জগন্নাথপুর পৌরসভায় যুক্তরাজ্য জাতীয় শ্রমীক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের সংবর্ধিত

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে যুক্তরাজ্য জাতীয় শ্রমীক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী,সমাজসেবক আবুল খায়ের কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য জাতীয় শ্রমীক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য ,যুক্তরাজ্য সুনামগঞ্জ সমিতির জনসংযোগ বিষয়ক সম্পাদক ও জগন্নাথপুর -ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাষ্টি আবুল খায়েরকে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়।

আজ বৃহস্পতিবার বেলা ২টায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি আবুল খায়েরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

অনুষ্ঠানে পৌরসভার জননন্দিত মেয়র মিজানুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে ও সচিব সতীশ গোস্বামীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলার খলিলুর রহমান, কাউন্সিলার তাজিবুর রহমান, কাউন্সিলার দিলোয়ার হোসেন , কাউন্সিলার দীপক গোপ, নারী কাউন্সিলার নার্গিস ইয়াসমিন প্রমূখ।

সভাপতির বক্তব্যে মেয়র মিজানুর রশীদ ভূইয়া বলেন, প্রবাসীরা নারীর টানে দেশ ও নিজ এলাকার কল্যাণে সরকারের পাশাপাশি শিক্ষা সহ বিভিন্ন উন্নয়ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন । মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন প্রবাসীদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।তিনি সংবর্ধিত অতিথি আওয়ামী লীগের নিবেদীত কর্মী আবুল খায়েরের প্রতি অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কর্মময় জীবনের সফলতা কামনা করেন।

এসময় পৌরসভার কর কর্মকর্তা এলাইছ মিয়া, আব্দুস সালাম, বিমল বনিক, কার্যসহকারি পুলক রায়, আওয়ামী লীগ নেতা কয়ছর রশীদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া খানম সাথী এবং পৌরসভার কর্মকর্তা, কর্মচারীগন সহ সূধীজন উপস্থিত ছিলেন।

পরে মেয়র মিজানুর রশীদ ভূইয়া পৌরসভার পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আবুল খায়েরের হাতে সম্মাননা স্বারক ক্রেষ্ট তুলে দেন।

জটুডে/হাই

জগন্নাথপুরে প্রবাসীর অর্থায়নে প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রতিবন্ধীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বালিকান্দি মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফর ইভার আয়োজনে এবং মজিদপুর গ্রামের বাসিন্দা ইতালি আওয়ামী লীগ পালোমার শাখার সাংগঠনিক সম্পাদক মজনু আলীর অর্থায়নে এক সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেবের সভাপতিত্বে ও ফ্রেন্ডস ফর ইভার সদস্য মারজান আহমদ রাজ এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লেখক-রাজনীতিবিদ মুক্তাদীর আহমদ মুক্তা ।

বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল আহমদ, তরুন আইনজীবি সাংবাদিক এ আর জুয়েল, বাংলাদেশ পল্লী ফোরাম’র চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান। সভায় স্বাগত বক্তব্য দেন সাংবাদিক কামরুল ইসলাম মাহী। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সজীব, সমাজকর্মী ছামির উদ্দিন, কুহিনুর রহমান, ফ্রেন্ডস ফর ইভার কামরুল ইসলাম,

জাহেদ আহমদ, ইকবাল হোসেন, রুমেন আহমদ, রাম পাল, কামাল আহমদ, রায়হান মিয়া প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা বলেন, তরুণরা হচ্ছে সমাজ বদলের হাতিয়ার। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, অগ্রসর জগন্নাথপুর গঠনে তারুণ্যের শক্তি প্রয়োজন। তাই তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যেতে হবে।

পরে এলাকার ১০ জন প্রতিবন্ধীদের মধ্যে নগদ দুই হাজার টাকা করে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এবং সংগঠনের পক্ষ থেকে অতিথিদের সন্মাননা স্মারক প্রদান করা হয়।

জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে সড়কের সিসি পাকা করন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র মিজানুর রশীদ ভূইয়া পৌরসভাকে আধুনিকায়ন করনে পৌরসভার সর্বস্থরের নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করে বলেছেন শেখ হাসিনার সরকার গ্রামীণ জনপদের পাশাপাশি শহরাঞ্চলকে অগ্রাধিকার দিয়ে উন্নযন কাজ বাস্তবায়ন করছেন।
দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের মহাগণজোয়ার সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় জগন্নাথপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ শুরু হয়েছে। উন্নয়নের মহাজাগরনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

