০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Update Time : ০১:২৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 12

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ৩১ জুলাই শুক্রবার বিকেলে উপজেলা সদরের মডেল মসজিদ হলরুমে এ উপলক্ষে এক প্রাণবন্ত আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। স্বাগত বক্তব্য পেশ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি সিলেটের সহকারী অধ্যাপক ডাঃ মধুসূদন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন।

এছাড়া বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মাওলানা মুহিবুর রহমান, পৌর জামায়াত সভাপতি আহম ওয়ালি উল্ল্যাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি সংগঠনের সভাপতি কবির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ আব্দুল হাই, কোষাধ্যক্ষ মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, সদস্য আল আমিন, খেলাফত মজলিস উপজেলা শাখার সহ-সভাপতি সাজাওয়ার আহমেদ, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও হাওর বাঁচাও আন্দোলনের আহবায়ক শামীম আহমেদ, ফেয়ার ফেইস জগন্নাথপুরের স্থায়ী কমিটির সভাপতি শামীম আহমেদ, অলটাইম ক্লিন জগন্নাথপুরের সভাপতি শাহাজাহান মিয়া, স্পোকেন এর পরিচালক জহির আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন এবং প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও আমৃত্যু সভাপতি প্রয়াত শংকর রায়কে মরণোত্তর বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, ৪৩ বছরের দীর্ঘ পথচলায় জগন্নাথপুর প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে হাতে হাতে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে একশ্রেণির কথিত সাংবাদিক বা মোবাইল অপসাংবাদিক তৈরি হয়েছে। তারা সাংবাদিকতার ন্যূনতম নীতি-নৈতিকতা না মেনে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়িয়ে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে এবং সমাজে অস্থিরতা তৈরি করছে। এ ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মূলধারার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।

এর আগে সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য শাহ এস এম ফরিদ এবং সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ০১:২৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