জগন্নাথপুরে স্মরণ সভা ও প্রবাসীর উদ্যোগে চাল বিতরণ
বিশেষ প্রতিনিধি:
জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন বিগত ১০ বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের গনজোয়ারকে গতিশীল রাখতে জনগণ পুনরায় রাষ্ট্র ক্ষমতায় এনেছে। আগামীতে-শেখ হাসিনার নেতৃত্বে লন্ডন থেকে আরো ভালো একটি দেশ হবে।
তিনি বলেন শেখ হাসিনা সরকার বুঝতে পেরেছে বাংলাদেশ কিভাবে সম্পদ অর্জন করা যায়। তিনি বলেন স্বাধীনতা সংগ্রামে পরাজিত শত্রুরা এখনও দেশে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশকে রক্ষা করতে হলে শক্রদের দমন করতে হবে। তিনি দেশের সামাজিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান যানান।
আজ বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলার পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকার বাসিন্দা আমেরিকান বাংলাদেশি ওয়েল ফেয়ার অর্গানাইজেশন ইউ এস এ আই এন সির ফাউন্ডার সভাপতি আব্দুশ শহীদ ইব্রাহীমের উদ্যোগে ও জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা আই এন সির আয়োজনে আওয়ামী লীগের প্রয়াত নেতা
আলহাজ্ব মারফত আলী ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও জগন্নাথপুর উপজেলা ছয় শতাধিক অসহায় দরিদ্রদের মধ্যে চাল বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান উপরোক্ত কথা গুলো বলেছেন।
পরিকল্পনা মন্ত্রী প্রয়াত আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মারফত আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন তিনি ছিলেন একজন সামাজিক ন্যায়পরায়ন ব্যাক্তি। তিনি মরহুমের আতœার শান্তি কামনা করে তার সুযোগ্য ছেলে আমেরিকা প্রবাসী আব্দুশ শহীদ ইব্রাহীমের মানবতার কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রমের জন্য অভিনন্দন জানান।
স্থানীয় মন্ত্রী জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ সহ পুরো জেলা ব্যাপী উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন শীঘ্রই জগন্নাথপুর আরো একটি আধুনিক হাসপাতাল নির্মান কাজ শুরু করা হবে। মন্ত্রী আগামী দিনগুলো জনসেবায় কাটাতে চান উল্ল্যেক করে বলেন সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।
বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী দানশীল আমেরিকা প্রবাসী আব্দুস শহিদ ইব্রাহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি পৌরসভার মেয়র আব্দুল মনাফ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর দিলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগ নেতা পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান,
প্রচার সম্পাদক আব্দুল জব্বার, যুক্তরাজ্যের ডেলিফনিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি লিটন আহমদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ছায়াদ আহমদ ভূইয়া, উপজেলা যুবলীগের স্ব্যাস্থ বিষয়ক সম্পাদক ইব্রাহীম আলী, হবিবপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাজী ইছরাক আলী, যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল মছব্বির, যুক্তরাজ্য প্রবাসী এহসান বক্রা সায়েক, যুক্তরাজ্য প্রবাসী রবিউল আলম নানু, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শফিক আলী,
আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আছকন আলী, সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান ঝুনু, প্রবীণ সাংবাদিক কবি দিলদার হোসেন দিলু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, তছির আলী, দিলু মিয়া, ব্যবসায়ী সাজিদুর রহমান, বাস শ্রমিক সমিতির সাবেক সভাপতি গোলাম রব্বানী,
ওমান আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, শিক্ষিকা সাজেদা খানম, হবিবপুর গ্রামের চুনু মিয়া, হাজী আবরু মিয়া, আবু সাঈদ প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী হোসেন। মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর মান্নান, আমেরিকা প্রবাসী সাবিহা আক্তার শাহিদ রুহেনা।