তিনি আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে পৌরসভার ৪নং ওয়ার্ডের হবিবপুর- কিশোরপুর এলাকায় বশির মিয়ার বাড়ি মূখী সাড়ে ৩শ ফুট সড়কের সিসি পাকা করণ কাজের উদ্বোধন শেষে উপরোক্ত কথাগুলো বলেছেন।

 


মেয়র মিজানুর রশীদ ভূইয়া আরো বলেন, আপনাদের অজস্র ভালোবাসায় আমার পিতা মরহুম হারুনুর রশীদ হিরন মিয়া একাধিকবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পরবর্তীতে পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। আমার পিতার রেখে যাওয়া উন্নয়নের স্মৃতি চিহ্ন বাস্তবায়নে এবং নাগরিকদের কল্যাণকর কাজে নিজেকে আত্মনিয়োগ করার প্রত্যয়ে আপনাদের স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে দ্বিতীয় বারের মতো সেবা করার সুযোগ করে দিয়েছেন।

এজন্য তিনি পৌরসভার সর্বস্থরের নাগরিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং উন্নয়ন কাজে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সড়কের সিসি পাকা করণ কাজের উদ্বোধনকালে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলার মো. দিলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, পৌর প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামী, নির্মাণ কাজের ঠিকাদার শাহজালাল কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, আওয়ামী লীগ নেতা কয়ছর রশীদ , পৌর যুবলীগ নেতা মুহিবুর রহমান লিটু, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী পুলক রায়, কার্যসহকারি রফিকুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জটুডে/ এহাই

আনন্দমূখর পরিবেশে চিলাউড়া ইউনাইটেড ক্লাবের কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বৃহত্তর চিলাউড়া গ্রামের তরুণ যুবক এবং যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী , দানশীল ব্যক্তিদের সহযোগিতায় প্রতিষ্ঠিত চিলাউড়া ইউনাইটেড ক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলার বৃহৎ নলুয়া ও মইয়ার হাওড় বিধৌত প্রাকৃতিক সুন্দর্য্যরে অপরূপ বৃহত্তর চিলাউড়া গ্রামে যুক্তরাজ্য প্রবাসী চিলাউড়া ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা হুমায়ূন রশিদ মামুন, যুক্তরাজ্য প্রবাসী ক্লাবের উপদেষ্টা আজিজুর রহমান আজিজ, যুক্তরাজ্য প্রবাসী ক্লাবের উপদেষ্টা মো: জহিরুল ইসলাম লেবু, যুক্তরাজ্য প্রবাসী ক্লাবের উপদেষ্টা মো: রিপন মিয়া,

যুক্তরাজ্য প্রবাসী ক্লাবের উপদেষ্টা জিহাদুর রহমান জিকু, যুক্তরাজ্য প্রবাসী ক্লাবের উপদেষ্টা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আরশ মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী ক্লাবের উপদেষ্টা মো: হেলাল মিয়ার সার্বিক সহযোগিতায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দমূখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে সামাজিক সংগঠন চিলাউড়া ইউনাইটেড ক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়।

বুধবার বিকেল তিন টায় চিলাউড়া বাজারে ইউনাইটেড ক্লাবের কার্যালয় উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এলাকার সামাজিক কর্মকান্ডে ইউনাইটেড ক্লাব গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে প্রত্যাশা করে, ক্লাবের সাথে সংশ্লিষ্ট প্রবাসী সহ সকল সদস্যদের প্রতি অভিনন্দন জনান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, দৈনিক ইত্তেফাক ও এনটিভি ইউরোপ জগন্নাথপুর প্রতিনিধি ও আন্তর্জাতিক গীতি কবি সাংস্কৃতিক পরিষদ ইউকের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল হাই, ইউপি সদস্য সুজাত মিয়া।
চিলাউড়া ইউনাইটেড ক্লাবের সভাপতি জুনু আহমেদ ছামীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড ক্লাবের সাধারন সম্পাদক রেদুওয়ান আহমদ বাবুল।

খোকন আহমেদ এর পরিচালনায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন , সাবেক ইউপি সদস্য ছব্বির মিয়া, সমাজসেবক দিলোয়ার হোসেন দিলু, ফুল মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম তাজ সহ আরো অনেকে।

 

