০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হযরত শাহজালাল (রহ.) মাজারের সামগ্রিক ব্যবস্হাপনায় ১২ সদস্যের কমিটি গঠন

  • Update Time : ০২:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 15

সিলেট প্রতিনিধি:
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ও সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। বৈঠক শেষে তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য।

নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে মাজারের সার্বিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী, কার্যকর ও যৌক্তিক কাঠামো প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। সদস্য সচিব হিসেবে থাকবেন সিলেটের জেলা প্রশাসক।

এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কায়েস লোদী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, সিলেট জেলা পরিষদের প্রশাসক, মাজারের মোতাওয়াল্লী পরিবারের দুইজন প্রতিনিধি, মাজারের মাদ্রাসার একজন প্রতিনিধি এবং মাজারের মসজিদের একজন প্রতিনিধি।

বৈঠকে সিলেটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মাজার-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নবগঠিত এই কমিটির সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনা, উন্নয়ন কার্যক্রম এবং সামগ্রিক প্রশাসনে আরও গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

হযরত শাহজালাল (রহ.) মাজারের সামগ্রিক ব্যবস্হাপনায় ১২ সদস্যের কমিটি গঠন

Update Time : ০২:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