গোয়াইনঘাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- Update Time : ০৮:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 12
ইমরান আহমদ,গোয়াইনঘাট প্রতিনিধি:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্টও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই সকাল ১০টায় বিয়াম ল্যাবরেটরী স্কুল গোয়াইনঘাটের আয়োজনে প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্ব শামিম আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইউএনও রতন কুমার অধিকারী, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইউএনও পত্নী দিপ্তীরাণী বৈষ্ণব, ইউ এইচও ডাঃ সারোয়ার আহমদ,উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল মালিক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ,অভিভাবকদের পক্ষে অপুদাস।সভায় প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়নে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্তদের আনুষ্ঠানিক ভাবে ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
ছবিঃগোয়াইনঘাটে বৃত্তিপ্রাপ্তশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ইউএনও রতন কুমার অধিকারী।















