দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৭ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে। ।
শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৩৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৫ হাজার ৯৫১টি পরীক্ষা হয়েছে। আজ পর্যন্ত ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৭০৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ১৯১ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১০১ জনে।
স্টাফরির্পোটার:
জগন্নাথপুর উপজেলার বাউধরণ পূর্বপাড়া বড়বাড়ির প্রবাসীদের উদ্যোগে এবং তাদের যৌথ অর্থায়নে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ভয়াবহ দূর্যোগ কালীন সময়ে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বাউধরণ পূর্ব পাড়া গ্রামের কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র, ইউরোপ,মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরণ পূর্ব পাড়া গ্রামের বড়বাড়ির বাসিন্দাদের যৌথ অর্থায়নে এবং জগন্নাথপুর বাজারের আধুনিক বিপনী বিতান ব্রান্ড শপের সত্ত্বাধিকারী
বাউধরণ পূর্ব পাড়া বড়বাড়ির বাসিন্দা সমাজসেবক ইয়াওর মাহমুদের তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় বাউধরণ গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজি বশির মিয়া, সমাজসেবক ডা: হিরা মিয়া, সমাজসেবক এমএ সালাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মহামারী ভাইরাস থেকে বিশ^বাসীকে রক্ষাসহ বড়বাড়ির প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করায় তাদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা সোনা মিয়া ।
পরে চাল, ডাল ,পেয়াজ,আলু , চিনি , ময়দা, ভোজ্যতেল ,চোলা, সাবান সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন বাউধরণ পূর্বপাড়া গ্রামের বড়বাড়ির বাসিন্দা ব্যবসায়ী সমাজসেবক ইয়াওর মাহমুদ।
জগন্নাথপুর টুডে ডেস্ক::
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে হয়েছে ১৭৭ জন।
এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জনে।
রবিবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, মারা যাওয়া দুজনের একজনের বয়স ১১ থেকে ২০ বছর, অপরজন ষাটোর্ধ্ব। একজন নারায়ণগঞ্জের, অপরজন রংপুরের বাসিন্দা।
এদিকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩ জন। এর আগে আইডিসিআর জানিয়েছিলো, বাসায় থেকে সুস্থ্য হওয়াদের তালিকা তারা তৈরি করছে। আর সেই তালিকা অনুসারেই মোট সুস্থ্যদের তালিকা প্রদান করা হলো। এদিকে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি।
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৫ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫৬৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জনে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে ২৯ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৪ হাজার ৯৬৫টি পরীক্ষা হয়েছে। এতে আরো ৫৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ জনে।
স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর হাড়িকোনা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দানশীল ব্যক্তিত্ব গয়াছ মিয়া কোরেশীর উদ্যোগে,প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ সৈয়দপুর গ্রামের কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শেখ সালেহ আহমদ ছোট মিয়া।
তরুন সমাজকর্মী মসুদ কোরেশীর তত্ত¡াবধানে সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা সাফুল , পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলতাফ কোরেশী,মনছুর কোরেশী, আনোয়ার কোরেশী, মাওলানা মারজান কোরেশী, নাছির কোরেশী, জয়নুল কোরেশী ও মো: সুজেল মিয়া, সুয়েব কোরেশী , সৈয়দ রাজ্জাক, সৈয়দ রাসেল, মো: সাজাদ মিয়া, সৈয়দ শামীম মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বৈশি^ক মহামারী ভাইরাসের কারণে সারা বিশ^ আজ ক্ষতিগ্রস্থ । দূর্যোগকালীন সময়ে মানবতার কল্যাণে এগিয়ে আসায় যুক্তরাজ্য প্রবাসী গয়াছ মিয়া কোরেশীসহ পরিবারের সদস্যদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
পরে সৈয়দপুর গ্রামের একশ ত্রিশ পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ২০কেজি চাল, ডাল,আলু, পেয়াজ, ভোজ্যতেল ,লবণ সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন মসুদ কোরেশী সহ অন্যান্যরা।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২ জনে। সোমবার (২৭ এপ্রিল) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে রবিবার দেশে করোনা ভাইরাসে শনাক্তকৃত রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়ায়। একই দিন ভাইরাসটির উৎপত্তিস্থল উহানে কোনো রোগী না থাকার ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ।
ডা. নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় চার হাজার ১৯২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিন হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪৯৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯১৩ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও সাতজন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫২ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৩১ জন।
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।
প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।
