লন্ডনে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড ২০১৯ সম্পন্ন

মুহাম্মদ শাহেদ রাহমান , লন্ডন :

যুক্তরাজ্যের লন্ডনে সম্পন্ন হলো ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড ২০১৯ এর ১৫ তম আসর। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস এর প্রতিষ্ঠাতা এনাম আলী এমবিই বিবিসি ও চ্যানেল ফাইভ এর বিখ্যাত রাজনৈতিক ধারাভাষ্যকার জেরেমি ভাইন এর সাবলীল উপস্থাপনায় ব্রিটিশ লর্ড, বাকিংহাম প্যালেস ও ১০ ডাউনিং স্ট্রিটএর প্রতিনিধি , সাবেক মন্ত্রী, এমপি,প্রতিটি মূলধারার রাজনৈতিক দলের প্রতিনিধি,প্রায় শতাধিক ব্রিটিশ সেলিব্রিটি ও কারি অনুরাগী প্রত্যেক বর্ণের মানুষদের নিয়ে প্রায় ১৭শ মানুষের উপস্থিতিতে এক রাজকীয় আয়োজনে অনুষ্ঠিত হলো কারিশিল্পের অস্কারখ্যাত ১৫তম ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস অনিন্দসুন্দর বাটারসি পার্কের দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্টেজে। সোমবার (২৫ নভেম্বর) লুনের বেটারসি পার্ক ইভুলুশনে অবিস্মরণীয় এক ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে বহুজাতিক সংস্কৃতির অন্যতম বাহন কারি যা দেশে দেশে ছড়িয়ে পড়েছে এর নমুনা তুলে ধরতে এবার বেছে নেয়া হয়েছিল নিউইয়র্ক সিটিকে। নিউইয়র্ক এর আনাচে কানাচে শাড়ি, লুঙ্গি ও সেলোয়ার কামিজের সাথে কারি ও যে পৌঁছে গেছে এর বহুজাতিক সংস্কৃতিতে তা প্রতীকী হিসাবে তুলে ধরা হয় শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে। জেরেমি ভাইন ও সিমা জাসওয়াল অনুষ্ঠানে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী এমবিই বলেন- ব্রিটেন কোনদিনই গ্রেট ব্রিটেন হতে পারবে না বহুজাতিক সংস্কৃতির অংশগ্রহণ ছাড়া। আর বহুজাতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হচ্ছে চিকেন টিক্কা তথা ব্রিটিশ কারি। এই কারি দেশে দেশে ছড়িয়ে পড়েছে বহুজাতিক সংস্কৃতির প্রতিনিধি হিসাবে। এর ব্যতিক্রম নয় আমেরিকার নিউইয়র্ক সিটি ও। তাই আমরা এবার প্রতীকী হিসাবে তুলে ধরেছি নিউ ইয়র্ক সিটিকে। অনুষ্ঠানে বলা হয় টেকওয়েযুক্ত রেস্টুরেন্ট এ কর্মী আনার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকার কারণে বাঙালি রেস্টুরেন্ট এ কর্মী আনা যাচ্ছিলো না। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের ক্যাম্পেইনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে যে লিখিত প্রতিশ্রæতি দিয়েছিলেন বর্তমান সরকার এই ধারা প্রত্যাহারের ফলে এখন টেকওয়েযুক্ত রেস্টুরেন্ট এ (বাঙালি মালিকানাধীন প্রায় শতভাগ রেস্টুরেন্ট এ টেকওয়ে সার্ভিস রয়েছে ) বিদেশি কর্মী আনা সম্ভব হচ্ছে। এই ভিন্দালু ভিসা বাস্তবায়নে কারি অ্যাওয়ার্ডের পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি এই অঙ্গীকার বাস্তবায়নে সহযোগিতার জন্য কনজারভেটিব পার্টি, লেবার পার্টি, লিবডেমসহ সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ দেয়া হয়।

