জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে সড়কের সিসি পাকা করন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র মিজানুর রশীদ ভূইয়া পৌরসভাকে আধুনিকায়ন করনে পৌরসভার সর্বস্থরের নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করে বলেছেন শেখ হাসিনার সরকার গ্রামীণ জনপদের পাশাপাশি শহরাঞ্চলকে অগ্রাধিকার দিয়ে উন্নযন কাজ বাস্তবায়ন করছেন।
দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের মহাগণজোয়ার সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় জগন্নাথপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ শুরু হয়েছে। উন্নয়নের মহাজাগরনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

তিনি আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে পৌরসভার ৪নং ওয়ার্ডের হবিবপুর- কিশোরপুর এলাকায় বশির মিয়ার বাড়ি মূখী সাড়ে ৩শ ফুট সড়কের সিসি পাকা করণ কাজের উদ্বোধন শেষে উপরোক্ত কথাগুলো বলেছেন।

 


মেয়র মিজানুর রশীদ ভূইয়া আরো বলেন, আপনাদের অজস্র ভালোবাসায় আমার পিতা মরহুম হারুনুর রশীদ হিরন মিয়া একাধিকবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পরবর্তীতে পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। আমার পিতার রেখে যাওয়া উন্নয়নের স্মৃতি চিহ্ন বাস্তবায়নে এবং নাগরিকদের কল্যাণকর কাজে নিজেকে আত্মনিয়োগ করার প্রত্যয়ে আপনাদের স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে দ্বিতীয় বারের মতো সেবা করার সুযোগ করে দিয়েছেন।

এজন্য তিনি পৌরসভার সর্বস্থরের নাগরিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান এবং উন্নয়ন কাজে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সড়কের সিসি পাকা করণ কাজের উদ্বোধনকালে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলার মো. দিলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, পৌর প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামী, নির্মাণ কাজের ঠিকাদার শাহজালাল কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, আওয়ামী লীগ নেতা কয়ছর রশীদ , পৌর যুবলীগ নেতা মুহিবুর রহমান লিটু, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী পুলক রায়, কার্যসহকারি রফিকুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জটুডে/ এহাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *