০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মনোনীত হলেন এমপি কয়ছর আহমেদ

  • Update Time : ১১:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এই প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির নির্দিষ্ট ধারা অনুযায়ী গঠিত এই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ। শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে এই কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
মোহাম্মদ কয়ছর আহমেদ ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (পদাধিকারবলে), অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩), রফিকুল ইসলাম হিলালী (নেত্রকোণা-৩), এস. এম. জাহাঙ্গীর হোসেন (ঢাকা-১৮), নায়াব ইউসুফ আহমেদ (ফরিদপুর-৩), মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান ও মো. আবুল হাসনাত।
সংসদের গুরুত্বপূর্ণ এই কমিটিতে স্থান পাওয়ায় মোহাম্মদ কয়ছর আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ। এলাকাবাসী আশা প্রকাশ করেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তিনি দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার এবং নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তাঁর নিজ অঞ্চলের উন্নয়নে আরও জোরালো অবদান রাখবেন।
উল্লেখ্য, একই দিনে বিদ্যুৎ ও জ্বালানি ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত আরও ৩টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের মোট ৫০টি সংসদীয় কমিটির গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো। জটুডে /ছানু

Please Share This Post in Your Social Media

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মনোনীত হলেন এমপি কয়ছর আহমেদ

Update Time : ১১:১৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