সাউথ-ইস্ট থেকে অ্যাওয়ার্ড বিজয়ী কুটি’স ব্রেসারি বৃটিশ কারি অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা এনাম আলী এমবিই তার বক্তব্যে তুলে আনেন বাংলাদেশের ইতিবাচক দিক।বক্তব্যে তিনি কারি শিল্পের বিভিন্ন সংকট তথা রেইট, পার্কিং সমস্যা ও অন্যান্য সমস্যা নিরসনের উপায় ও সম্ভাবনার কথা বলেন। অনুষ্ঠানে প্রথম সারির রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন – সাবেক প্রতিরক্ষামন্ত্রী লর্ড নিকোলাস হার্ভি, লেবার পার্টির সাবেক সেক্রেটারি ইয়ান মাক নিকোল, সাবেক ট্রান্সপোর্ট মন্ত্রী ক্রিস গ্রেইলিং, লিবডেম ডেপুটি লিডার এড ডেভি, কনজারভেটিভ পার্টি ডেপুটি চেয়ারম্যান পল স্কুলি, বর্তমান লিবডেম চিফ অফ স্টাফ আলিস্টার কারমিচাল, শার্লি বালাস ও ড্যানিয়েল টেলর। এছাড়া শতাধিক সেলেব্রিটির মধ্যে উপস্থিত ছিলেন স্টিকলি ডানসিং এর বিচারক শার্লি বালাস, টিভি অভিনেতা ক্রিস্টোফার বেগান, বিখ্যাত সাংবাদিক নিনা নানার, অভিনেতা ড্যানিয়েল টেলর, মূলধারার গায়ক মিনস্টার ফাবুলাস, রেডিও উপস্থাপক আনজি গ্রাভস, স্নোকার খেলোয়াড় জিমি ওয়াইট, বিবিসি উপস্থাপক সাইন রিহান, টিভি ব্যক্তিত্ব পাটি বওআই, ফুটবলার সিমোন গার্নার, টিভি ও রেডিও উপস্থাপক জেমস ওয়াইন, সিমা জাসওয়াল, বক্সার ফ্রাঙ্ক বাগলিমি প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ৩ দিনের সফরে আজ আসছেন

স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আজ বৃহস্পতিবার ৩ দিনের সফরে সুনামগঞ্জ আসছেন। রাত সাড়ে ৮টায় মন্ত্রীর নিজ বাড়িতে আসবেন বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব(উপ সচিব) মোহাম্মদ হুমায়ুন কবির।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর শুক্রবার বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলার সীমান্তে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা, বিকাল ৩টায় দিরাই উপজেলার বিবিয়ানা কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। ৩০ নভেম্বর শনিবার মৌলভীবাজার পৌরসভায় আলোচনা সভা শেষে , দুপুর ১২টায় মৌলভীবাজার সরকারি কলেজ অডিটরিয়ামে সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও গুজব বিরোধী সমাবেশে এবং বিকাল ৩টায় সিনিয়র সিটিজেন আড্ডাস্থলের উদ্বোধন, মিউনিসিপ্যাল মার্কেটের ভিত্তিপ্রস্থর স্থাপন ও সুধী সমাবেশে যোগদান করবেন মন্ত্রী। ১ ডিসেম্বর রবিবার দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘৩৩৩’ কলসেন্টার এবং অনলাইন সেবা বিষয়ক অবহিতকরণ সভা, বিকাল ৪টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

জাতীয় পার্টি দেশের মানুষের মন জয় করে কাঙ্খিত স্বপ্ন বাস্তাবায়ন করবে: অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি

