আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুস সত্তারের মনোনয়নপত্র বৈধ

স্টাফ রিপোর্টার:-

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চতুর্থধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০, সংরক্ষিত নারী সদস্যা পদে ৭৯ এবং সাধারন সদস্য পদে ২৪০জন প্রার্থী তাদের স্ব স্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার ২৯ নভেম্বর মনোনয়পত্র যাছাই বাছাইয়ে চেয়ারম্যান পদে রানীগঞ্জ ইউনিয়নে একজন এবং পাটলী ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়পত্র বাতিল ঘোষনা করেন সংশ্লিষ্ঠ রিটার্নিং অফিসার। এদিকে আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়নের জনপ্রিয় ব্যক্তি আলহাজ¦ আব্দুস সত্তারের মনোনয়নপত্র যাছাই বাছাইকালে বৈধ ঘোষনা করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আব্দুস সত্তার বলেন, জনগনের সেবক হয়ে কাজ করতে চাই। যারা আমার জনপ্রিয়তায় ঈশর্^ান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য ইউনিয়নবাসী সহ দেশ বাসীর প্রতি আহবান জানান। পাশাপাশি নৌকা প্রতীকে ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার অনুরোধ জানান।

প্রসঙ্গত:-চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আব্দুস সত্তারের ভোটার তালিকায় নাম নেই উল্লেখ করে আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামের মতিছিন খানের ছেলে আব্দুল আজিম খান রিটার্নিং অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২/১টি অনলাইন নিউজ পোর্টালে ভোটার তালিকায় নাম নেই মর্মে আলহাজ¦ আব্দুস সত্তারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। মনোনয়নপত্র যাছাই বাছাইকালে অভিযোগ এবং সংবাদ প্রচারের কোন সত্যতা পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *