১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন

  • Update Time : ১১:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
  • / 1421

ডেস্ক রিপোর্ট:
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (৩০ জুলাই) রাত ৮টায় প্রার্থীদের পোলিং এজেন্ট সূত্রে বেসরকারি ফলাফল পাওয়া যায়।

রাসিকের ১৩৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে লিটন পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩শ ৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪শ ৯২ ভোট।

এর আগে, সকাল ৮টায় নগরীর উপ-শহর স্যাটেলাইট টাউন স্কুল কেন্দ্রে নিজের ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার পাশাপাশি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা জয়ের ব্যাপারে শতভাগের কাছাকাছি আশাবাদী।

যেকোন ফলাফল মেনে নেয়ার মানসিকতাও আমাদের রয়েছে। আশা করছি, ৭০ থেকে ৭৫ হাজার ভোট বেশি পেয়ে আমরা বিজয়ী হব। প্রতিকূল আবহাওয়া মূষলধারে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

এদিকে রাসিকের ২২নং ওয়ার্ডের ২টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। এসব কেন্দ্রে ভোটাররা প্রথমবার এ পদ্ধতিতে ভোট দেয়ায় কিছুটা সমস্যায় পড়েন বলে অভিযোগ করেন। তবে, কেন্দ্রে থাকা কর্মকর্তারা এক্ষেত্রে তাদের সহায়তা করেন বলেও জানান ভোটাররা।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

Please Share This Post in Your Social Media

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন

Update Time : ১১:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