জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে সড়কের আরসিসি পাকাঁ করণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে পৌর শহরের আঞ্চলিক মহা সড়ক থেকে হবিবনগর এলাকার যুক্তরাজ্য প্রবাসী কবেল মিয়ার বাসামূখী সড়কের আরসিসি পাকাঁ করণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ (৯ নভেম্বর ) সকাল সাড়ে ৯টায় পাকাঁ করণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূইয়া।

নির্বাচিত হওয়ার পর এই প্রথম পৌর শহরের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন তারণ্যের অহংকার নান্দনিক পৌরসভা গঠনের স্বপ্নদ্রষ্টা মেয়র মিজানুর রশীদ ভূইয়া। কাজের উদ্বোধন শেষে তিনি বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রচেষ্টায় ৫০ কোটি টাকা প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কাজ শীঘ্রই শুরু করা হবে। আধুনিক পৌরসভা বির্নিমাণে সময় মতো পৌর কর পরিশোধ সহ উন্নয়ন কাজে সর্বস্তরের নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেন।

 

এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, পৌরসভার প্যানেল মেয়র-২ সোহেল আহমদ, পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, বিশিষ্ট শালিষী ব্যক্তিত্ব আব্দুল হাশিম , পাইলগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কয়ছর রশীদ, ইসহাকপুর পাবলিক হাইস্কুলের শিক্ষক রাসেল তালুকদার, ঠিকাদারি প্রতিষ্ঠান এস আর কনস্ট্রাকশনের সত্তাধিকারি ছায়াদ আহমদ ভূইয়া, পৌরসভার ভারপ্রাপ্ত উপ-সহকারি প্রকৌশলী পুলক রায় , কার্যসহকারি রফিকুল ইসলাম , ছাত্রলীগ নেতা রিপন আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জটুডে/এহাই

রায়হান হত্যার প্রধান খূনী বরখাস্তকৃত এসআই আকবর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:-

 সিলেট বন্দরবাজার ফাড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার মুল হোতা এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভুইয়াকে কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম সিলেট প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, বর্তমানে আকবর সিলেট জেলা পুলিশের কাছে আছে।

গত ১১ই অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য অমানবিক নির্যাতন করা হয় নগরীর নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হানকে (৩৩)। ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

প্রথমে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ ছিল, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে। এরপর পরিবারের অভিযোগে ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তদন্তে নেমে পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যু ও নির্যাতনের প্রাথমিক সত্যতাও পায়।

এর প্রেক্ষিতে, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। অন্য তিনজন হলেন, কনস্টেবল হারুনুর রশীদ, কনস্টেবল তৌওহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাস। তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারও করা হয়েছে। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন, এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী, কনস্টেবল সজিব হোসেন।

জগন্নাথপুরে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টাার::

জগন্নাথপুরে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৮ নভেম্বর) দুপুরে পৌর পয়েন্টে উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসুচী পালন করা হয়। পরে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজরের পরিচালনায় সভায় বক্তব্য দেন জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস সমিতির সভাপতি গোলাম রব্বানী,

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া, ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন শাখার সহসভাপতি আলী রাজ, হাইএক্স-নোহা শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি আলফু মিয়া, অটোরিকশা-সিএনজি ও লেুগুনা সমিতির ইকড়ছই শাখার সভাপতি আজাদ আলী ভূঁইয়া, উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের অর্থ সম্পাদক আব্দুল মুকিত, শ্রমিক নেতা লাল মিয়া, মিলন খা, মুশাহিদ আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অবৈধ যানবাহনের দখলে এখন জগন্নাথপুর। এসব যানবাহনের অধিকাংশ চালক অপ্রাপ্ত ও অদক্ষ। যে কারণে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। সড়ক নীতিমালাকে বৃদ্ধা আঙুন দেখিয়ে বেপরোয়াভাবে অবাধে এসব অবৈধ যান চলাফেরা করছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব অবৈধ ব্যাটারি চালিত যান বন্ধ করা না হলে আন্দোলেনর হুশিয়ারি দেন বক্তারা।

 

