সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিবদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:-
স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসকের কার্যালয়ের আয়োজনে লোকাল গভর্ন্যান্স প্রজেক্ট-৩ এর আওতায় পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিবদের নিয়ে সুনামগঞ্জ সার্কিট হাউজে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এছাড়াও বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার এস এম রেজাউল করিম,এলজিএসপির ডিএফ সাখাওয়াত হোসেন,এলজিসি প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মিঠু রঞ্জন দাস প্রমুখ।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন

ডেস্ক নিউজ:-

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সোমবার বিকাল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে রেকর্ড রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যখন আগুন লাগে তখন এজলাস চলছিলো। ফায়ার সার্ভিস পানি ছাড়া আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। যাতে গুরুত্বপূর্ণ ফাইলগুলো রক্ষা করা যায়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রজিনা আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের দুটি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

জগন্নাথপুরে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জরুরী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে পৌর শহরের ভবের বাজারস্থ দলের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন,

গ্রামীণ জনপদ সহ সর্বত্রই এখন উন্নয়নে জাগরণ সৃষ্টি হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নেতৃত্বে জগন্নাথপুর সহ পুরো জেলা ব্যাপি সর্বক্ষেত্রে উন্নয়নের বিপ্লব সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক নেক সভায় সুনামগঞ্জ জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, হাওর রতœ পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান ও শিক্ষামন্ত্রী ডা: দিপু মনির প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সভায় জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান মহোদয়ের প্রচেষ্টায় জগন্নাথপুর পৌর শহরে পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ১৬ নভেম্বর সোমবার ।

উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বেলা ২টায় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা , পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু অনুরোধ জানিয়েছেন।

জটুডে/এহাই

জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান::

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান মহোদয়ের প্রচেষ্টায় জগন্নাথপুর পৌর শহরে পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ১৬ নভেম্বর সোমবার । উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বেলা ২টায় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য পৌর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া অনুরোধ জানিয়েছেন।

জটুডে/এহাই

জগন্নাথপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জের জগন্নাথপুরে নুর জাহান বেগম নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার আশারকান্দি ইউনিয়নের পশ্চিম তিলক গ্রামে থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত গৃহবধু ওই গ্রামের রাসেল আহমদের স্ত্রী নুর জাহান বেগম (৩০)। পরিবারের সদস্যরা জানান, বাড়ির বাথরুমে বাঁশের সঙ্গে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধু।

থানার এসআই দিপংকর জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

জটুডে/এহাই

জগন্নাথপুরে অবশেষে সোমবার উদ্বোধন হচ্ছে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন প্রকল্প

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের ৫০ কোটি টাকার কাজ অবশেষে শুরু হতে যাচ্ছে। কাল সোমবার দুপুরে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটমিয়ারে জুম এর মাধ্যমে বহুল প্রত্যাশিত এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এ উপলক্ষ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, সারাদেশে ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশনের জন্য একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে ২০১৮ সালে ১৩ সেপ্টেম্বর অনুমোদন করা হয়। অনুমোদিত প্রকল্পে ৯৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়।

জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, দেশের ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় জগন্নাথপুর উপজেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা বাস্তবায়নে ৪ একর ৪৩ শতক জমির ভূমিতে পৌরসভার জন্য একটি গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লাট, ওভার হেড ট্যাংক, একটি সলিট ওয়েস্ট কস্পোস্টিং সিস্টেম, ২৬ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ, ৯৫টি গভীর নলকূপ স্থাপন, ৮ কিলোমিটার আরসিসি ড্রেন, ১৫টি কমিউনিটি ল্যাট্রিন, ৬টি পাবলিক টয়লেট, ৩৬টি ডাস্টবিন, একটি পানি সরবরাহ অফিস ও ২টি তিন টন ওজনের ট্রাক বরাদ্দ রয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পের পরিচালক মো. ওয়াজেদ আলী গত বছরের ৯ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার মেয়র বরাবরে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৪ একর ৪৩ শতক ভূমি ৫ দিনের মধ্যে অধিগ্রহণ করে তথ্য পাঠানোর জন্য চিঠি দেন। কিন্তু ভূমি জটিলকায় ওই সময় প্রকল্পের কার্যক্রম আটকে যায়। পরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট ভূমি পাওয়ার জন্য আবেদন করা হয়। এরপর আবেদনটি ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে সাম্প্রতিককালে মন্ত্রণালয় জগন্নাথপুর পৌরশহরের কামাল কমিউনিটি সেন্টারের নিকটবর্তী এলাকায় সরকারি দেড় একর ভূমি অনুমোদন করে। এরমধ্যে ট্রেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কাজ পেয়েছেন ঢাকার এস এ জিলানী ও আদিল ইন্টার প্রাইজ।

জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আব্দুর রব সরকার বলেন, আমাদের স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান স্যারের প্রচেষ্ঠায় জগন্নাথপুরের জনসাধারণের সুবিধার্থে ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পটি কাজের আজ উদ্বোধন করা হবে। এতে প্রকল্পটি বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদ সচিব ও ইউডিসি উদ্যোক্তাদের কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:-
উপজেলা ও ইউনিয়ন পরিষদের ওয়েব সাইট হালনাগাদ করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ সচিব ও ইউডিসি উদ্যোক্তাদের নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় সুনামগঞ্জ সার্কিট হাউজে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।এছাড়াও বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার এস এম রেজাউল করিম, সহকারী প্রোগ্রামার স্বরূপ মুহুরী,ইএএলজির প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলাম, এলজিসি প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মিঠু রঞ্জন দাস, ইউনিয়ন পরিষদ সচিব মো.আব্দুল্লা আলমিন,জগন্নাথ বণিক,মিরা চন্দ্র, ইয়াসমিন হোসনে আরা প্রমুখ।

প্রেস ইনস্টিটিউট পিআইবি কর্তৃক সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সহ ১০টি উপজেলার ৩৫জন সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি ) কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃস্পতিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ শহীদ জগত জ্যোতি পাঠাগার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: জসিম উদ্দিন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। অবিচার, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা সর্বদা সোচ্চার থাকেন । তবে অপসাংবাদিকতা সমাজের জন্য ক্ষতিকারক। একজন প্রকৃত সাংবাদিক সব সময় দেশ ও জনগনের কথাই চিন্তা করেন।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিআইবি‘র প্রশিক্ষক শাহ আলম সৈকত, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু, পারভেজ আহমেদ, সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসিফ আল জিনাত।

 

এছাড়াও প্রশিক্ষণার্থী সাংবাদিকদের সাথে এবং অতিথিদের সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন পিআইবি‘র মহাপরিচালক জাফর ওয়াজেদ। পরে প্রশিক্ষিত সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: জসিম উদ্দিন।

প্রসঙ্গত , গত ৫,৬,৭ নভেম্বর সুনামগঞ্জ জেলার ৩৫ জন ৮ ও ৯ নভেম্বর স্কুজ পড়ুয়া শিশু এবং ১০,১১, ও ১২নভেম্বর উপজেলা পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৭নভেম্বর জেলা পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পিআইবি‘র মহাপরিচালক জাফর ওয়াজেদ উপস্থিত থেকে সনদ পত্র প্রদান করেন।

 

এদিকে উপজেলা পর্যায়ে ৩দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় ১০ নভেম্বর প্রশিক্ষণের প্রথম কর্মদিবসে সংবাদ ধারণা , ১১ নভেম্বর দ্¦িতীয় কর্মদিবসে সাক্ষাৎকার ও ফিচার এবং ১২ নভেম্বর তৃতীয় কর্মদিবসে অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণের রিসোর্সপার্সন ছিলেন পিআইবি‘র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত, ডেইলিস্টার‘র সাবেক চীফ রিপোর্টার আবুল কালাম আজাদ, যমুনা টেলিভিশন এর বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু। প্রশিক্ষণে অংশ নেন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি দৈনিক মানবজমিন‘র শংকর রায়, দৈনিক ইত্তেফাক‘র মো. আব্দুল হাই, দৈনিক প্রথমআলো‘র অমিত দেব, দৈনিক কালেরকন্ঠ‘র আলী আহমদ, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের কাগজ‘র হোসাইন আহমদ, দৈনিক যায়যায়দিন‘র মো. ফয়জুল ইসলাম সোহেল তালুকদার,

দৈনিক আমাদের সময়‘র মো. নুরুল হক, বিশ^ম্ভরপুর উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের কাগজ‘র স্বপন কুমার বর্মণ, দৈনিক যায়যায়দিন‘র কাজী সালেহ আহমদ, জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক যায়যায়দিন‘র ওয়ালী উল্লাহ সরকার, দৈনিক ভোরের কাগজ‘র অঞ্জন পুরকায়স্থ, দৈনিক যুগান্তর‘র হাবিবুর রহমান , দৈনিক সংবাদ‘র আকবর হোসেন, ধর্মপাশা উপজেলা প্রতিনিধি দৈনিক সমকাল‘র এনামুল হক, দৈনিক ভোরের কাগজ‘র জুবায়ের পাশা হিমু, দৈনিক আমাদের সময়‘র সাজিদুল হক,

ছাতক উপজেলা প্রতিনিধি দৈনিক ইত্তেফাক‘র আব্দুল আলীম, দৈনিক কালেরকন্ঠ‘র মাহবুব আলম, দৈনিক যুগান্তর‘র আনোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা প্রতিনিধি দৈনিক সমকাল‘র আমিনুল ইসলাম, দৈনিক যায়যায়দিন‘র বাবরুল হাসান বাবলু, দৈনিক ইত্তেফাক‘র আলম সাব্বির, দৈনিক ভোরের কাগজ‘র সাজ্জাদ হোসেন শাহ, দিরাই উপজেলা প্রতিনিধি দৈনিক কালেরকন্ঠ‘র আবু হানিফ চৌধুরী ,

