০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কের “জল খাবার” রেস্টুরেন্টের প্রশংসায় বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খান

  • Update Time : ০১:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 10

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক

গত বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা সাড়ে ৭টায় জ্যামাইকার ১৬৮-০১, জ্যামাইকা এভিনিউতে অবস্থিত রুচিশীল রেস্টুরেন্ট “জল খাবার”-এ এক সংবর্ধনার আয়োজন করা হয়।

১৯৭৫ সালের নভেম্বরে সংঘটিত সিপাহি-জনতা বিপ্লবের নায়ক কর্নেল (অব.) আবু তাহেরের অন্যতম সহযোগী বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খান-এর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করেন “জল খাবার”-এর অন্যতম কর্ণধার ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন খান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তসলিম উদ্দিন খান এবং সঞ্চালনা করেন জেএসএফ-বাংলাদেশের সংগঠক ও ফেসবুক অ্যাক্টিভিস্ট হাজী আনোয়ার হোসেন লিটন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রথম সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমানের আমলে এক দশক কারাবন্দি থাকা বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খান আয়োজকদের বিশেষভাবে প্রশংসা করেন। তিনি “জল খাবার” রেস্টুরেন্টের খাবার ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খান ৫ আগস্ট ২০২৬* তারিখে নিউইয়র্কে আগমন করেন এবং ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন।

সংবর্ধনা শেষে উপস্থিত সকল অতিথিকে রকমারি আয়োজনে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

নিউইয়র্কের “জল খাবার” রেস্টুরেন্টের প্রশংসায় বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খান

Update Time : ০১:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