সিলেটের বিশ্বনাথে বর্ণিল আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
- Update Time : ১০:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 15
বিশ্বনাথ প্রতিনিধি:
৬ জুলাই সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বিশ্বনাথ উপজেলার উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শূভসূচনা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনের সামন থেকে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে পরিষদের হল রুমের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ওয়ারেশাত আল-আমিনের সভাপতিত্বে ও সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক হাসান মাহমুদ রিপনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম। বক্তব্য রাখেন সুয়েব আক্তার, মনির হোসেন, উপকারভোগী নাজমা বেগম, সমবায়ী সালেহ আহমদ। বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। উন্নত, আত্মনির্ভর ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সরকার পল্লী উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে। র্যালী ও আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ, জাহান মিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা শেষ বিআরডিবির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপস্থিতদের হাতে দুটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।



















