জগন্নাথপুর পৌরসভার প্রথম মেয়র আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি হারুনুর রশীদ হিরন মিয়ার একুশতম স্মরন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-
উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা পৌরসভার প্রথম মেয়র একাধিকবার নির্বাচিত সাবেক জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার ২১তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে মরহুমের পারিবারিক ভাবে মিলাদ ও দোয়া মাহফিল এবং হিরন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মরহুমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যজ ধারন, এবং স্মরনসভা অনুষ্টিত হয়।

 

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন মরহুম হারুনুর রশীদ হিরন মিয়া সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জনগনের কল্যানে এবং এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। তার কর্ম জনগনের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।

 

তিনি হিরন মিয়ার মৃত্যু একটি অপ্রত্যাশিত উল্লেখ করে বলেন তিনি ছিলেন আওয়ামী লীগের নিবেদিত প্রান। দলকে সু-সংগঠিত করে রাখতে তার গুরুত্বপূর্ন ভুমিকা জগন্নাথপুরে আওয়ামী লীগ রাজনীতিতে অনুকরনীয় হয়ে থাকবে। তিনি হিরন মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি হিরন মিয়ার আদর্শ এবং চেতনাকে লালন করে দলীয় নেতা কর্মীদের কাজ করে যাওয়ার আহবান জানান।

 

হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের সভাপতি জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। হিরন মিয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপের পরিচালনায় স্মরন সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত হারুনুর রশীদ হিরণ মিয়ার জৈষ্ঠ্যপুত্র পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভুইয়া।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার,  জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলার কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, হিরন মিয়া স্মৃতি সংসদের সাবেক সভাপতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুকুর আলী ভূইয়া,

 

পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, সাংবাদিক অমিত দেব, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ জামাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারন সম্পাদক তাহা আহমদ, প্যের ছাত্রলীগ নেতা মিছবাহ আহমদ, কামরান আহমদ, ফেয়ার ফেইস সভাপতি শামীম আহমদ, হিরন মিয়া স্মৃতি সংসদের সদস্য আব্দুল মতিন, দিলবর হোসেন ভুইয়া প্রমূখ। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু।

জ.টুডে/ আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *