মো: হারুন অর রশীদ চৌধুরী, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায়, সাংবাদিক শংকর রায় প্রমুখ।

একাডেমিক সুপার ভাইজার অরুপ কুমার রায়ের পরিচালনায় বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ কৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্টানে বিজয়ী ও অংশ গ্রহন কৃত শিক্ষা প্রতিষ্টানের মধ্যে পুরস্কার ক্রেস্ট বিতরন করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব সহ অতিথি বৃন্দ।