স্টাফ রিপোর্টার:: যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার সমাজসেবক শিক্ষানুরাগী দানশীল কৃতি ব্যক্তিদের সমন্বয়ে আর্থ মানবতার সেবা ও অসহায় দরিদ্রদের কল্যাণের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত “দুনিয়া“ চ্যারিটি অরগানাইজেশন এর অর্থায়নে বৈশি^ক মহামারী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে গৃহবন্ধী ও কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
“দুনিয়া“ চ্যারিটি অরগানাইজেশন এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোহাম্মদ রফিক মিয়া, খান মোহাম্মদ জুবেরুল , সৈয়দ গুলমান আহমেদ , সৈয়দ সুবের আহমেদ, মোহাম্মদ জাকারিয়া, সৈয়দ জাবেদ আহমদ, সৈয়দ ফরহাদ আহমেদ, , সৈয়দ শাহেদ আহমেদ, সৈয়দ ফাহমিদ আহমেদ এর অর্থায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ঈশানকোণা গ্রামের সৈয়দ হুমায়ুন কবীর ফুজেল এর বাড়িতে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসান।
শেখ মহসিন আহমদের পরিচালনায় এসময় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইউনুছ আলী, সমাজকর্মী সৈয়দ মিজান, সৈয়দ সাইদুল হক, সৈয়দ রাফি মিয়া,
মঈন উদ্দিন ইসলাম, রায়হান উদ্দিন রাজু, ব্যাংকার সৈয়দ আহলান আহমদ, সৈয়দ ওয়াহিদ, জুবের আলী, শেখ শাহব্বির আহমদ, সৈয়দ এহছান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। “দুনিয়া“ চ্যারিটি অরগানাইজেশন এর সংশ্লিষ্টদের কল্যাণ সহ মহামারী ভাইরাস থেকে বিশ^বাসীকে রক্ষায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
পরে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ঈশানকোণা ,আগুনকোণা, দক্ষিণ আগুনকোণা, পশ্চিম পাড়া ও বুধরাইল গ্রামের দুইশত অসহায় দরিদ্র পরিবারকে চাল,ডাল, পেয়াজ,আলু, ভোজ্যতেল, চোলা ও খেজুর সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৪ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে সবাই পুরুষ এবং ঢাকার ভেতরের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫০৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ জনে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বলা, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬টি পরীক্ষা হয়েছে। এতে আরো ৫০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ৪ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে।
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটা তদারকিতে বেরিয়েছেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। গত ১৯ এপ্রিল থেকে হাওরে হাওরে ঘুরে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন তারা। গতকাল দিরাই ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়ও এভাবে তদারকি করেন তারা। এসময় তাদের সাথে কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সফর উদ্দিনও ছিলেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিলেট বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার হাওরের ধান কাটা কার্যক্রম তদারকি করেন। তারা হাওরে ঘুরে কৃষক ও শ্রমিকদের সাথে কথা বলেন। এ সময় কৃষক ও শ্রমিকরা প্রশাসনের কাছে তাদের সমস্যা ও সহায়তার কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন, পাউবোর সিলেটের বিভাগীয় প্রকৌশলী মো: নিজামুল হক ভূইঁয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট এর অতিরিক্ত পরিচালক, নিবাস দেবনাথ, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস সহ জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ২৬ এপ্রিল হতে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর ফলে সুনামগঞ্জ জেলায় অকাল বন্যা হওয়ারও আশংকা রয়েছে। এ অবস্থার প্রেক্ষিতে আগাম বন্যার কবল থেকে বোরো ফসল রক্ষার জন্য বিভাগীয় কমিশনার মাঠ পর্যায়ে ফসল কাটার কার্যক্রম তদরকি করছেন । সিলেট বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জ জেলা প্রশাসকসহ কর্মকর্তাগণ মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরসহ বিভিন্ন হাওরের ধান কাটা কার্যক্রম সরেজমিন তদারকি করেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ ,জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওর ও নলুয়ার হাওরসহ বিভিন্ন হাওরের ধান কাটা কাজ তদারকি করেন এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম উপস্থিত ছিলেন। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী শাল্লা উপজেলার বিভিন্ন হাওর ধান কাটা কাজ তদারকি ও সঠিক সময়ে নিরাপদে ধান কর্তন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কৃষক প্রতিনিধিগণের সাথে সরাসরি যোগাযোগ করে দ্রুততম সময়ে ধান কাটার কাজে সকল শ্রেণি পেশার মানুষকে নিযুক্ত হওয়ার বিষয়ে এবং সকল সচল হার্ভেস্টিং মেশিন ধান কাটার কাজে নিয়োজিত করার বিষয়ে অনুরোধ জানান।
এছাড়া জেলা পর্যায়ের দপ্তরের কর্মকর্তাগণকে ধান কাটার কাজ যথাযথ মনিটরিং এর জন্য উপজেলায় দায়িত্ব প্রদান করা হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, কৃষকদের উদ্বুদ্ধ করার মাধ্যমে জেলার সকল শ্রেণি মানুষের সহযোগিতায় সঠিক সময়ে নিরাপদে কৃষকের ঘরে ধান উত্তোলন করা সম্ভব হবে।
জগন্নাথপুর টুডে ডেস্ক::
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৯ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১০ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪৩৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮২ জনে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর এ তথ্য জানায়।
বুলেটিনে বলা, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং ২ হাজার ৯৭৪টি পরীক্ষা হয়েছে। এতে আরো ৪৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো ২ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জনে।