১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাম্মী তুলতুল এর দুটি কবিতা

  • Update Time : ১২:২১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 13

প্রিয় নবী

ওগো৷ প্রিয় নবী
দেখা দাও যদি আমায়,
ধন্য হবে এই জীবন
তোমার নামে করি বড়াই।
প্রিয় রাসূল (সাঃ), তুমি আমার প্রিয়জন,
প্রিয় হাবীব, তুমি আমার আপনজন।

মা আমেনার কোল জুড়ে
তুমি এলে এই দুনিয়া আলো করে।
তোমার স্পর্শে দিন দুনিয়া
ইয়া রাসূল, ইয়া রাসূল বলে জপে।
পৃথবী পেল এক,
মহামানবের ছোঁয়া।
তোমার উম্মত হতে পেরে গর্বিত
আমারা আদম সন্তানরা।

নজরুলময় কীর্তি

আমি খুঁজে ফিরি আত্মমননে
যার আছে দুর্দান্ত সাহসের অসীমতা
অদম্য দৃঢ়তা মুক্তির প্রেরণা
পর্বতসম ধৈর্যের বাধ্যতা।

ধর্মে- ধর্মে নয় হানাহানি
আছে বুকভরা মানুষের প্রতি ভালোবাসা।

ওহে জানো কি তোমরা?
যুগে যুগে বারবার আমরা ফিরে যাই
বিদ্রোহী তরুণ নজরুলের ছায়ায়.
যিনি মিশে গেছে ভক্তির শিরায় শিরায়।

মসজিদে গজল, মন্দিরে শ্যামাগীতি;
সমানভাবে জনপ্রিয় নজরুলময় পুণ্যকীর্তি।

Please Share This Post in Your Social Media

শাম্মী তুলতুল এর দুটি কবিতা

Update Time : ১২:২১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

প্রিয় নবী

ওগো৷ প্রিয় নবী
দেখা দাও যদি আমায়,
ধন্য হবে এই জীবন
তোমার নামে করি বড়াই।
প্রিয় রাসূল (সাঃ), তুমি আমার প্রিয়জন,
প্রিয় হাবীব, তুমি আমার আপনজন।

মা আমেনার কোল জুড়ে
তুমি এলে এই দুনিয়া আলো করে।
তোমার স্পর্শে দিন দুনিয়া
ইয়া রাসূল, ইয়া রাসূল বলে জপে।
পৃথবী পেল এক,
মহামানবের ছোঁয়া।
তোমার উম্মত হতে পেরে গর্বিত
আমারা আদম সন্তানরা।

নজরুলময় কীর্তি

আমি খুঁজে ফিরি আত্মমননে
যার আছে দুর্দান্ত সাহসের অসীমতা
অদম্য দৃঢ়তা মুক্তির প্রেরণা
পর্বতসম ধৈর্যের বাধ্যতা।

ধর্মে- ধর্মে নয় হানাহানি
আছে বুকভরা মানুষের প্রতি ভালোবাসা।

ওহে জানো কি তোমরা?
যুগে যুগে বারবার আমরা ফিরে যাই
বিদ্রোহী তরুণ নজরুলের ছায়ায়.
যিনি মিশে গেছে ভক্তির শিরায় শিরায়।

মসজিদে গজল, মন্দিরে শ্যামাগীতি;
সমানভাবে জনপ্রিয় নজরুলময় পুণ্যকীর্তি।