কিশোরীকে ধর্ষণের দায়ে লন্ডনে জগন্নাথপুরের এক যুবকের ১৪ বছরের কারাদন্ড

লন্ডন সংবাদদাতা:-

কিশোরীকে ধর্ষণের দায়ে লন্ডনের কিংস্টনের আদালতের বিচারক ধর্ষক জিয়া উদ্দিনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। দন্ডপ্রাপ্ত জিয়া উদ্দিন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামের ও পূর্ব লন্ডনের মেনর পার্ক এলাকার বাসিন্দা ছামির আলীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, দন্ডপ্রাপ্ত জিয়া উদ্দিন একটি দোকোনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত থাকা অবস্থায় ওই দোকোনের কাস্টমার হিসেবে আসা অপ্রাপÍ বয়সের ৪ শেতাঙ্গ কিশোরীকে বিভিন্ন প্রলোভনে ধর্ষণ করে।

ধর্ষিতা শেতাঙ্গ এক কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে লন্ডন মহানগর পুলিশের তদন্তে ঘটনাটির সত্যতা প্রমানিত হওয়ায় কিংস্টনের একটি আদালত জিয়া উদ্দিনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

প্রসঙ্গত দন্ডপ্রাপ্ত ধর্ষক জিয়া উদ্দিনের পিতা ছামির আলী বাংলাদেশে শাশুড়ীর সাথে অনৈতিক মেলামেশার কারনে গ্রাম্য শালিশে ধিক্কার জানানো হয়।

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের ২ ও ৩ নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের ২ ও ৩ নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৬ নভেম্বর )
আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় প্রথান অতিথির বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সত্তার ।

আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুজন মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনায়েল খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আইয়ুব খান, সহ সভাপতি মোনায়েম খান সাদ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মহিবুর রহমান রাসেল, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল আহমদ, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শেখ মামুন হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি আলীনুর মিয়া , আলামিন মিয়া, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন , সমাজসেবক সম্পাদক সামাদ আহমদ , এান সম্পাদক মিনহাজ।

এসময় প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আজির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, রিজু সুলতান, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি তোফায়েল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি আজিজুর রহমান, যুগ্নসাধারন সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক তুহিনুর রহমান, জাবেদ মিয়া ,

সেবু মিয়া, দপ্তর সম্পাদক রাসেল আহমদ রাসু ,সাংস্কৃতিক সম্পাদক সুজাদ মিয়া, ইমেল, নাইম, সাজান, ফয়েজ খান, আবু, ইমন, রুমেল, দ্বিপংকর , সার্জার , জোবায়েল, সফি, সাকিল সুলতান, মুজাহিদ, জুহিন আহমদ, সাজু আহমদ, রিমন মিয়া , রিপন,মাহিন, আলামিন,রাফি মিয়া,রুমেন,কেবল বিশ্বাস, রোমান সহ আরো অনেকে।

সভার শুরুতে পবিত্র কোরাআন থেকে তিলাওয়াত করেন ইউনিয়ন ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এমরান হোসেন।

জটুডে/এহাই

জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্দোগ্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আবু হোরায়ারা সাদ মাষ্টারর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদের পরিচালনায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে আলী কমিউনিটি সেন্টার আজ ৭ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম খসরু, প্রধান বক্তা ছিলেন বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. জিয়াউর রহিম শাহীন,

বিশেষ বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান হারুন।বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ও মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নূর, উপজেলা বিএনপির সদস্য ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আজমল হোসেন,

উপজেলা বিএনপির সদস্য ও মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখন, রাশিয়া বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা বিএনপি নেতা সাদিকুর রহমান নান্নু।জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম লেবু, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন, জগন্নাথপুর কলেজ ছাত্রদল নেতা রুহুল আমিন প্রমুখ।উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলু মিয়া,

উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আমিন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রিপন মিয়া, উপজেলা বিএনপির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সদস্য ও পাইলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান তহুর, জগন্নাথপুর পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির সদস্য মহিবুর রহমান শিশু, হাজী হাসান আহমদ, হাবিবুর রহমান হাবিল, আনহার মিয়া,

