০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রফুল্ল কুমার দাস আর নেই

  • Update Time : ০২:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 6

স্টাফ রিপোর্টঃ জগন্নাথপুর উপজেলা সদরের সু-প্রাচীন স্বনামধন্য বিদ্যাপীঠ স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রফুল্ল কুমার দাস সড়ক দূর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুণী এই শিক্ষকের মৃত্যুতে স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের দেশ এবং প্রবাসে বসবাসরত প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিন কন্যা সন্তানের জনক গুণী এই শিক্ষকের মৃত্যুতে সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ সহ প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকে শোক ব্যনার সাঁটিয়েছেন। আজ শনিবার (০৯মে) দুপুরে সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে শিক্ষক প্রফুল্ল কুমার দাস চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে শুক্রবার সকালে সিলেট শহরস্থ কালীবাড়ি করেরপাড়ার নিজ বাসা থেকে প্রতিদিনের মতো সড়ক দিয়ে হাটাহাটি করছিলেন। এসময় একটি গাড়ি চাপায় তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। তিনির সহধর্মিণী সন্ধ্যা রাণী দাস জগন্নাথপুর পৌর শহরের ৩নং হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সন্তান নিহত প্রফুল্ল কুমার দাস দীর্ঘসময় ধরে স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে অবসর গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রফুল্ল কুমার দাস আর নেই

Update Time : ০২:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