০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধারাবাহিক সাফল্যে নতুন দিগন্তে তাজরিয়া

  • Update Time : ০৭:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

ডেস্ক রিপোর্ট

মেধা আর পরিশ্রমের গল্প দিয়ে আরও একবার অনুপ্রেরণা হয়ে উঠলেন মেহেন্দিগঞ্জের মেয়ে তাজরিয়া জামাল ত্রিয়া। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে উজ্জ্বল ফলাফলের পর এবার গণস্বাস্থ্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের খুব কাছে পৌঁছেছেন তিনি।

ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন সবার সেরা। পাতারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসিতে জিপিএ-৫, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসিতেও ধরে রেখেছেন জিপিএ-৫ এর ধারাবাহিকতা।

সেই সাফল্যের ধারাই বজায় রেখে কঠিন মেডিকেলের পাঠ চুকিয়ে এখন মানবসেবার ব্রত নিয়ে সামনে এগোতে চান ত্রিয়া।

তিনি বরিশাল জেলা উত্তর কৃষকদলের আহ্বায়ক মোঃ জামাল হোসেন ও লতিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমাইয়া জেসমিন সোনিয়ার বড় মেয়ে।

মেয়ের এই অর্জনে গর্বিত পুরো মেহেন্দিগঞ্জ। এলাকাবাসী বলছেন, ত্রিয়ার এই সাফল্য এখানকার হাজারো শিক্ষার্থীর জন্য বড় অনুপ্রেরণা।

ত্রিয়া বলেন, মানুষের সেবাই আমার মূল লক্ষ্য। অর্জিত জ্ঞান দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। এই পথচলায় যারা পাশে ছিলেন সবার কাছে দোয়া চাই।

Please Share This Post in Your Social Media

ধারাবাহিক সাফল্যে নতুন দিগন্তে তাজরিয়া

Update Time : ০৭:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