লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভয়াবহ দুর্ঘটনায় জগন্নাথপুরের ৫ জন সহ সিলেট বিভাগের ১৮ জন তরুণের প্রাণহানির ঘটনা ঘটেছে।
- Update Time : ১১:৩০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 21
স্টাফ রিপোর্টঃ-
গত ২১ মার্চ মোট ৪৫ জন অভিবাসী নিয়ে একটি নৌকা লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের মধ্যে ৩৮ জন ছিলেন বাংলাদেশি, আর বাংলাদেশিদের মধ্যে ৩৬ জনই সিলেট অঞ্চলের বাসিন্দা।
দুঃখজনকভাবে, এই যাত্রাপথে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে সিলেটের ১৮ জনের প্রাণ হানির হয়েছে।
এর মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫ জনের প্রান হানিহয়েছে।
১/ মোঃ সোহানূর রহমান, গ্রাম: বাউরি, জগন্নাথপুর
২/ শায়েখ আহমেদ, গ্রাম: ইছগাঁও, জগন্নাথপুর
৩/ মোঃ নাঈম আহমদ , গ্রাম: কবিরপুর, জগন্নাথপুর
৪/ আমিনুর রহমান , পাইলগাও, জগন্নাথপুর
৫/ মো: আলী আহমেদ ,গ্রাম ইছগাও, জগন্নাথপুর।
নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
এদিকে বেঁচে যাওয়া যাত্রীরা দীর্ঘ দুর্ভোগের পর আজ ২৮ মার্চ গ্রীসে একটি শরণার্থী ক্যাম্পে পৌঁছেছেন। সেখান থেকেই ধীরে ধীরে এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ পাচ্ছে।
স্থানীয়দের মতে, উন্নত জীবনের আশায় বিপুল টাকা খরচ করে দালালদের মাধ্যমে তারা এই ঝুঁকিপূর্ণ যাত্রায় বের হয়েছিলেন। কিন্তু মাঝপথেই তাদের স্বপ্ন ভেঙে যায় নির্মম বাস্তবতায়।
বিশেষজ্ঞরা বলছেন, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার এই রুটটি বর্তমানে সবচেয়ে বিপজ্জনক অভিবাসনপথগুলোর একটি। নৌকাডুবি, খাদ্য ও পানির সংকট, এবং মানবপাচারকারী চক্রের নির্যাতনের কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের পাশাপাশি উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল অবৈধ পথে বিদেশযাত্রা থেকে বিরত থাকার জন্য তরুণদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন
জটুডে/মাহবুব