সুনামগঞ্জ অফিস:-
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সব সময় মানুষের পাশে থেকে মানুষের ভালবাসা জয় করে সামনের দিকে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য কর্মসূচির দরকার, কর্মসূচি ছাড়া কোন সংগঠন বেচে থাকতে পারেনা, কর্মসূচি ছাড়া কর্মী বেচেঁ থাকতে পারেনা। কর্মসূচির কোন বিকল্প নেই রাজনৈতিক সংগঠনের কাজে। কাজেই আপনারা সেই কর্মসূচি দিবেন, এবং আমরা সেই কর্মসূচিতে উপস্থিত থাকব ইনশাহআল্লাহ।
নি¤œ প্রয়োজনীয় পিয়াজ সরকার এখনও নিয়ন্ত্রনে আনতে পারেনি, মন্ত্রী যে দিন বলেন পিয়াজের বাজার নিয়ন্ত্রনে তার পরের দিন পিয়াজের কেজি হয়ে যায় ১৫০ টাকা, তার পরের দিন হয় ২০০ টাকা এবং তার পরের দিন হয়ে যায় ২২০ টাকা। মন্ত্রী নিজে যখন বলেন পিয়াজের দাম ১০০ টাকার নিচে আনা সম্ভব হবে না, তার পরের দিন পিয়াজ চলে যায় ২০০ টাকারও উপরে। এই রকম অবস্থায় সাধারণ মানুষ এরশাদের দলকে চায়, আর এই জন্য সাধারণ মানুষের কাছে পৌছানোর জন্য জাতীয় পার্টি, যুব সংহতি, আছে সেচ্ছাসেবক পার্টি এবং জাতীয় ছাত্র সমাজ মানুষের সুখে দুখে সব সময় পাশে আছে এবং থাকবে।
তিনি বলেন, মানুষ জাতীয় পার্টির দিকে দাবিত হতে চায়, তার জন্য সংগঠন দরকার, এবং সেই সংগঠন গুলোকে আমরা সবাই মিলে এক্যবদ্ধ ভাবে নিজেদের মধ্যে সকল কোন্দল ভুলে আগামী দিনের এই বাংলাদেশের মানুষের কাঙ্খিত স্বপ্নকে বাস্তাবায়ন করতে চাই, তার জন্য আমরা সবাই মিলে সংগঠনের জন্য শ্রম দেই, সংগঠন শক্তিশালী করি। ইনশাহআল্লাহ জাতীয় পার্টির জন্য সুদিন অপেক্ষা করছে, সেদিন বেশি দুরে নয়, জাতীয় পার্টি এই দেশের মানুষের মন জয় করে এই দেশের মানুষের কাঙ্খিত স্বপ্ন বাস্তাবায়ন করবে।
বুধবার (২৭নভেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক পার্টির কর্মী সম্মেলনে শহীদ আবুল হোসেন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি এসব কথা বলেন।
সিলেট সেচ্ছাসেবক পার্টির বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সদস্য মো.আব্দুল কাদিরের সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুসের পরিচালনায় কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সিলেট সেচ্ছাসেবক পার্টির বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির আহবায়ক আবু সাঈদ স্বপন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি সাইফুর রহমান শমসু, জেলা জাতায় পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, দোয়ারা বাজার উপজেলার জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, জামালগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান, সিলেট সেচ্ছাসেবক পার্টির বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সদস্য সচিব মহিবুল কাদির চৌধুরী পিন্টু, সদস্য তাজাউদ্দিন আহমেদ বাবুল, এম এ কাইয়ূম, জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজু, মো.শওকত আলী প্রমুখ।
কর্মী সম্মেলনে জেলা সেচ্ছাসেবক পার্টির নতুন কমিটির মো.আব্দুর কাদিরকে সভাপতি, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস এর নাম ঘোষণা করেন, সিলেট সেচ্ছাসেবক পার্টির বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির আহবায়ক আবু সাঈদ স্বপন।

সুনামগঞ্জে শহরে বিশুদ্ধ সুপেয় পানি ব্যবস্থাপনা অগ্রগতি পর্যালোচনা বিষয়ক গোলটেবিল আলোচনা সভা

বুরহান উদ্দিন, সুনামগঞ্জ::

সুনামগঞ্জে শহরে বিশুদ্ধ সুপেয় পানি ব্যবস্থাপনা অগ্রগতি পর্যালোচনা বিষয়ক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এ্যাডভোকেসি টিম ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক অফিসের আয়োজনে হাওর বিলাস সম্মেলন কক্ষে এই গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের এাণ ও সমাজ কল্যান সম্পাদক শাহ আবু নাসেরর সভাপতিত্বে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কো-অডিনেটর মোছা.রাহিমা বেগমের পরিচালনায় গোলটেবিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
তিনি বলেন, সুনামগঞ্জে সকল গ্রাহকদেরকে আমরা পানি দিতে পারছিনা, কারণ পানির গ্রাহক সংখ্যা বেড়ে গেছে। ফলে পানি সমস্যা দেখা দিয়েছে। আমরা এই পানির সমস্যাকে সমাধানের দিকে নেওয়ার জন্য কাজ করছি। এবং পৌরসভার যত সমস্যা আছে সব সমস্যা সমাধানের জন্য ৫০টি প্রকল্পের কাজ হাতে নিয়েঝি,সেগুলো প্রক্রিয়াধীন আছে। আশা করি খুবদ্রæত সময়ের মধ্যে পৌর শহরে যে সকল সমস্যা আছে তা সমাধান করতে পারব।
এছাড়াও গোলটেবিলে বক্তব্য রাখেন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,আওয়ামীলীগ নেতা আতিকুল ইসলাম আতিক,জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, যুবলীগ নেতা জমিরুল হক পৌরব,সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আহাদ জুয়েল প্রমুখ।

বিশ্বম্ভরপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করলেন পীর মিসবাহ এমপি

