প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে ——-মিজান চৌধুরী
- Update Time : ১২:৩৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 1
স্টাফ রিপোর্টঃসুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দীর্ঘ দেড়যুগ পর একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে এদেশের মানুষ শান্তিপূর্ণ ও সৌহাদ্রপূর্ণ পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেছে। শহীদ জিয়া ও মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছে।
সবাইকে সাথে নিয়ে সুনামগঞ্জ জেলাকে একটি মডেল জেলায় পরিনত করা হবে। একই সাথে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কাংখিত উন্নয়ন নিশ্চিত করা হবে। ঈদুল ফিতরের সাম্য, সম্প্রীতি ও মানবিকতার শিক্ষার আলোকে আর্তমানবতার কল্যাণে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।
তিনি সোমবার (২৩ মার্চ) বিকেলে রাজাপুর কালারুকাস্থ জয়েন্ট কনভেনশন সেন্টারে ছাতক উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সর্বস্থরের মানুষের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় কালে মিজান চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
-জটুডে/ এহাই









