০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ এপিবিএনে কিট প্যারেড, সদস্যদের প্রস্তুতি পরিদর্শন

  • Update Time : ১০:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 13

ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) সদর দপ্তরে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ব্যাটালিয়ন সদর দপ্তরে এ প্যারেড অনুষ্ঠিত হয়।১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের দিকনির্দেশনায় কিট প্যারেড পরিদর্শন করেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. শাহাদাত হোসেন, পিপিএম।পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের কিট সামগ্রী, পোশাক-পরিচ্ছদ এবং দায়িত্ব পালনের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় সদস্যদের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।পরে উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে অধিনায়কের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন সহ-অধিনায়ক মো. শাহাদাত হোসেন।তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার বাহিনী। প্রতিটি সদস্যের পোশাক, আচরণ ও দায়িত্ব পালনে সেই শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতিফলন থাকা প্রয়োজন। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য তিনি সদস্যদের প্রতি আহ্বান জানান।কিট প্যারেডে ১৬ এপিবিএনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

১৬ এপিবিএনে কিট প্যারেড, সদস্যদের প্রস্তুতি পরিদর্শন

Update Time : ১০:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