সুনামগঞ্জ অফিস::
বিশ্বম্ভরপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট আউটলেট আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে বিশ্বম্ভরপুর উপজেলার সদর বাজারে ইসলামী ব্যাংক লিঃ এর আউটলেট উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, ইসলামী ব্যাংক লিঃ সিলেট জোন প্রধান মুহাম্মদ সাইদ উল্লাহ, ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখা প্রধান কাইসার আহমদ, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী, বাদাঘাট(দঃ) ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ মিয়া, বিশ্বম্ভরপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ কফিল আহমদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্টান শেষে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বিশ্বম্ভরপুর উপজেলা সদর কৃষ্ণনগর পূজা মন্দির পরিদর্শন করেন।

সাবেক সংসদ সদস্য গুলজার আহমদ আর নেই

স্টাফ রিপোর্টার::
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য গুলজার আহমদ আর নেই। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১১ টায় সিলেট মহানগরীর নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা ও বরেণ্য বাম রাজনৈতিক গুলজার আহমদ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের সম্ভান্ত্র পরিবারের সন্তান ছিলেন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল বুধবার (২৭ নভেম্বর ) আছরের নামাজের পর সিলেট মহানগরীর চৌকিদেখী জামে মসজিদে ও ২য় জানাজা মাগরিবের নামাজের পর সিলেট দরগা মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সিলেট দরগাতেই দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন মরহুম গুলজার আহমদের ভাতিজা শামিম শাহরিয়ার। প্রসঙ্গতঃ সোমবার (২৫ নভেম্বর) মরহুম গুলজার আহমদের সহধর্মিণী সৈয়দা জেবুনেছা খাতুন ইন্তেকাল করেন।

জগন্নাথপুরে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরে এএসআই শাহিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি দিলাল মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয় । সে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে । থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান গ্রেফতারকৃত দিলাল মিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় দীর্ঘদিন পলাতক ছিল ।

জগন্নাথপুরে গ্রাম আদালতের কর্মশালা

স্টাফ রিপোর্টার::
গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২০ নভেম্বর) জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট সুনামগঞ্জ জেলার সমন্নয়কারী মো: আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহকারী মো: শরিফুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহকারী সালমা বেগম প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বৃহস্পতিবার জগন্নাথপুরে আসছেন

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান আগামী কাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) জগন্নাথপুরে আসছেন । তিনি ওই দিন সকাল ১১টায় হয়রত শাহজালাল আর্šÍরজাতিক বিমান বন্দর থেকে সিলেটের উদ্যেশ্যে যাত্রা করবেন । মন্ত্রী দুপুরে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন ।

পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

স্টাফ রির্পোটার ::
পেঁয়াজের দাম কমতে শুরু করেছে । জগন্নাথপুরে বাজারগুলোতে মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ২১০ টাকা থেকে কমে ১২০/১৪০ টাকায় বিক্রি হচ্ছে। জগন্নাথপুর উপজেলার প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজার ঘুরে বিভিন্ন দোকানে সাটানো মূল্য তালিকায় দেখা গেছে । লবণ প্রতি কেজি ৩০/৩৫ টাকা আলু ২০ টাকা,রসুন ১৩৫ টাকা,দেশি আদা ১৪০ টাকা , চায়না আদা ১৮০ টাকা, তেজি মরিচ ২৮০ টাকা ,বিন্দুজ মরিচ ১৯৫ টাকা , ধনিয়া ৮৫ টাকা , বড় মুশুরী ডাল ৬০ টাকা ,ছোট মুশুরী ডাল ১২০, চোলা ৭০ টাকা , মটর ৩৬ টাকা , মুগ ডাইল বড় ১০৫ টাকা ,ছোট মুগ ডাইল ১২৫ টাকা , চাল প্রতি কেজি ৩৮/৪০ টাকা দামে বিক্রি হচ্ছে । উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এবং করা নজরধারীর কারণে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করণ নিয়ে শংকিত রয়েছে । তবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার গুলোতে কড়া নজরধারী রাখতে দাবী রাখছেন জনসাধারণ। এদিকে মিশর থেকে কার্গো বিমানে করে পেঁয়াজ আসার খবরে সারা দেশে দাম কিছুটা কমতে শুরু করেছে। যাদের কাছে পেঁয়াজের মজুত আছে তারা এখন বাজারে ছাড়তে শুরু করেছে। এছাড়া আগামী মাসেই দেশীয় পেঁয়াজ পুরোদমে বাজারে আসবে। সব মিলিয়ে পেঁয়াজের বাজার এখন ঊর্ধ্বমুখী হওয়ার কোনো কারণ নেই। বিমানে পেঁয়াজের প্রথম চালান আসছে আজ মঙ্গলবার মিশর থেকে কার্গো বিমানে করে এস আলম গ্রæপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান আজ মঙ্গলবার দেশে আসছে।