দৈনিক যুগান্তর‘র জিয়াউর রহমান লিটন, দৈনিক মানবজমিন‘র মোশাহিদ আহমেদ, দৈনিক ভোরের কাগজ‘র রুমান আহমদ, শাল্লা উপজেলা প্রতিনিধি দৈনিক সংবাদ‘র পিসি দাস পীযুষ, দৈনিক ভোরের কাগজ‘র জে সি বিশ^াস যতীন, দৈনিক ভোরের কাগজ‘র আনিসুল হক মুন, দোয়ারা বাজার উপজেলা প্রতিনিধি দৈনিক আমাদের সময়‘র আশিক মিয়া, দৈনিক শ্যামল সিলেট‘র হারুন অর রশীদ , দৈনিক ভোরের কাগজ‘র বজলুর রহমান, গণকন্ঠ‘র আশীষ রহমান।

জটুডে/এ হাই

জগন্নাথপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেলা ২টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানম আকমল হোসেন বলেছেন, যুবলীগ আজ দেশের প্রগতিশীল যুব সমাজের আস্থার ঠিকানা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত নির্ভরযোগ্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। তিনি বলেন, দেশের যে কোনো ক্রান্তিলগ্নে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। যুবলীগের যে ঐতিহ্য ও অবদান রয়েছে, সেটা প্রতিটি যুবলীগের নেতা-কর্মীর মনে রাখতে হবে।

জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূঁইয়া। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: ফারুক মিয়ার পরিচালনায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন,

 

উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, জুবেদ খাঁন, উপ-প্রচার সম্পাদক আব্দুল বারিক, সহ-সম্পাদক শফিক মিয়া, সদস্য জাহাঙ্গির খাঁন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, ডাক্তার নজরুল ইসলাম খোকন, মুহিবুর রহমান লিটু, মল্লিক মনসুর, রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিব তালুকদার,

কলকলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, পাটলী ইউনিযন যুবলীগের যুগ্ম আহবায়ক আবুর কালাম, যুগ্ম আহবায়ক আনা মিয়া, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আখলাকুর রহমান আখলাক, সাবেক যুগ্ম আহবায়ক রুনু মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর কাইয়ূম, রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন,

আশারকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রায়হান কামালী শিম্পু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শিশু মিয়া, মীরপুর ইউনিয়ন যুলীগের যুগ্ম আহবায়ক আব্দুশ শহীদ , সদস্য আবেদীন মিয়া, রিজু সুলতান, জাবেদ আহমদ , রাসেল মাষ্টার প্রমূখ।

পরে আনন্দমূখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

জটুডে/এহাই

জগন্নাথপুরে মরমী সাধক রাধারমন দত্তের ১০৫ তম প্রয়ান দিবস উপলক্ষে স্মরণ সভা

স্টাফ রিপোর্টার:-
‘‘পাষান মনরে বুঝাইয়ও চিনিয়া মানুষের সঙ্গ লইও‘‘ সহস্রাধিক গানের রচয়িতা জগন্নাথপুরের লোক ঐতিহ্যের ধারক, মরমী সাধক কবি রাধারমন দত্তের একশ পাচঁতম প্রয়ান দিবস উপলক্ষে, জগন্নাথপুর উপজেলা প্রসাশনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার ( ১০ নভেম্বর ) দুপুরে উপজেলা পরিষদের রাধারমন মিলনায়তনে প্রয়ান দিবসের আলোচনা সভায় রাধারমন দত্তের ইতিহাস তুলে ধরে বক্তরা বলেছেন রাধারমন দত্ত ছিলেন উপমহাদেশের একজন আধ্যাত্মিক মহান সাধক কবি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, শিক্ষক অনন্ত পাল প্রমূখ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন শিল্পিরা রাধারমন দত্তের সংগীত পরিবেশন করেন।

প্রসঙ্গত:: জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এলাকার মরমী সাধক কবি রাধারমন দত্ত ভাবে বিভোর হয়ে গান রচনা করতেন। শিষ্যরা শুনে তা লিখে রাখতেন। তিনি তত্ত্বসংগীত, দেহতত্ত্ব, ভক্তিমূলক, অনুরাগ, প্রেম, ভজন, বিরহ, আক্ষেপ, মান, ধামাইল ইত্যাদি বিভিন্ন গান রচনা করে গেছেন। বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে এখনও ভাইবে রাধারমন বলে, ভনিতাযুক্ত ধামাইল গান শোনা যায়।

জটুডে/এহাই