স্টাফ রির্পোটার:
জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, বিগত ১০ বছরের উন্নয়ন দেখই জনগন বিশ্ব বাঙ্গলীর নেত্রী শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। আওয়ামী লীগ সরকার দেশ ও জনগনের কল্যাণে কাজ করে বলেই জনগন তাদের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছে।
দেশের শিক্ষা ব্যবস্থা অগ্রাধিকার দিয়ে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের মহোৎসব সৃষ্টি-করেছেন উল্ল্যেখ করে মন্ত্রী বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে নাগরিক বৃন্দের প্রতি আহবান জানান। মন্ত্রী বলেন শিক্ষার কোন বিকল্প নেই আবার কু শিক্ষার ও যেন বিকল্প নেই অর্থাৎ কু শিক্ষার বিকল্প সু-শিক্ষা আর সু-শিক্ষার বিকল্প গভীর খাঁদ যদি অন্ধকার অতল দুনিয়া, মুর্খতার জন্য আমরা কি সেদিকে দিকে যাব না আলোর পথে যাবো এসবের সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে।
তিনি নারী শিক্ষা প্রসারে পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক সহ দেশ ও প্রবাসে অবস্থানরত পাটলী ইউনিয়ন বাসীর মহিলা কলেজ প্রতিষ্টার জন্য ভূয়াশী প্রশংসা করে-এর অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার আশ^াস দিয়ে- ইউ, পি চেয়ারম্যান সিরাজুল হকের প্রতি অভিনন্দন জানান। জগন্নাথপুর উপজেলা পাটলী ইউনিয়নের পাটলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাটলী ইউনিয়ন মহিলা কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সূধী সমাবেশে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান উপরোক্ত কথাগুলো বলেছেন।
পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাটলী ইউনিয়ন মহিলা কলেজের উদ্যোক্তা সিরাজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ বিউবো আবাসিক প্রকৌশলী মোঃ আজিদুল ইসলাম আজাদ, উপ-সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাভেল,
পাটলী এলাকার বাসিন্দা সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হুসেন আহমদ, পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি আব্দুল মছব্বির দুলু, এলাকার বিশিষ্ট মুরব্বি লালা মিয়া, আসাদুর রাজা চৌধুরী, আকিকুর রহমান কোরেশী, আব্দুল জলিল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার উদ্দিন, ইউ.পি সদস্য জসিম উদ্দিন ফারুক,
সায়াদুর রহমান, তরুন সমাজকর্মী এনাম শাহ কেনান প্রমুখ। পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক জানান, ১শ ১০ শতাংশ ভূমির উপর চারতলা ভবন নিমার্ণে প্রায় ৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে কলেজের শিক্ষাকার্যক্রম পরিচালিত হবে বলে।