১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪০৭ পিস ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি নয়ন বেগম গ্রেপ্তার

  • Update Time : ১০:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 15

স্টাফ রিপোর্টার:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক কুখ্যাত নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ধৃত আসামির নাম নয়ন বেগম (৪০)।
​২৭ আগস্ট বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া খাঁপাড়া রোড এলাকার ‘শান্তি নিবাস’ নামক ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নয়ন বেগম ভোলা জেলার কুড়ালিয়া গ্রামের মৃত শাহাজলের মেয়ে এবং সিদ্দিকুর রহমান ওরফে ‘ডন সিদ্দিক’-এর স্ত্রী। তিনি বর্তমানে আউচপাড়া এলাকার উক্ত শান্তি নিবাসে বসবাস করছিলেন।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি চৌকস দল আউচপাড়া খাঁপাড়া রোডস্থ শান্তি নিবাস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নয়ন বেগমকে আটক করা হয় এবং পরবর্তীতে তার হেফাজত থেকে ৪০৭ (চারশত সাত) পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
​গ্রেপ্তারকৃত নয়ন বেগম এলাকার একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তিনি টঙ্গী পশ্চিম থানার মামলা নম্বর-১৬ (০১) ২০২১ [ধারা: ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক)] এবং একই থানার মামলা নম্বর-১৯ (১০) ২০২১ [ধারা: ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক)]-এর এজাহারনামীয় আসামি।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, তাজা মাদকদ্রব্য উদ্ধারের পর ধৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) এবং ৩৬ সারণির ১০ (ক) ধারায় টঙ্গী পশ্চিম থানায় একটি নতুন মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩৯, তারিখ: ২৭/০৮/২০২৬)। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

৪০৭ পিস ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি নয়ন বেগম গ্রেপ্তার

Update Time : ১০:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