এসময় বিশিষ্ট মুরব্বি হানিফ উল্লাহ, ইউপি সদস্য মো. রুবেল আহমদ, বিশিষ্ট মুরব্বি ফারুক মিয়া, সাবেক ফুটবলার দোলন আহমেদ দুলু, সালিশী ব্যক্তিত্ব নুর মিয়া, সমাজ সেবক লিলু মিয়া, চিলাউড়া ইউনাইটেড ক্লাবের সহ-সভাপতি মো. জাহেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মেজু, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল হাসান অর্থ সম্পাদক মানজারুল ইসলাম মুরাদ,

সাংস্কৃতিক সম্পাদক মো. শিপু মিয়া টিম ম্যানেজমেন্ট মো. শাহিন মিয়া, প্রচার তায্যিম আহমদ, অফিস সম্পাদক তারেক আহমদ, প্রচার সম্পাদক মুরাদ মিয়া, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য হেরিস মিয়া, মহন মিয়া, সদস্য আফসান চৌধুরী , আমির হোসেন, কিবরিয়া, ফয়ছল মিয়া, যুবরাজ, মিলাদ মিয়া, রেজাউল করিম, আকবর, রাহিমুল, নাঈম, ইজাজুল হক, জাবেদ, নাঈম আলী, জাহিদ, নয়ন চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য খোকন আহমেদ। পরে ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেয়া হয়।

 


প্রসঙ্গত : চলতি বছরের মে মাসে ৮৪ সদস্য বিশিষ্ট চিলাউড়া ইউনাইটেড ক্লাব গঠন করা হয়। ক্রিড়া ও সংগীতের সাথে জড়িত ব্যক্তিরা ক্লাবের নিয়ম শৃংখলা মেনে সদস্য অর্ন্তভুক্তি হতে পারবেন বলে জানান ক্লাবের সভাপতি মো. জুনু আহমেদ ছামী ও সাধারণ সম্পাদক রেদুওয়ান আহমদ বাবুল।

জটুডে/এহাই

সাস্টিয়ান ইন সুনামগঞ্জের উদ্যোগে বিশ্বম্ভরপুরের ইউএনও -কে বিদায় সংবর্ধনা

সুনামগঞ্জ প্রতিনিধি:-
বৃহৎ সংগঠন ‘সাস্টিয়ান ইন সুনামগঞ্জ’-এর উদ্যোগে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার  সমীর বিশ্বাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার ২২ নভেম্বর সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবরের সভাপতিত্বে , বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জের এজিএম মৃন্ময় চক্রবর্তী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  বিশ্বজিত চক্রবর্তী প্রমূখ।

অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সাস্টিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সমীর বিশ্বাস অত্যন্ত সফলতার সাথে বিগত ৩ বছরেরও বেশি সময়  বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে তিনি ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’-এ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। সাস্টিয়ান ইন সুনামগঞ্জ-এর সকল মানবিক সহায়তামূলক কাজে সঠিক দিকনির্দশনা দিয়ে গেছেন প্রতিনিয়ত। যে কারণে ‘সাস্টিয়ান ইন সুনামগঞ্জ’ সর্বদা কৃতজ্ঞ থাকবে।

সমীর বিশ্বাস ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’-এর উপ-পরিচালক হিসেবে সিলেটে যোগদান করবেন।

জগন্নাথপুরে কেশবপুর নতুন পাড়া সড়কের পাকা করণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে শহরের বিভিন্ন পাড়া মহল্লার সড়ক পাকা করণ ও সংস্কার কাজ শুরু করা হয়েছে। এর ধারাবাহিতকায় কেশবপুর-রসুলগঞ্জ এলজিইডি সড়কের সাথে সংযুক্ত কেশবপুর নতুন পাড়া এলাকার সাড়ে তিনশ ফুট সড়কের সিসি পাকা করণ কাজের উদ্বোধন করা হয়। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূইয়া।

উদ্বোধন শেষে তিনি বলেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রচেষ্টায় ইতোমধ্যে পৌর সভায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে পঁচিশ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ট্রিটমেন্ট প্লান্ট , ওভারহেড ট্যাংক ও ড্রেইনেজ কাজ শুরু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়ন কাজে সর্বস্তরের নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন তারণ্যের অহংকার জননন্দিত মেয়র মিজানুর রশীদ ভূইয়া।

এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলার তাজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা কয়ছর রশীদ, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী (ভারপ্রাপ্ত) পুলক রায়, কার্য সহকারি রফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মহরম আলী, হুশিয়ার আলী, মানিক লাল দে, সুশীল বৈদ্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, প্রণব বণিক এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপি চিত্র প্রদর্শনী উদ্বোধন

