স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জরুরী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে পৌর শহরের ভবের বাজারস্থ দলের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন,
গ্রামীণ জনপদ সহ সর্বত্রই এখন উন্নয়নে জাগরণ সৃষ্টি হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নেতৃত্বে জগন্নাথপুর সহ পুরো জেলা ব্যাপি সর্বক্ষেত্রে উন্নয়নের বিপ্লব সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক নেক সভায় সুনামগঞ্জ জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, হাওর রতœ পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান ও শিক্ষামন্ত্রী ডা: দিপু মনির প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সভায় জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান মহোদয়ের প্রচেষ্টায় জগন্নাথপুর পৌর শহরে পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ১৬ নভেম্বর সোমবার ।
উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বেলা ২টায় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা , পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু অনুরোধ জানিয়েছেন।
জটুডে/এহাই