বিএনপির নেতা সাদ মিয়া,সালাম মিয়া, হুমাউন কবির, আনিসুর রহমান তুতি, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা সেলিম আহমদ, সুৎফুজ্জামান ছালিক, হাফিজুর রহমান, সাদিক আহমদ, আলিউল আহমদ, হাফিজুর রহমান, জাবেল আহমদ, জাবেদ আহমদ, ফজলু মিয়া, লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌর যুবদল নেতা বেলাল আহমদ, তারেক আহমদ, আকমল হোসেন,

জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা তানবির আহমদ তামিম, নুরুল ইসলাম মাহির, ফরহাদ আহমদ, হাবিবুর রহমান আদিল, এমরাজ মিয়া, জগন্নাথপুর কলেজ ছাত্রদল নেতা আব্দুল কাদির রাহিম সহ আরও বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর পৌর যুবদল নেতা সাদেক আহমদ।—প্রেস  বিজ্ঞপ্তি।

জগন্নাথপুরে পৌরসভাসহ ৮ ইউনিয়নের শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে শ্রমিক লীগের পৌরসভা ও ৮টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক ও সদস্য সচিব জাহির উদ্দিন কমিটির বিলুপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৪ নভেম্বর উপজেলা শ্রমিকদের এক জরুরীসভা জগন্নাথপুর পৌরসভা এবং উপজেলার আটটি ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ এসব কমিটির অনেকদিন ধরে দলীয় কোন কার্যক্রম না থাকায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়। তবে সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হবে তাঁরা জানান।

প্রসঙ্গত,২০১৮ সালে জগন্নাথপুর পৌরসভা, উপজেলার কলকলিয়া, পাটলী, মিরপুর, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন শাখার শ্রমিকের আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল।

যুক্তরাজ্য গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের জেলহত্যা দিবসে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য অফিস :
যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের উদ্যোগে, জেল হত্যা দিবস ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত ৩ নভেম্বর ২০২০ মঙ্গল বার, দুপুর ১২:৩০ ঘটিকার সময় , যুক্তরাজ্য আওয়ামীলীগ- গ্রেটার ম্যানচেষ্টার শাখার উদ্যোগে, জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্টিত হয়।

সংগঠনের সভাপতি, প্রবীণ আওয়ামীলীগ নেতা , ছুরাবুর রহমানের সভাপতিত্ত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তাফা ও যুগ্ন সাধারন সম্পাদক রুহুল আমীন রুহেলের যৌথ পরিচালনায়, সর্বপ্রথম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও বিদেহী আত্নার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন, বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন , যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মকিস মনসুর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাডফোর্ড আওয়ামীলীগের সভাপতি শওকত আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ওল্ডহ্যাম আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোফাজ্জিল খান।

গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সহ সভাপতি গৌছ মিয়া, সহ সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক রুহুল আমীন চৌধুরী মামুন, চেষ্টার ও নর্থ ওয়েলস আওয়ামীলীগের সভাপতি, আব্দুস সালাম। স্টোকন্টেন্ট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুপ চৌধুরী, ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সভাপতি অয়েছ আহমদ কামালী, লিভার পুল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিপার মিয়া , গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান,

কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাব্বির চৌধুরী, ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শেখ জাফর আহমদ, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামী সেচ্চাসেবক লীগের সভাপতি আমিনুল হক ওয়েছ, সাধারণ সম্পাদক ফয়জুল হক জুয়েল সহ নর্থ ওয়েষ্ট আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন পঁচাত্তর সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যারা এই হত্যা কান্ডের সাথে জড়িত, যারা ইন্ধন দিয়েছিল, যারা প্রত্যেক্ষ ও পরোক্ষ ভাবে সম্পৃক্ত, যারা জাতিকে মেধাশুন্য করতে চেয়েছিল, তাদের প্রত্যেকে বিচারের আওতায় এনে, এবং যাদের বিচারের রায় হয়েছে, তাদের বিচারের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

 

জগন্নাথপুরের চিলাউড়ায় উচ্চ শিক্ষার ধার উন্মোচনে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ

মো. আব্দুল হাই:-
জগন্নাথপুর উপজেলার জ্ঞানী ও গুনীজনদের জন্মভূমি হিসেবে খ্যাত ভাটিরজনপদ বৃহৎ নলুয়া ও মইয়ার বেষ্ঠিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সমৃদ্ধ জনবহুল গ্রাম চিলাউড়ায় উচ্চ শিক্ষার ধার উন্মোচনে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি চিলাউড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরত শিক্ষানুরাগী সমাজসেবক দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য কমিউনিটির পরিচিত মূখ হুমায়ুন রশীদ মামুন উৎসাহে ইতোমধ্যে যুক্তরাজ্যে বসবাসরত চিলাউড়া গ্রামের শিক্ষানুরাগী সমাজসেবক দানশীল ব্যক্তিদের পাশাপাশি তরুণ প্রজন্ম কলেজ প্রতিষ্ঠায় সাড়া দিয়েছেন।

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গ্রামগুলোর সাথে এক কালে বর্ষায় নৌকা আর হেমন্তে পাঁয়ে হেঁটে লোকজন তাদের গন্তব্যে পৌছাতেন। কালের পরিবর্তে বিচ্ছিন্ন জনপদের চিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন পুরো মৌসুমেই দুই/একটি গ্রাম ছাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামের সাথে সড়ক যোগাযোগ সৃষ্টি হওয়ায় জনসাধারন র্নিবিঘেœ তাদের গন্তব্য স্থানে যানবাহন দিয়ে পৌছাতে পারছেন। বিশেষ করে ইউনিয়নের বৃহৎ গ্রাম চিলাউড়ার সাথে উপজেলা সদরের পুরো মৌসুমেই যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। এছাড়াও ইউনিয়নের প্রতিটি গ্রামে শতভাগ বিদ্যুৎ সঞ্চালন চালু হওয়ায় প্রতিটি গ্রামের জনসাধারন নাগরিক সুবিদার সুফল ভোগ করছেন।

ইউনিয়নের দুটি গ্রামে স্থাপিত হস্তশিল্পের পন্য দেশের পাশাপাশি প্রবাসেও সমাধৃত হওয়ায় অনেক লোক এই পেশায় জীবিকা নির্বাহ করছেন। নৈপ্যুণভাবে প্রস্তুতকৃত হস্তশিল্পের দ্রব্যগুলো সুনাম ছড়িয়েছে। আর্ন্তজাতিক কুটনৈতিক হিসেবে স্বীকৃতি প্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ভাটি বাংলার সিংহ পুরুষ হিসেবে খ্যাত প্রয়াত আলহাজ আব্দুস সামাদ আজাদ এর জন্মমাটি চিলাউড়া হলদিপুর ইউনিয়নটি শিক্ষাক্ষেত্রেও রয়েছে সুনাম।

ইউনিয়নটিতে রয়েছে ২টি উচ্চ বিদ্যালয়, ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১০টি আলিম, দাখিল, ইবতেদায়ী ও কওমী মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। প্রতি বছর এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী মাধ্যমিক ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে ফলাফল অর্জন করে থাকে। এদের মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি রয়েছে। এসব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহনে উপজেলা সদর ছাড়াও পাশর্^বর্তী উপজেলা এবং দেশের বিভিন্ন শহরের কলেজ গুলোতে ভর্তি হয়ে লেখাপড়া করে যাচ্ছেন। অনেকেই আর্থিক সংকট ছাড়াও বিভিন্ন প্রতিকূল অবস্থার কারনে দূরবর্তী স্থানে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহনে আগ্রহী হচ্ছেন না।

এতে ঝরে পড়ার হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। গ্রামীণ জনপদ প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপরূপ চিলাউড়ায় উচ্চ শিক্ষার ধার উন্মোচনে কলেজ প্রতিষ্ঠা হলে ইউনিয়নের উচ্চ শিক্ষা থেকে ঝড়ে পড়া রোধ সহ ইউনিয়নটির প্রতিটির এলাকার শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহনে আগ্রহ সৃষ্টি হবে বলে সচেতন মহল অভিমত প্রকাশ করেছেন। কলেজ প্রতিষ্ঠায় সকল মহলের সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী হুমায়ূন রশীদ মামুন। চিলাউড়ায় কলেজ প্রতিষ্ঠা নিয়ে হুমাযূন রশীদ মামুন তিনি তার ফেইসবুক আইডিতে স্ট্যাটাসে কলেজ প্রতিষ্ঠা নিয়ে লিখেছেন যা হুবহু তুলে ধরা হলো—

