০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গ্যাং ও মাদক কারবারিদের ঠিকানা হবে জেলখানা

  • Update Time : ১১:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

স্টাফ রিপোর্টার:
নওগাঁ জেলায় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, কিশোর গ্যাং-মাদক কারবারিদের জেলখানায় হবে ঠিকানা। নওগাঁয় তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর মান্দা উপজেলার তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে “অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে” আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মান্দা থানার ওসি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আরও বলেন, মান্দার এই এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদক কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ইতোমধ্যে মান্দার তুডুকবাড়িয়া এলাকার কিশোর গ্যাংয়ের দুই নেতা সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভবিষ্যতে যারাই কিশোর গ্যাং, সন্ত্রাস কিংবা মাদকের সঙ্গে যুক্ত হবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। পুলিশ সুপার শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও সাইবার ক্রাইম থেকে দূরে থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত সবাই হাত তুলে মাদকবিরোধী কার্যক্রমে কাজ করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

কিশোর গ্যাং ও মাদক কারবারিদের ঠিকানা হবে জেলখানা

Update Time : ১১:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