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, চিত্রশিল্পী প্রণব বণিক এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপি ৭তম দ্বি-বাষিক চিত্র প্রদশর্নী আজ রোববার ( ২২ নভেম্বর) থেকে শুরু হয়েছে।

জগন্নাথপুর আর্ট স্কুলের আয়োজনে সকাল ১১টায় চিত্র প্রদর্শনীর  উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া।

পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,   জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।

জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজলের সভাপতিত্বে ও শিক্ষিকা শিপা বেগম এবং কুশল কান্তি রায়ের যৌথ পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, চিত্র শিল্পী রুহুল আমিন তারেক, প্রয়াত প্রণব বণিকের পুত্র মৃনাল বনিক সহ আরো অনেকে।

২৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ

প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ সব পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযাযী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর।

সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি বলেন, প্রথম ধাপে ২৫ পৌরসভায় ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সব পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানানো হয়, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়েছে। সেখানে ১৭ নভেম্বরের মধ্যে বা ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার কথা উল্লেখ করা হয়।

ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এরমধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪টি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভায়। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টি মেয়াদ। ইতোমধ্যে ৫ পৌরসভার তফসিল দিয়েছে ইসি। এবার পৌরসভায় মেয়র পদে দলীয় এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে।

প্রথম ধাপে যে ২৫ পৌরসভায় ভোট নেওয়া হবে, সেগুলো হলো পঞ্চগড় জেলার পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রামের কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জের মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড।

সুত্র: ইত্তেফাক

বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে কেউ জানে না!!

ডেস্ক রিপোর্ট:-

সিলেটের কুমারগাওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানী (পিজিসিবি)-এর নিয়ন্ত্রনাধিন গ্রিড লাইনে আগুনের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুৃরো সিলেট। সকাল ১১ টা থেকে সিলেটের পিডিবি ও পল্লী বিদ্যুতের গ্রাহকরা বিদ্যুৎহীন অবস্থায় আছেন।

কখন পুণরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারননি কেউ। আগুনের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নগরবাসীকে জানাতে দুপুর ২ টা থেকে নগরীতে মাইকিং করানো হচ্ছে।

আগুন লাগার খবর পেয়ে দুপুরে কুমারগাও গ্রিড স্টেশন এলাকায় যান সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

তিনি বলেন, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে। তবে এখন পর্যন্ত পুরো সিলেট জেলা বিদ্যুৎহীন আছে। পিডিবি ও পল্লীবিদ্যুতের সব গ্রাহকরাই বিদ্যুৎহীন। বিদ্যুৎ সরবরাহ কখন শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফলে পিডিবি ও পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বিদ্যুৎহীনতার কারণটি জনগনকে জানাতে মাইকিং করানো হচ্ছে। এক্ষেত্রে সিটি করপোরেশনেরও সহযোগিতা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের দিয়ে একটি কমিটি গঠন করা হবে। তারা অগ্নিকান্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপন করবেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের কুমারগাওয়ে অবস্থিত জাতীয় গ্রিড লাইনের দুটি ট্রান্সমিটারে আগুন লেগে যায়। ফায়ার ব্রিগেডের ৫টি ইউনিট প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে জয়ন্ত কুমার নামে দমকলবাহিনীর এক সদস্য দগ্ধ হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ পরিচালক শওকত হোসেন বলেন, গ্রিড লাইনের আগুন এখন অনেকাই নিয়ন্ত্রনে। ট্রান্সমিটারের জ্বালানি তেল থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের সিলেট কার্যালয়ের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে অনেক সময় লাগবে। আগুনে গ্রিড লাইন ও ট্রান্সমিটার অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। বেশকিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। পিডিবি ও পিজিসিবি একসাথে এগুলো সংস্কারে কাজ করছে। ক্ষতিগ্রস্থ যন্ত্রপাতি সংস্কার ও পরিবর্তন করতে হবে। তবে কতক্ষণের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশ গ্রহণে কমিউনিটি মেবিলাইজেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে বিসিক মাঠে ঐ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আকশেদ আলী সভাপতিত্বে ও জেলা সমন্বয়ক এ কে আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার আরিফ আদনান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মো আবুল হোসেন, জেলা ব্যবস্থাপক কাইয়ূম উদ্দিন,মাঠ সংগঠক হাকিমুল ইসলাম,কাউন্সিলর জাহানারা বেগম, শেলী চৌহান ময়না প্রমুখ।

শেষে অনুষ্ঠানে অংশ গ্রহণ করা সকলের মাঋে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।