সম্মানীত চিলাউড়াবাসী আমাদের চিলাউড়া হলদিপুর ইউনিয়নের মধ্য কলেজ নেই । কিন্তু আশেপাশে আমাদের জগন্নাথপুর উপজেলার সকল ইউনিয়নেই কলেজ হয়ে গিয়েছে । তাই আমি মনে করি জনসংখ্যা ও আয়তন বিবেচনা করে চিলাউড়াই এক মাত্র উপযুক্ত স্থান । তাই দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা দরকার ।

আমাদের গ্রামের সকল সম্মানীত মুরুববীয়ান ও তরুন সমাজের সচেতন সবাইকে অনুরোধ করছি এগিয়ে আসেন কলেজ স্থান করার জন্য । বাজারের হাইসকুলের আশেপাশে স্থান নির্ধারণ করেন এবং স্থানীয় রাজনীতিবিদ এবং প্রবাসী সকলের সহযোগীতা নেন ইনশাআল্লাহ সাকসেসফুল হওয়ার সম্ভাব্যনা আছে । আমরা ৩০ বছর পূর্বে হাইস্কুলে যেতাম ৩ মাইল হেটে জগন্নাথপুরে সেই সমান পথ কলেজে যেত হয় গাড়ীতে । আমরা যদি গ্রামে কলেজ করতে পারি শিক্ষিতের সংখ্যা আর বৃদ্ধি করতে পারব ।

আপনারা যারা কলেজ করার জন্য আগ্রহী বা চিন্তা ভাবনা করিতেছেন অনুগ্রহ করে মতামত জানাবেন, শেয়ার করে কমেন্ট করে । অসংখ্য ধন্যবাদ সম্মানীত গ্রামের সকল সচেতন নাগরিক বৃন্দকে আমার লেখার দিকে একটু দৃষ্টি দিবেন দয়া করে । সম্মিলিত প্রচেষ্টা ও সকলের সহযোগিতা চাই আবার ও ধন্যবাদ সকলকে ।

জটুডে/এহাই

জগন্নাথপুরে আজাদ আলী‘র মায়ের দাফন সম্পন্ন:: জানাযার নামাজে শোকার্ত মানুষের ঢল

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর এলাকার বাসিন্দা জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আজাদ আলী‘র মা হাজি কাছুনি বিবির দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় মরহুমার আলী মঞ্জিলস্থ বাসভবনে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিগনের অংশ গ্রহনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

পরে হবিবপুর দক্ষিন পাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজ পূর্ব মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু। এসময় মরহুমা হাজি কাছুনি বিবির ছেলে হাজি তছির আলী, ছিদ্দেক আলী, সজ্জাদ আলী, আজাদ আলী তাদের মায়ের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

 

উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামির ইমামতিতে জানাযার নামাজে জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূইয়া, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, প্যানেল মেযর-২ সোহেল আহমদ, কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার, বাড়ি জগন্নাথপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি সাবেক ইউপি সদস্য আব্দুল করিম গেদন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ফারুক কামালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম পীর, সৈয়দ মনোয়ার আলী, বিএনপি নেতা আবিবুল বারি আয়হান সহ বাড়ি জগন্নাথপুর এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগন এবং সাংবাদিক ,ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিগন জানাযার নামাজে উপস্থিত ছিলেন।

 

 


প্রসঙ্গত :: জগন্নাথপুর পৌর শহরে বাড়ি জগন্নাথপুর এলাকার বাসিন্দা জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের ইসি মেম্বার হাজি তছির আলী , ব্যবসায়ী ছিদ্দেক আলী, যুক্তরাজ্য প্রবাসী সজ্জাদ আলী, ব্যবসায়ী আজাদ আলী ও স্পেন প্রবাসী জুনাব আলীর মা হাজি কাছুনি বিবি (৭৫) মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের সময় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাচঁ ছেলে , নাতি-নাতনীন সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

 

জটুডে/এহাই