স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন সোমবার অনুষ্টিত হয়েছে। রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনে দাতা সদস্য পদে মো: তোতা মিয়া, সাধারণ অভিভাবক সদস্য পদে মো: আনছার মিয়া, হাজী মো: ফজলুল রহমান ফজলু, মো: আমজাদ খান, মো: সাজল মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যা পদে মোছা: আমিনা বেগম কল্পনা নির্বাচিত হয়েছেন। সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্টিত হয়।
নির্বাচনে ২০ জন দাতা সদস্যদের মধ্যে একটি পদে ২জন দাতা সদস্য নির্বাচনে অংশগ্রহন করেন মো: তোতা মিয়া, মো: গিয়াস উদ্দিন। ২০ জন দাতা সদস্যদের মধ্যে ১১ জন দাতা সদস্য তাদের ভোট প্রয়োগ করেন।বাকী ৯ জন দাতা সদস্য প্রবাসে অবস্থান করায় নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারেন নাই। দাতা সদস্য পদে মো: তোতা মিয়া ৬ ভোট পেয়ে নির্বাচত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মো: গিয়াস উদ্দিন পেয়েছেন ৫ ভোট।
সাধারণ অভিভাবক সদস্য পদে ২৫৫ জন সদস্যদের মধ্যে ৪ টি সাধারণ সদস্য পদে মোট ৮ জন, ১ টি সংরক্ষিত মহিলা সদস্যা পদে ২ জন সদস্যা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হচ্ছেন মো: সাজল মিয়া, হাজী মো: ফজলুল রহমান ফজলু, মো; সানু মিয়া, মো: আনছার মিয়া, মো: আমজাদ খান, মো: হাবিবুর রহমান হাবিব, মো: ফজল খান, মো: আইছ মিয়া। সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা হচ্ছেন মোছা: আমিনা বেগম কল্পনা, মোছা: রাহেলা বেগম।
নির্বাচনে ২২৩ জন অভিভাবক সদস্য ভোট প্রয়োগ করেন। সাধারণ সদস্য পদে মো: আনছার মিয়া ১৩৪ ভোট, হাজী মো: ফজলুল রহমান ফজলু ১৩৪ ভোট, মো: আমজাদ খান ১৩৩ ভোট, মো: সাজল মিয়া ১২৮ ভোট, সংরক্ষিত মহিলা সদস্যা মোছা: আমিনা বেগম কল্পনা ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: আইছ মিয়া ৮০ ভোট, মো: সানু মিয়া ৭৬ ভোট, মো: ফজল খান ৭৫ ভোট, মো: হাবিবুর রহমান হাবিব ৭৩ ভোট, মোছা: রাহেলা বেগম পেয়েছেন ৭২ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, সহকারি প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আনোয়ার হেসেন, পোলিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন হবিবপুর ও কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক সোহেল আহমদ।
রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন সুস্থভাবে সম্পূণ করায় প্রশাসনের নেতৃবৃন্দ ও এলাকার সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে নবনির্বাচিত সকল সদস্যদের কে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: আনোয়ার মিয়া।
এ সময় নির্বাচনে বিজয়ী প্রার্থীরা মাদ্রাসার সকল অভিভাবক সদস্য সহ এলাকার সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে তাদের কে নির্বাচিত করায় ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেছে।
নবনির্বাচিত সদস্যরা সকলের সহযোগিতায় রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তিত করায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
|
|